Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভারত থেকে বেনাপোল হয়ে বাংলাদেশে গেল বিপুল বিস্ফোরক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬
ভারত থেকে বেনাপোল হয়ে বাংলাদেশে গেল বিপুল বিস্ফোরক

কলকাতা : ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করেছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে একসঙ্গে ৮টি ট্রাকে করে প্রায় ১২৫ মেট্রিক টনের বেশি বিস্ফোরক বাংলাদেশে পাঠানো হয়। এত বড় বিস্ফোরক চালান সীমান্ত দিয়ে প্রবেশ করাকে কেন্দ্র করে বন্দর এলাকায় নিরাপত্তা ও নজরদারি ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।


স্থলবন্দর সূত্রে জানা গেছে, বিস্ফোরক বোঝাই ট্রাকগুলো বেনাপোল বন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ট্রাকগুলো বন্দর এলাকার ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। অন্যদিকে, রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড (১৯৪/১৯৬ শ্রীপুরা, ইন্ডিয়া)। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিস্ফোরক দ্রব্য দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রমে ব্যবহারের জন্য আমদানি করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে মোট ১২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। খালাস প্রক্রিয়ার জন্য আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডফ এজেন্ট বন্দর ও কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবে। কাগজপত্র যাচাই ও আনুষ্ঠানিকতা শেষ হলে বিস্ফোরকগুলো বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে পাঠানো হবে।


বন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো বন্দর এলাকা বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, খালাস ও পরিবহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে এত বড় বিস্ফোরক চালান প্রবেশের ঘটনায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

বিষয় : বাংলাদেশ পশ্চিমবঙ্গ India

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভারত থেকে বেনাপোল হয়ে বাংলাদেশে গেল বিপুল বিস্ফোরক

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা : ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করেছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে একসঙ্গে ৮টি ট্রাকে করে প্রায় ১২৫ মেট্রিক টনের বেশি বিস্ফোরক বাংলাদেশে পাঠানো হয়। এত বড় বিস্ফোরক চালান সীমান্ত দিয়ে প্রবেশ করাকে কেন্দ্র করে বন্দর এলাকায় নিরাপত্তা ও নজরদারি ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।স্থলবন্দর সূত্রে জানা গেছে, বিস্ফোরক বোঝাই ট্রাকগুলো বেনাপোল বন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ট্রাকগুলো বন্দর এলাকার ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। অন্যদিকে, রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড (১৯৪/১৯৬ শ্রীপুরা, ইন্ডিয়া)। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিস্ফোরক দ্রব্য দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রমে ব্যবহারের জন্য আমদানি করা হয়েছে।বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে মোট ১২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। খালাস প্রক্রিয়ার জন্য আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডফ এজেন্ট বন্দর ও কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবে। কাগজপত্র যাচাই ও আনুষ্ঠানিকতা শেষ হলে বিস্ফোরকগুলো বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে পাঠানো হবে। বন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো বন্দর এলাকা বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, খালাস ও পরিবহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে এত বড় বিস্ফোরক চালান প্রবেশের ঘটনায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার