ব্যারাকপুর: উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পুলিশি হেফাজত ঘিরে দানা বাঁধছে নতুন বিতর্ক। ৮১ বছরের এক বৃদ্ধকে মারধর ও মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এই কাউন্সিলর বর্তমানে খড়দহ থানার হেফাজতে রয়েছেন। কিন্তু প্রাক্তন সাংসদ অর্জুন সিং-এর অভিযোগ, আইনের তোয়াক্কা না করে হেফাজতে থাকা আসামির সঙ্গে দেদার ‘বিশেষ সাক্ষাৎ’ চলছে।
ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ সরাসরি অভিযোগ তুলেছেন যে, পুলিশি হেফাজতে নিয়ম ভেঙে অভিযুক্তের সঙ্গে একাধিক ব্যক্তি নিয়মিত দেখা করছেন। তিনি বলেন, “একজন খুনের আসামি পুলিশি হেফাজতে থাকাকালীন কীভাবে বাইরের লোকেদের সঙ্গে এভাবে কথা বলতে পারেন? আমার কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে বহু মানুষ তাঁর সঙ্গে দেখা করছেন। এটা আইনের পরিপন্থী।” এই অনিয়মের বিরুদ্ধে তিনি দ্রুত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
বিষয় : Kolkata WESTBENGAL TMC arjunsingh barackpur

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন