Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বোরখার আড়ালে ছাপ্পা ভোটের ছক? জামাতের ভয়ে কাঁপছেন বিএনপি প্রার্থী!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
বোরখার আড়ালে ছাপ্পা ভোটের ছক? জামাতের ভয়ে কাঁপছেন বিএনপি প্রার্থী!

সিলেট: রাত পোহালেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এবার নতুন বিতর্ক উস্কে দিলেন সিলেটের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। তাঁর অভিযোগ, নির্বাচনের দিন বোরখার আড়ালে বড় ধরনের ‘ছাপ্পা ভোট’ বা জালিয়াতির ষড়যন্ত্র চলছে। এই আশঙ্কায় তিনি নির্বাচন কমিশনের কাছে মহিলা ভোটারদের মুখ দেখে বুথে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন।


মঙ্গলবার বিকেলে সিলেটের রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে নিজের আশঙ্কার কথা জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “মহিলারা বোরখা পরে ভোটকেন্দ্রে আসতেই পারেন। তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু, ভোটকেন্দ্রে প্রবেশের পর তাঁদের অবশ্যই নকাব খুলে মুখ দেখাতে হবে। অন্যথায় বোরখার আড়ালে দুষ্কৃতীরা পরিচয় গোপন করে জাল ভোট দিতে পারে।”


বিএনপি প্রার্থীর দাবি, গত কয়েক দিনে সারা দেশে বোরখার বিক্রি অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। এমনকী, বিভিন্ন দর্জির দোকানেও পুলিশের জাল পোশাক তৈরির অর্ডার দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর মতে, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।


সিলেটের বেশ কিছু নির্বাচনী এলাকা ভারতের সীমান্তবর্তী এবং দুর্গম। আরিফুল হক চৌধুরীর আশঙ্কা, দুর্গম যাতায়াতব্যবস্থার সুযোগ নিয়ে সেই সব এলাকায় ব্যালট বাক্স ছিনতাই হতে পারে। এই ঝুঁকি এড়াতে বুথে বুথে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েনের আবেদন জানিয়েছেন তিনি।


এবারের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মূল লড়াই হতে চলেছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে। জনমত সমীক্ষাগুলিতে বিএনপি এগিয়ে থাকলেও, তারা প্রতিটি পদে সতর্ক থাকতে চাইছে। বিশেষ করে ‘মুক্তিযুদ্ধ বিরোধী’ হিসাবে পরিচিত কট্টরপন্থী জামাত শিবির জালিয়াতির মাধ্যমে ভোটের ফল পাল্টে দিতে পারে বলে বিএনপির অন্দরে প্রবল আশঙ্কা রয়েছে।


সিলেটের রিটার্নিং অফিসার বিএনপি প্রার্থীর আবেদন গ্রহণ করেছেন এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে, পর্দানশীন মহিলাদের মুখ দেখার এই দাবি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিষয় : BNP Bangladesh Election Jamaat

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বোরখার আড়ালে ছাপ্পা ভোটের ছক? জামাতের ভয়ে কাঁপছেন বিএনপি প্রার্থী!

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সিলেট: রাত পোহালেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এবার নতুন বিতর্ক উস্কে দিলেন সিলেটের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। তাঁর অভিযোগ, নির্বাচনের দিন বোরখার আড়ালে বড় ধরনের ‘ছাপ্পা ভোট’ বা জালিয়াতির ষড়যন্ত্র চলছে। এই আশঙ্কায় তিনি নির্বাচন কমিশনের কাছে মহিলা ভোটারদের মুখ দেখে বুথে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন।মঙ্গলবার বিকেলে সিলেটের রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে নিজের আশঙ্কার কথা জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “মহিলারা বোরখা পরে ভোটকেন্দ্রে আসতেই পারেন। তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু, ভোটকেন্দ্রে প্রবেশের পর তাঁদের অবশ্যই নকাব খুলে মুখ দেখাতে হবে। অন্যথায় বোরখার আড়ালে দুষ্কৃতীরা পরিচয় গোপন করে জাল ভোট দিতে পারে।”বিএনপি প্রার্থীর দাবি, গত কয়েক দিনে সারা দেশে বোরখার বিক্রি অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। এমনকী, বিভিন্ন দর্জির দোকানেও পুলিশের জাল পোশাক তৈরির অর্ডার দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর মতে, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।সিলেটের বেশ কিছু নির্বাচনী এলাকা ভারতের সীমান্তবর্তী এবং দুর্গম। আরিফুল হক চৌধুরীর আশঙ্কা, দুর্গম যাতায়াতব্যবস্থার সুযোগ নিয়ে সেই সব এলাকায় ব্যালট বাক্স ছিনতাই হতে পারে। এই ঝুঁকি এড়াতে বুথে বুথে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েনের আবেদন জানিয়েছেন তিনি।এবারের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মূল লড়াই হতে চলেছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে। জনমত সমীক্ষাগুলিতে বিএনপি এগিয়ে থাকলেও, তারা প্রতিটি পদে সতর্ক থাকতে চাইছে। বিশেষ করে ‘মুক্তিযুদ্ধ বিরোধী’ হিসাবে পরিচিত কট্টরপন্থী জামাত শিবির জালিয়াতির মাধ্যমে ভোটের ফল পাল্টে দিতে পারে বলে বিএনপির অন্দরে প্রবল আশঙ্কা রয়েছে।সিলেটের রিটার্নিং অফিসার বিএনপি প্রার্থীর আবেদন গ্রহণ করেছেন এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে, পর্দানশীন মহিলাদের মুখ দেখার এই দাবি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার