Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ছাড়তে হচ্ছে যমুনার বাড়ি, বাংলাদেশও ছেড়ে চলে যাবেন ইউনূস?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
ছাড়তে হচ্ছে যমুনার বাড়ি, বাংলাদেশও ছেড়ে চলে যাবেন ইউনূস?
ফাইল চিত্র

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটে এখন তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খালেদা-পুত্র তারেক রহমান। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ‘গণভবন’-এ থাকার কথা থাকলেও, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সেখানে যে নজিরবিহীন তাণ্ডবলীলা ও লুটপাট চলেছিল, তাতে ভবনটি বর্তমানে বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে তৈরি হয়েছে নতুন সিদ্ধান্ত।

ডিএমপি-র পুলিশ কর্মকর্তা মীর আসাদুজ্জামান বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন যে, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-তে অবস্থান করবেন। তবে তার আগে যমুনা ভবনে বেশ কিছু প্রয়োজনীয় সংস্কার কাজ করা হবে। এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক দু- মাস সময় লাগতে পারে বলে জানা গেছে।

এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে এই রাষ্ট্রীয় অতিথি ভবনটিকেই নিজের প্রধান কার্যালয় ও বাসভবন বানিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। স্ত্রী ও সন্তানসহ তিনি বর্তমানে সেখানেই থাকছেন। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার তাঁকে যমুনা ছাড়তে হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যেই ড. ইউনূস যমুনা ছেড়ে দেবেন। তিনি গুলশানে তাঁর নিজস্ব বাড়িতে গিয়ে উঠতে পারেন। সেখানে বর্তমানে কিছু মেরামতির কাজ চলায় তিনি যমুনা ছাড়তে কিছুটা সময় নিচ্ছেন। ড. ইউনূস ভবনটি ছেড়ে দেওয়ার এক মাসের মধ্যেই তা তারেক রহমানের পছন্দসই করে গড়ে তোলা হবে।

যমুনা ছাড়ার খবরের পাশাপাশি ড. ইউনূসের দেশ ছাড়ার জল্পনাও রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, ড. ইউনূস আপাতত বাংলাদেশেই থাকছেন। আগামী মার্চের তৃতীয় সপ্তাহে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তাঁর জাপান যাওয়ার কথা থাকলেও, সফর শেষে তিনি আবারও দেশে ফিরে আসবেন। যমুনা ছাড়ার পর ড. ইউনূস তাঁর নিজস্ব প্রতিষ্ঠান ‘ইউনূস সেন্টার’ থেকে আবারও ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ড শুরু করবেন। বিশেষ করে তাঁর আলোচিত ‘থ্রি জিরো’ কনসেপ্ট—অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ নিয়ে তিনি নতুন উদ্যমে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BangladeshPolitics TariqueRahman JamunaHouse BangladeshNews NewGovernment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ছাড়তে হচ্ছে যমুনার বাড়ি, বাংলাদেশও ছেড়ে চলে যাবেন ইউনূস?

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটে এখন তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খালেদা-পুত্র তারেক রহমান। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ‘গণভবন’-এ থাকার কথা থাকলেও, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সেখানে যে নজিরবিহীন তাণ্ডবলীলা ও লুটপাট চলেছিল, তাতে ভবনটি বর্তমানে বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে তৈরি হয়েছে নতুন সিদ্ধান্ত।ডিএমপি-র পুলিশ কর্মকর্তা মীর আসাদুজ্জামান বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন যে, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-তে অবস্থান করবেন। তবে তার আগে যমুনা ভবনে বেশ কিছু প্রয়োজনীয় সংস্কার কাজ করা হবে। এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক দু- মাস সময় লাগতে পারে বলে জানা গেছে।এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে এই রাষ্ট্রীয় অতিথি ভবনটিকেই নিজের প্রধান কার্যালয় ও বাসভবন বানিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। স্ত্রী ও সন্তানসহ তিনি বর্তমানে সেখানেই থাকছেন। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার তাঁকে যমুনা ছাড়তে হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যেই ড. ইউনূস যমুনা ছেড়ে দেবেন। তিনি গুলশানে তাঁর নিজস্ব বাড়িতে গিয়ে উঠতে পারেন। সেখানে বর্তমানে কিছু মেরামতির কাজ চলায় তিনি যমুনা ছাড়তে কিছুটা সময় নিচ্ছেন। ড. ইউনূস ভবনটি ছেড়ে দেওয়ার এক মাসের মধ্যেই তা তারেক রহমানের পছন্দসই করে গড়ে তোলা হবে।যমুনা ছাড়ার খবরের পাশাপাশি ড. ইউনূসের দেশ ছাড়ার জল্পনাও রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, ড. ইউনূস আপাতত বাংলাদেশেই থাকছেন। আগামী মার্চের তৃতীয় সপ্তাহে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তাঁর জাপান যাওয়ার কথা থাকলেও, সফর শেষে তিনি আবারও দেশে ফিরে আসবেন। যমুনা ছাড়ার পর ড. ইউনূস তাঁর নিজস্ব প্রতিষ্ঠান ‘ইউনূস সেন্টার’ থেকে আবারও ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ড শুরু করবেন। বিশেষ করে তাঁর আলোচিত ‘থ্রি জিরো’ কনসেপ্ট—অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ নিয়ে তিনি নতুন উদ্যমে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার