Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শিল্পাঞ্চলে ইডির ‘মেগা রেইড’: বালি-কয়লা পাচারের সন্ধানে ব্যবসায়ীদের ডেরায় কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিল্পাঞ্চলে ইডির ‘মেগা রেইড’: বালি-কয়লা পাচারের সন্ধানে ব্যবসায়ীদের ডেরায় কেন্দ্রীয় বাহিনী

দুর্গাপুর: মঙ্গলবার সাতসকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে সাঁড়াশি অভিযান শুরু করল ইডি। মূলত অবৈধ বালি ও কয়লা কারবারের মাধ্যমে হওয়া আর্থিক লেনদেনের উৎস খুঁজতেই এই ম্যারাথন তল্লাশি। দুর্গাপুরের সেপকো টাউনশিপ থেকে শুরু করে পাণ্ডবেশ্বর ও কাঁকসার পানাগড় এলাকা—তদন্তকারীদের নজরে ছিল একাধিক প্রভাবশালী ব্যবসায়ী ও তাঁদের অফিস।


দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় প্রভাবশালী ব্যবসায়ী প্রবীর দত্তর বিলাসবহুল বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। প্রায় তিন সদস্যের একটি দল কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে। প্রবীর দত্ত দীর্ঘদিন ধরেই বালির ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর সাম্প্রতিক বিদেশ যাত্রা এবং দুবাই ভ্রমণের বিষয়টিও তদন্তকারীদের নজরে রয়েছে।

একই সময়ে পাণ্ডবেশ্বরের নবগ্রাম এবং কাঁকসার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। বালির কারবারের সঙ্গে যুক্ত অপারেটরদের অফিস ও বাসভবনে গিয়ে নথিপত্র পরীক্ষা করেন আধিকারিকরা। পানাগড় ও কাঁকসার বেশ কয়েকজন ব্যবসায়ীর সম্পত্তিতেও হানা দেয় ইডি।

প্রতিটি জায়গাতেই ব্যবসায়ীদের ব্যাঙ্ক স্টেটমেন্ট, জমির দলিল এবং আর্থিক লেনদেনের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। কোনো কোনো জায়গায় ১৫ জন আধিকারিকের একটি দল দীর্ঘ সময় ধরে ডিজিটাল ডিভাইস ও ফাইল পরীক্ষা করেন।


এদিন সকাল থেকেই প্রতিটি তল্লাশি স্থল কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছিলেন। পাছে প্রমাণ লোপাট না হয় বা স্থানীয় কোনো বাধার সৃষ্টি না হয়, তার জন্য কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই অভিযান নিয়ে ব্যাপক কৌতূহল ও গুঞ্জন তৈরি হয়।


সরকারিভাবে ইডি এখনও কিছু না জানালেও, সূত্রের খবর—অবৈধ বালি ও কয়লা পাচারের টাকা ভুয়ো সংস্থার মাধ্যমে সাদা করা এবং হাওলার মাধ্যমে লেনদেনের যে অভিযোগ দীর্ঘদিনের, সেই সূত্র ধরেই এই পদক্ষেপ। গত কয়েক মাসে ঝাড়খণ্ড ও কলকাতার কয়লা পাচার মামলায় ধৃতদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই নতুন তালিকা তৈরি করেছেন তদন্তকারীরা।

বুদবুদ থানার ওসির বাড়িতে তল্লাশির পাশাপাশি এই ব্যবসায়ী মহলে হানা দেওয়ায় এটা স্পষ্ট যে, বালি-কয়লা সিন্ডিকেটের জাল অনেক গভীরে বিস্তৃত।

বিষয় : পশ্চিমবঙ্গ ED CoalScam

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


শিল্পাঞ্চলে ইডির ‘মেগা রেইড’: বালি-কয়লা পাচারের সন্ধানে ব্যবসায়ীদের ডেরায় কেন্দ্রীয় বাহিনী

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
দুর্গাপুর: মঙ্গলবার সাতসকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে সাঁড়াশি অভিযান শুরু করল ইডি। মূলত অবৈধ বালি ও কয়লা কারবারের মাধ্যমে হওয়া আর্থিক লেনদেনের উৎস খুঁজতেই এই ম্যারাথন তল্লাশি। দুর্গাপুরের সেপকো টাউনশিপ থেকে শুরু করে পাণ্ডবেশ্বর ও কাঁকসার পানাগড় এলাকা—তদন্তকারীদের নজরে ছিল একাধিক প্রভাবশালী ব্যবসায়ী ও তাঁদের অফিস।দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় প্রভাবশালী ব্যবসায়ী প্রবীর দত্তর বিলাসবহুল বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। প্রায় তিন সদস্যের একটি দল কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে। প্রবীর দত্ত দীর্ঘদিন ধরেই বালির ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর সাম্প্রতিক বিদেশ যাত্রা এবং দুবাই ভ্রমণের বিষয়টিও তদন্তকারীদের নজরে রয়েছে।একই সময়ে পাণ্ডবেশ্বরের নবগ্রাম এবং কাঁকসার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। বালির কারবারের সঙ্গে যুক্ত অপারেটরদের অফিস ও বাসভবনে গিয়ে নথিপত্র পরীক্ষা করেন আধিকারিকরা। পানাগড় ও কাঁকসার বেশ কয়েকজন ব্যবসায়ীর সম্পত্তিতেও হানা দেয় ইডি।প্রতিটি জায়গাতেই ব্যবসায়ীদের ব্যাঙ্ক স্টেটমেন্ট, জমির দলিল এবং আর্থিক লেনদেনের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। কোনো কোনো জায়গায় ১৫ জন আধিকারিকের একটি দল দীর্ঘ সময় ধরে ডিজিটাল ডিভাইস ও ফাইল পরীক্ষা করেন।এদিন সকাল থেকেই প্রতিটি তল্লাশি স্থল কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছিলেন। পাছে প্রমাণ লোপাট না হয় বা স্থানীয় কোনো বাধার সৃষ্টি না হয়, তার জন্য কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই অভিযান নিয়ে ব্যাপক কৌতূহল ও গুঞ্জন তৈরি হয়।সরকারিভাবে ইডি এখনও কিছু না জানালেও, সূত্রের খবর—অবৈধ বালি ও কয়লা পাচারের টাকা ভুয়ো সংস্থার মাধ্যমে সাদা করা এবং হাওলার মাধ্যমে লেনদেনের যে অভিযোগ দীর্ঘদিনের, সেই সূত্র ধরেই এই পদক্ষেপ। গত কয়েক মাসে ঝাড়খণ্ড ও কলকাতার কয়লা পাচার মামলায় ধৃতদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই নতুন তালিকা তৈরি করেছেন তদন্তকারীরা।বুদবুদ থানার ওসির বাড়িতে তল্লাশির পাশাপাশি এই ব্যবসায়ী মহলে হানা দেওয়ায় এটা স্পষ্ট যে, বালি-কয়লা সিন্ডিকেটের জাল অনেক গভীরে বিস্তৃত।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার