Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তারেককে অভিনন্দন পাকিস্তান প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ চায় ইসলামাবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেককে অভিনন্দন পাকিস্তান প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ চায় ইসলামাবাদ

ইসলামাবাদ ও ঢাকা: বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচনে বিএনপি-র বিশাল জয় একপ্রকার নিশ্চিত হতেই আন্তর্জাতিক মহল থেকে আসতে শুরু করেছে শুভেচ্ছাবার্তা। ভারত ও আমেরিকার পর এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি।


শুক্রবার সমাজমাধ্যমে এক পোস্টে শাহবাজ় শরিফ লেখেন, "বাংলাদেশের সংসদ নির্বাচনের অসাধারণ জয়ে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।"

তিনি আরও জানান যে, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করে দুই দেশের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে পাকিস্তান মুখিয়ে আছে। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একযোগে কাজ করার আশাও প্রকাশ করেন তিনি।


পাক প্রেসিডেন্ট জ়ারদারি বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন জানিয়ে বিএনপি এবং তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে পাকিস্তান বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অত্যন্ত আগ্রহী।


শেখ হাসিনার দল আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি ও জামাত। গণনায় একক সংখ্যাগরিষ্ঠতা একপ্রকার নিশ্চিত করে ফেলেছে খালেদা জিয়ার দল। এর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় পোস্ট করে তারেককে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা এসেছে আমেরিকার পক্ষ থেকেও।

হাসিনা সরকার পতনের পর থেকেই করাচি-ঢাকা বিমান চলাচল শুরুসহ দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে। পাকিস্তানের এই সাম্প্রতিক বার্তা সেই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


তারেককে অভিনন্দন পাকিস্তান প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ চায় ইসলামাবাদ

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ইসলামাবাদ ও ঢাকা: বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচনে বিএনপি-র বিশাল জয় একপ্রকার নিশ্চিত হতেই আন্তর্জাতিক মহল থেকে আসতে শুরু করেছে শুভেচ্ছাবার্তা। ভারত ও আমেরিকার পর এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি।শুক্রবার সমাজমাধ্যমে এক পোস্টে শাহবাজ় শরিফ লেখেন, "বাংলাদেশের সংসদ নির্বাচনের অসাধারণ জয়ে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।"তিনি আরও জানান যে, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করে দুই দেশের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে পাকিস্তান মুখিয়ে আছে। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় একযোগে কাজ করার আশাও প্রকাশ করেন তিনি।পাক প্রেসিডেন্ট জ়ারদারি বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন জানিয়ে বিএনপি এবং তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে পাকিস্তান বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অত্যন্ত আগ্রহী।শেখ হাসিনার দল আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি ও জামাত। গণনায় একক সংখ্যাগরিষ্ঠতা একপ্রকার নিশ্চিত করে ফেলেছে খালেদা জিয়ার দল। এর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় পোস্ট করে তারেককে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা এসেছে আমেরিকার পক্ষ থেকেও।হাসিনা সরকার পতনের পর থেকেই করাচি-ঢাকা বিমান চলাচল শুরুসহ দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে। পাকিস্তানের এই সাম্প্রতিক বার্তা সেই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার