Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলাদেশের সামরিক শক্তিতে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সামরিক শক্তিতে বড় রদবদল

কলকাতা: সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলোর ওপর প্রশিক্ষণ নির্ভরতা কমিয়ে আনতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসে ২৫ ও ২৬ জানুয়ারি আয়োজিত জেনারেল ও ফরমেশন কমান্ডারদের দুই দিনব্যাপী এক বিশেষ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।


সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী, ৩টি নতুন বিশেষ প্যারা কমান্ডো ইউনিট গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে, একটি পূর্ণাঙ্গ প্যারা কমান্ডো ব্রিগেড।

দুটি প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। ইতিমধ্যেই এই ইউনিটগুলো স্থায়ীভাবে গঠনের প্রস্তাব সশস্ত্র বাহিনী বিভাগ (AFD) থেকে প্রতিরক্ষা মন্ত্রক এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।


সম্মেলনের অন্যতম আলোচিত বিষয় ছিল ক্যাডেট অফিসারদের বিদেশ প্রশিক্ষণ। আগে ভারত ও রাশিয়ার সামরিক একাডেমিগুলোতে নিয়মিতভাবে ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য পাঠানো হতো। তবে এখন থেকে, ভারত ও রাশিয়ায় ক্যাডেট পাঠানো হবে শুধুমাত্র 'কেস-টু-কেস' ভিত্তিতে।

দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আর্থিক শর্তাবলি বিচার করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকদের মতে, এটি ভারতের ওপর সামরিক নির্ভরতা কমিয়ে আনার একটি স্পষ্ট ইঙ্গিত। এর পরিবর্তে পাকিস্তান, ব্রিটেন, আমেরিকা এবং চীনের মতো দেশগুলোর সাথে প্রশিক্ষণ ও সামরিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হচ্ছে।

সেনাবাহিনীর ভবিষ্যৎ শক্তিবৃদ্ধি নিয়েও সম্মেলনে আলোচনা হয়েছে। ২০১৫ সালের পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর মোট জনবল বাড়ানো এবং বর্তমানে যে 'অ্যাড-হক' বা অস্থায়ী ইউনিটগুলো রয়েছে, সেগুলোকে স্থায়ী ইউনিটে রূপান্তর করার বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দিকনির্দেশনা দিয়েছেন।

সম্মেলনটি চলাকালীন ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেট (MI) পুরো এলাকা জুড়ে নজরদারি চালায় এবং মিলিটারি অপারেশন ডিরেক্টরেট সভাস্থলের চারপাশ মাইন-সুইপিং করে নিরাপত্তা নিশ্চিত করে।

সম্মেলন শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রংপুরে ৬৬তম পদাতিক ডিভিশন পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিডেন স্টোরিজ নিউজ/কলকাতা/রাই

@ NENEWS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বাংলাদেশের সামরিক শক্তিতে বড় রদবদল

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলোর ওপর প্রশিক্ষণ নির্ভরতা কমিয়ে আনতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসে ২৫ ও ২৬ জানুয়ারি আয়োজিত জেনারেল ও ফরমেশন কমান্ডারদের দুই দিনব্যাপী এক বিশেষ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী, ৩টি নতুন বিশেষ প্যারা কমান্ডো ইউনিট গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে, একটি পূর্ণাঙ্গ প্যারা কমান্ডো ব্রিগেড।দুটি প্যারা কমান্ডো ব্যাটালিয়ন। ইতিমধ্যেই এই ইউনিটগুলো স্থায়ীভাবে গঠনের প্রস্তাব সশস্ত্র বাহিনী বিভাগ (AFD) থেকে প্রতিরক্ষা মন্ত্রক এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।সম্মেলনের অন্যতম আলোচিত বিষয় ছিল ক্যাডেট অফিসারদের বিদেশ প্রশিক্ষণ। আগে ভারত ও রাশিয়ার সামরিক একাডেমিগুলোতে নিয়মিতভাবে ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য পাঠানো হতো। তবে এখন থেকে, ভারত ও রাশিয়ায় ক্যাডেট পাঠানো হবে শুধুমাত্র 'কেস-টু-কেস' ভিত্তিতে।দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আর্থিক শর্তাবলি বিচার করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকদের মতে, এটি ভারতের ওপর সামরিক নির্ভরতা কমিয়ে আনার একটি স্পষ্ট ইঙ্গিত। এর পরিবর্তে পাকিস্তান, ব্রিটেন, আমেরিকা এবং চীনের মতো দেশগুলোর সাথে প্রশিক্ষণ ও সামরিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হচ্ছে।সেনাবাহিনীর ভবিষ্যৎ শক্তিবৃদ্ধি নিয়েও সম্মেলনে আলোচনা হয়েছে। ২০১৫ সালের পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর মোট জনবল বাড়ানো এবং বর্তমানে যে 'অ্যাড-হক' বা অস্থায়ী ইউনিটগুলো রয়েছে, সেগুলোকে স্থায়ী ইউনিটে রূপান্তর করার বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দিকনির্দেশনা দিয়েছেন।সম্মেলনটি চলাকালীন ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেট (MI) পুরো এলাকা জুড়ে নজরদারি চালায় এবং মিলিটারি অপারেশন ডিরেক্টরেট সভাস্থলের চারপাশ মাইন-সুইপিং করে নিরাপত্তা নিশ্চিত করে।সম্মেলন শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রংপুরে ৬৬তম পদাতিক ডিভিশন পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।হিডেন স্টোরিজ নিউজ/কলকাতা/রাই@ NENEWS

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার