Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মেট্রো যাত্রীদের জন্য সুখবর: ১৫ বছর পর ফিরল 'রিটার্ন টিকিট'

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬
মেট্রো যাত্রীদের জন্য সুখবর: ১৫ বছর পর ফিরল 'রিটার্ন টিকিট'

কলকাতা মেট্রোর যাত্রীদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো। ২০১১ সালে টোকেন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে 'রিটার্ন টিকিট' বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ দেড় দশক পর শনিবার থেকে কিউআর (QR) কোড ভিত্তিক টিকিটে এই ফিরতি যাত্রার সুবিধা ফিরছে। মহানগরীর মোট পাঁচটি মেট্রো রুটেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে।

২০২৫ সালের শুরু থেকে কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালু হলেও তাতে রিটার্নের সুবিধা ছিল না। ফলে যাত্রীদের দুবার লাইনে দাঁড়াতে হতো। নতুন এই ব্যবস্থার ফলে যাত্রীদের বেশ কিছু সুবিধা হবে, প্রথমত, স্টেশনে কর্মী কম থাকায় টিকিট কাউন্টারে লম্বা লাইন পড়ে। এখন একবার টিকিট কাটলেই যাতায়াত করা যাবে, ফলে দ্বিতীয়বার লাইনে দাঁড়াতে হবে না। এছাড়া,বর্তমানে মেট্রোর ভাড়া ২৫, ৩৫ বা ৪৫ টাকার মতো অংকের হওয়ায় খুচরো নিয়ে সমস্যা হয়। রিটার্ন টিকিট কাটলে টাকার অংক রাউন্ড ফিগার হওয়ার সম্ভাবনা বাড়বে, ফলে খুচরো দেওয়ার ঝামেলা কমবে। যাতায়াতের টিকিট একলপ্তে হাতে থাকায় যাত্রীদের সময় বাঁচবে।


মেট্রো কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কাজের দিনগুলোতে প্রায় ৩০ শতাংশ যাত্রী কিউআর কোড ভিত্তিক টিকিট ব্যবহার করেন। 'রিটার্ন' সুবিধা চালু হওয়ায় এই টিকিটের জনপ্রিয়তা এবং ব্যবহারকারী যাত্রীর সংখ্যা আরও বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে।


হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মেট্রো যাত্রীদের জন্য সুখবর: ১৫ বছর পর ফিরল 'রিটার্ন টিকিট'

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা মেট্রোর যাত্রীদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো। ২০১১ সালে টোকেন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে 'রিটার্ন টিকিট' বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ দেড় দশক পর শনিবার থেকে কিউআর (QR) কোড ভিত্তিক টিকিটে এই ফিরতি যাত্রার সুবিধা ফিরছে। মহানগরীর মোট পাঁচটি মেট্রো রুটেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে।২০২৫ সালের শুরু থেকে কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালু হলেও তাতে রিটার্নের সুবিধা ছিল না। ফলে যাত্রীদের দুবার লাইনে দাঁড়াতে হতো। নতুন এই ব্যবস্থার ফলে যাত্রীদের বেশ কিছু সুবিধা হবে, প্রথমত, স্টেশনে কর্মী কম থাকায় টিকিট কাউন্টারে লম্বা লাইন পড়ে। এখন একবার টিকিট কাটলেই যাতায়াত করা যাবে, ফলে দ্বিতীয়বার লাইনে দাঁড়াতে হবে না। এছাড়া,বর্তমানে মেট্রোর ভাড়া ২৫, ৩৫ বা ৪৫ টাকার মতো অংকের হওয়ায় খুচরো নিয়ে সমস্যা হয়। রিটার্ন টিকিট কাটলে টাকার অংক রাউন্ড ফিগার হওয়ার সম্ভাবনা বাড়বে, ফলে খুচরো দেওয়ার ঝামেলা কমবে। যাতায়াতের টিকিট একলপ্তে হাতে থাকায় যাত্রীদের সময় বাঁচবে।মেট্রো কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কাজের দিনগুলোতে প্রায় ৩০ শতাংশ যাত্রী কিউআর কোড ভিত্তিক টিকিট ব্যবহার করেন। 'রিটার্ন' সুবিধা চালু হওয়ায় এই টিকিটের জনপ্রিয়তা এবং ব্যবহারকারী যাত্রীর সংখ্যা আরও বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার