Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বড়বাজারে রাসায়নিকের দোকানে ভয়াবহ আগুন! বিষাক্ত ধোঁয়ায় ঢাকল এলাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬
বড়বাজারে রাসায়নিকের দোকানে ভয়াবহ আগুন! বিষাক্ত ধোঁয়ায় ঢাকল এলাকা

কলকাতা: ফের ভয়াবহ আগুনের গ্রাসে কলকাতার ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র বড়বাজার। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টো ৫০ মিনিট নাগাদ বড়বাজারের ৪৮ নম্বর নেতাজি সুভাষ রোডের একটি রাসায়নিকের দোকানে আচমকা আগুন লাগে। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এর জেরে তীব্র আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় বন্ড ফিল লেন চত্বরে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। পরে পরিস্থিতির ভয়াবহতা বুঝে ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে ৭ করা হয়। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়িগুলির সেখানে পৌঁছতে এবং কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনের শিখার চেয়েও কেমিক্যাল থেকে বেরোনো অনর্গল বিষাক্ত ধোঁয়া বড় বিপদ হয়ে দাঁড়ায়।

দমকলের কর্মীরা অক্সিজেন মাস্ক পরে এবং বিশেষ সরঞ্জাম নিয়ে আগুনের উৎসস্থলের খোঁজে ভিতরে প্রবেশ করেন। বিষাক্ত ধোঁয়ার জেরে আশেপাশের দোকানদার ও বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

বড়বাজারের এই এলাকাটি মূলত সরু গলি এবং পুরনো বাড়ির জন্য পরিচিত। ফলে হোর্স পাইপ নিয়ে পৌঁছতে এবং জল সরবরাহ অব্যাহত রাখতে গিয়ে দমকলকর্মীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হন। কেমিক্যালের তীব্র গন্ধ ও আগুনের তেজে কাজ ব্যাহত হলেও দমকলবাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, যাতে আগুন পাশের বাড়িগুলিতে ছড়িয়ে না পড়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভিতরে কোনও ব্যক্তি আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকলবাহিনী। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বড়বাজারে রাসায়নিকের দোকানে ভয়াবহ আগুন! বিষাক্ত ধোঁয়ায় ঢাকল এলাকা

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: ফের ভয়াবহ আগুনের গ্রাসে কলকাতার ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র বড়বাজার। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টো ৫০ মিনিট নাগাদ বড়বাজারের ৪৮ নম্বর নেতাজি সুভাষ রোডের একটি রাসায়নিকের দোকানে আচমকা আগুন লাগে। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এর জেরে তীব্র আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় বন্ড ফিল লেন চত্বরে।অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। পরে পরিস্থিতির ভয়াবহতা বুঝে ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে ৭ করা হয়। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়িগুলির সেখানে পৌঁছতে এবং কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনের শিখার চেয়েও কেমিক্যাল থেকে বেরোনো অনর্গল বিষাক্ত ধোঁয়া বড় বিপদ হয়ে দাঁড়ায়।দমকলের কর্মীরা অক্সিজেন মাস্ক পরে এবং বিশেষ সরঞ্জাম নিয়ে আগুনের উৎসস্থলের খোঁজে ভিতরে প্রবেশ করেন। বিষাক্ত ধোঁয়ার জেরে আশেপাশের দোকানদার ও বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।বড়বাজারের এই এলাকাটি মূলত সরু গলি এবং পুরনো বাড়ির জন্য পরিচিত। ফলে হোর্স পাইপ নিয়ে পৌঁছতে এবং জল সরবরাহ অব্যাহত রাখতে গিয়ে দমকলকর্মীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হন। কেমিক্যালের তীব্র গন্ধ ও আগুনের তেজে কাজ ব্যাহত হলেও দমকলবাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, যাতে আগুন পাশের বাড়িগুলিতে ছড়িয়ে না পড়ে।শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভিতরে কোনও ব্যক্তি আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকলবাহিনী। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার