Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সাতসকালে রণক্ষেত্র সাগরপাড়া: কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
সাতসকালে রণক্ষেত্র সাগরপাড়া: কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার
ছবি: প্রতিকী

মুর্শিদাবাদ: সাতসকালে জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো সাগরপাড়ার ধনিরামপুর এলাকায়। পুলিশের উপস্থিতিতেই একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের ভূমিকা এবং সিভিক ভলান্টিয়ারদের আচরণ নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে ধনিরামপুর এলাকায় একটি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও একপক্ষ প্রকাশ্যেই আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র উঁচিয়ে জমি দখলের মরিয়া চেষ্টা চালায়। দুষ্কৃতীদের এই আস্ফালনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বদলে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, উত্তেজনা চলাকালীন পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা সাধারণ মহিলাদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের হাতে আইন রক্ষার বদলে বড় বড় বাঁশ দেখা গেছে, যা নিয়ে তারা গ্রামবাসীদের তাড়া করেন।

পুলিশের সামনেই কীভাবে দুষ্কৃতীরা অস্ত্র প্রদর্শনের সাহস পেল, তা নিয়ে ধনিরামপুরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন না করে উল্টে সাধারণ মানুষের ওপর চড়াও হয়েছে।

"পুলিশের সামনে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াল দুষ্কৃতীরা, আর পুলিশ আমাদের মা-বোনদের গায়ে হাত তুলল। সিভিক ভলান্টিয়াররা বাঁশ নিয়ে মারতে এল। এটা কেমন প্রশাসন?" — ক্ষুব্ধ এক গ্রামবাসী।

বর্তমানে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে মারধরের অভিযোগ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : পশ্চিমবঙ্গ murshidabad LANDCLASH civic volunteer

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


সাতসকালে রণক্ষেত্র সাগরপাড়া: কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
মুর্শিদাবাদ: সাতসকালে জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো সাগরপাড়ার ধনিরামপুর এলাকায়। পুলিশের উপস্থিতিতেই একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের ভূমিকা এবং সিভিক ভলান্টিয়ারদের আচরণ নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে খবর, আজ সকালে ধনিরামপুর এলাকায় একটি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও একপক্ষ প্রকাশ্যেই আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র উঁচিয়ে জমি দখলের মরিয়া চেষ্টা চালায়। দুষ্কৃতীদের এই আস্ফালনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বদলে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, উত্তেজনা চলাকালীন পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা সাধারণ মহিলাদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের হাতে আইন রক্ষার বদলে বড় বড় বাঁশ দেখা গেছে, যা নিয়ে তারা গ্রামবাসীদের তাড়া করেন।পুলিশের সামনেই কীভাবে দুষ্কৃতীরা অস্ত্র প্রদর্শনের সাহস পেল, তা নিয়ে ধনিরামপুরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন না করে উল্টে সাধারণ মানুষের ওপর চড়াও হয়েছে।"পুলিশের সামনে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াল দুষ্কৃতীরা, আর পুলিশ আমাদের মা-বোনদের গায়ে হাত তুলল। সিভিক ভলান্টিয়াররা বাঁশ নিয়ে মারতে এল। এটা কেমন প্রশাসন?" — ক্ষুব্ধ এক গ্রামবাসী।বর্তমানে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে মারধরের অভিযোগ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার