Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিধানসভা ভোটের আগে ২৯৪ আসনেই প্রচারে ঝড় তুলবে মহিলা কংগ্রেস, হুঙ্কার অলোকা লাম্বার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬
বিধানসভা ভোটের আগে ২৯৪ আসনেই প্রচারে ঝড় তুলবে মহিলা কংগ্রেস, হুঙ্কার অলোকা লাম্বার

কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে বাংলার মাটি থেকে নারী নিরাপত্তা ইস্যুতে কেন্দ্র ও রাজ্য — উভয় সরকারকেই কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল কংগ্রেস। কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলোকা লাম্বা স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন নির্বাচনে রাজ্যের ২৯৪টি বিধানসভাকেন্দ্রেই সক্রিয়ভাবে অবতীর্ণ হবে মহিলা কংগ্রেস। তাঁদের প্রচারের প্রধান হাতিয়ার হবে নারী সুরক্ষা।

সাংবাদিক সম্মেলনে অলোকা লাম্বা অভিযোগ করেন, বর্তমানে বাংলা তো বটেই, গোটা দেশেই মহিলারা অসুরক্ষিত। তিনি বলেন, “নারী নিরাপত্তা আমাদের এক নম্বর ইস্যু। কারণ, আজ গোটা দেশের পাশাপাশি এই রাজ্যেও মা-বোনেরা সুরক্ষিত নন। যে দেশে অপরাধীদের সহজে ছেড়ে দেওয়া হয়, সেই দেশে মা-বোনেরা মাথা উঁচু করে বাঁচবেন কী করে?”

কুলদীপ সেঙ্গার ইস্যু ও বিজেপিশাসিত রাজ্যগুলির নারী নিরাপত্তা নিয়ে আক্রমণ শানিয়ে অলোকা লাম্বা উন্নাও কাণ্ডের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, “আপনারা দেখেছেন কীভাবে কুলদীপ সিং সেঙ্গারের মতো অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে। কিন্তু কংগ্রেস দমে যায়নি। আমাদের দলের লাগাতার আন্দোলনের জেরেই আজ সেই অপরাধীকে ফের শ্রীঘরে যেতে হয়েছে। কংগ্রেসই একমাত্র দল যারা মহিলাদের সম্মানের লড়াইয়ে পিছপা হয় না।”

বাংলার আসন্ন বিধানসভা ভোটের আগে প্রচারে নেমে রাজ্যের ২৯৪টি আসনেই মহিলা কংগ্রেসের কর্মীরা পৌঁছে যাবেন বলে এদিন লক্ষ্যমাত্রা স্থির করে দেন অলোকা। তিনি জানান, শুধু বাংলা নয়, দেশের আরও যে পাঁচটি রাজ্যে ভোট হতে চলেছে, সর্বত্রই নারী নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়া হবে। বাংলার নারীদের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলার প্রতিটি কোণায় আমরা পৌঁছব। দেশের এবং বাংলার জ্বলন্ত ইস্যুগুলি নিয়েই আমাদের মেয়েরা পথে নামবেন।”

রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনে মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতেই অলোকা লাম্বাকে কলকাতায় পাঠিয়ে ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস হাইকম্যান্ড। আর, সেই লড়াইয়ের কেন্দ্রে যে ‘নারী সুরক্ষা’ থাকতে চলেছে, তা এদিন স্পষ্ট করে দিলেন অলোকা।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বিধানসভা ভোটের আগে ২৯৪ আসনেই প্রচারে ঝড় তুলবে মহিলা কংগ্রেস, হুঙ্কার অলোকা লাম্বার

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে বাংলার মাটি থেকে নারী নিরাপত্তা ইস্যুতে কেন্দ্র ও রাজ্য — উভয় সরকারকেই কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল কংগ্রেস। কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলোকা লাম্বা স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন নির্বাচনে রাজ্যের ২৯৪টি বিধানসভাকেন্দ্রেই সক্রিয়ভাবে অবতীর্ণ হবে মহিলা কংগ্রেস। তাঁদের প্রচারের প্রধান হাতিয়ার হবে নারী সুরক্ষা।সাংবাদিক সম্মেলনে অলোকা লাম্বা অভিযোগ করেন, বর্তমানে বাংলা তো বটেই, গোটা দেশেই মহিলারা অসুরক্ষিত। তিনি বলেন, “নারী নিরাপত্তা আমাদের এক নম্বর ইস্যু। কারণ, আজ গোটা দেশের পাশাপাশি এই রাজ্যেও মা-বোনেরা সুরক্ষিত নন। যে দেশে অপরাধীদের সহজে ছেড়ে দেওয়া হয়, সেই দেশে মা-বোনেরা মাথা উঁচু করে বাঁচবেন কী করে?”কুলদীপ সেঙ্গার ইস্যু ও বিজেপিশাসিত রাজ্যগুলির নারী নিরাপত্তা নিয়ে আক্রমণ শানিয়ে অলোকা লাম্বা উন্নাও কাণ্ডের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, “আপনারা দেখেছেন কীভাবে কুলদীপ সিং সেঙ্গারের মতো অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে। কিন্তু কংগ্রেস দমে যায়নি। আমাদের দলের লাগাতার আন্দোলনের জেরেই আজ সেই অপরাধীকে ফের শ্রীঘরে যেতে হয়েছে। কংগ্রেসই একমাত্র দল যারা মহিলাদের সম্মানের লড়াইয়ে পিছপা হয় না।”বাংলার আসন্ন বিধানসভা ভোটের আগে প্রচারে নেমে রাজ্যের ২৯৪টি আসনেই মহিলা কংগ্রেসের কর্মীরা পৌঁছে যাবেন বলে এদিন লক্ষ্যমাত্রা স্থির করে দেন অলোকা। তিনি জানান, শুধু বাংলা নয়, দেশের আরও যে পাঁচটি রাজ্যে ভোট হতে চলেছে, সর্বত্রই নারী নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়া হবে। বাংলার নারীদের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলার প্রতিটি কোণায় আমরা পৌঁছব। দেশের এবং বাংলার জ্বলন্ত ইস্যুগুলি নিয়েই আমাদের মেয়েরা পথে নামবেন।”রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনে মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতেই অলোকা লাম্বাকে কলকাতায় পাঠিয়ে ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস হাইকম্যান্ড। আর, সেই লড়াইয়ের কেন্দ্রে যে ‘নারী সুরক্ষা’ থাকতে চলেছে, তা এদিন স্পষ্ট করে দিলেন অলোকা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার