Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শপথ ঘিরে নাটক: সকালে 'কড়া', দুপুর হতেই 'সুর নরম' জামাতের! বিশ বাঁও জলে সংবিধান সংস্কার?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শপথ ঘিরে নাটক: সকালে 'কড়া', দুপুর হতেই 'সুর নরম' জামাতের! বিশ বাঁও জলে সংবিধান সংস্কার?

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর চলল একের পর এক নাটকীয় পটপরিবর্তন। জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে তৈরি হওয়া সংঘাতের জেরে অন্তর্বর্তী সরকারের সংস্কারের স্বপ্ন এখন বড়সড় প্রশ্নের মুখে।


মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত ছিল ঢাকার সংসদ ভবন চত্বর। বেলা পৌনে ১১টা নাগাদ বিএনপির জয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসাবে শপথ নিলেও তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, 'সংবিধান সংস্কার পরিষদের' সদস্য হিসাবে তাঁরা শপথ নেবেন না।


সকালে জামাত দাবি তুলেছিল যে বিএনপি অনড় থাকলে তারাও শপথ নেবে না। তবে, বেলা সাড়ে ১২টা নাগাদ নিজেদের অবস্থান থেকে সরে এসে জামাতের প্রার্থীরা সংসদ সদস্য এবং সংস্কার পরিষদের সদস্য — উভয় হিসাবেই শপথ গ্রহণ করেন।


স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের মতে, বর্তমানে প্রচলিত সংবিধানে কেবল সংসদ সদস্যদের শপথের কথা রয়েছে, সংস্কার পরিষদের কোনো উল্লেখ নেই। সংসদের মাধ্যমে সাংবিধানিকভাবে গৃহীত না হওয়া পর্যন্ত তাঁরা এই পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন না।


জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের মতো আমূল পরিবর্তনের প্রস্তাব রয়েছে। অন্তর্বর্তী সরকারের দাবি ছিল, গণভোটের মাধ্যমে জনগণ এই সংস্কারে সম্মতি দিয়েছে। তবে জটিলতা তৈরি হয়েছে সংখ্যার সমীকরণে। বিএনপির নির্বাচিত ২০৯ জন এবং সঙ্গী দলের ৩ জন সংসদ সদস্য সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিলে এই পরিষদ গঠন করা কার্যত অসম্ভব। বিএনপি এই পরিষদের আইনি ভিত্তি নিয়েই প্রশ্ন তুলেছে। যা জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়িত করতে চাওয়া এনসিপি ও জামাতের জন্য বড় ধাক্কা।


বিএনপির এই ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি নেতা সারজিস আলম। তাঁর অভিযোগ, "জুলাইয়ের সঙ্গে গদ্দারি করে বিএনপি সরকার যাত্রা শুরু করেছে"। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শপথের দিনই 'মিত্র' দলগুলির মধ্যে এই ফাটল নতুন সরকারের স্থায়িত্ব এবং সংবিধান সংস্কারের ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।

বিষয় : জামাত শপথ

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


শপথ ঘিরে নাটক: সকালে 'কড়া', দুপুর হতেই 'সুর নরম' জামাতের! বিশ বাঁও জলে সংবিধান সংস্কার?

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ঢাকা: বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর চলল একের পর এক নাটকীয় পটপরিবর্তন। জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে তৈরি হওয়া সংঘাতের জেরে অন্তর্বর্তী সরকারের সংস্কারের স্বপ্ন এখন বড়সড় প্রশ্নের মুখে।মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত ছিল ঢাকার সংসদ ভবন চত্বর। বেলা পৌনে ১১টা নাগাদ বিএনপির জয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসাবে শপথ নিলেও তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, 'সংবিধান সংস্কার পরিষদের' সদস্য হিসাবে তাঁরা শপথ নেবেন না।সকালে জামাত দাবি তুলেছিল যে বিএনপি অনড় থাকলে তারাও শপথ নেবে না। তবে, বেলা সাড়ে ১২টা নাগাদ নিজেদের অবস্থান থেকে সরে এসে জামাতের প্রার্থীরা সংসদ সদস্য এবং সংস্কার পরিষদের সদস্য — উভয় হিসাবেই শপথ গ্রহণ করেন।স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের মতে, বর্তমানে প্রচলিত সংবিধানে কেবল সংসদ সদস্যদের শপথের কথা রয়েছে, সংস্কার পরিষদের কোনো উল্লেখ নেই। সংসদের মাধ্যমে সাংবিধানিকভাবে গৃহীত না হওয়া পর্যন্ত তাঁরা এই পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন না।জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের মতো আমূল পরিবর্তনের প্রস্তাব রয়েছে। অন্তর্বর্তী সরকারের দাবি ছিল, গণভোটের মাধ্যমে জনগণ এই সংস্কারে সম্মতি দিয়েছে। তবে জটিলতা তৈরি হয়েছে সংখ্যার সমীকরণে। বিএনপির নির্বাচিত ২০৯ জন এবং সঙ্গী দলের ৩ জন সংসদ সদস্য সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিলে এই পরিষদ গঠন করা কার্যত অসম্ভব। বিএনপি এই পরিষদের আইনি ভিত্তি নিয়েই প্রশ্ন তুলেছে। যা জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়িত করতে চাওয়া এনসিপি ও জামাতের জন্য বড় ধাক্কা।বিএনপির এই ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি নেতা সারজিস আলম। তাঁর অভিযোগ, "জুলাইয়ের সঙ্গে গদ্দারি করে বিএনপি সরকার যাত্রা শুরু করেছে"। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শপথের দিনই 'মিত্র' দলগুলির মধ্যে এই ফাটল নতুন সরকারের স্থায়িত্ব এবং সংবিধান সংস্কারের ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার