Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বেঙ্গালুরুতে পুরুলিয়ার শ্রমিকের রহস্যমৃত্যু! খুনের অভিযোগে সরব পরিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
বেঙ্গালুরুতে পুরুলিয়ার শ্রমিকের রহস্যমৃত্যু! খুনের অভিযোগে সরব পরিবার

পুরুলিয়া ও কলকাতা: মহারাষ্ট্রের পুনের পর এবার কর্নাটকের বেঙ্গালুরু। ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো বাংলার এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম প্রসন্ন কুমার (৩৯), বাড়ি পুরুলিয়ার ঝালদা ২ নম্বর ব্লকের চেক্যা গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে মৃতদেহ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পরিবার সূত্রে খবর, গত বছরের ফেব্রুয়ারি মাসে বাড়তি রোজগারের আশায় বেঙ্গালুরুতে ড্রাইভারের কাজে গিয়েছিলেন প্রসন্ন। অভিযোগ, ঠিকাদার সংস্থা তাঁকে জোর করে আটকে রাখত। ৩-৪ বার লুকিয়ে বাড়ি আসার চেষ্টা করেও ধরা পড়ে যান তিনি। গত বৃহস্পতিবারও স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়েছিল প্রসন্নের, জানিয়েছিলেন খুব দ্রুত বাড়ি ফিরবেন। কিন্তু শুক্রবার হঠাৎই খবর আসে, ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।

মৃতের পরিবারের দাবি, প্রসন্নকে খুন করা হয়েছে। তাঁর মাথা, নাক এবং ডান হাতের আঙুলে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, স্থানীয় পুলিশ সাহায্য না করায় তাঁরা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে যোগাযোগ করেন। ডায়মন্ড হারবারের সাংসদের হস্তক্ষেপে দ্রুত দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।


পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন সরেন এই ঘটনায় সুর চড়িয়ে বলেছেন, "বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কেন বারবার বাংলার শ্রমিকদের রহস্যমৃত্যু হচ্ছে?" কয়েকদিন আগেই পুনেতে খুন হয়েছিলেন পুরুলিয়ার আরেক শ্রমিক সুখেন মাহাতো। সেই রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে জঙ্গলমহলে। এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় প্রসন্নের পরিবার।

বিষয় : MYSTERY RESCUE KOLKATAPOLICE imigrant worker death PURULIA MAHARASTRA

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বেঙ্গালুরুতে পুরুলিয়ার শ্রমিকের রহস্যমৃত্যু! খুনের অভিযোগে সরব পরিবার

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
পুরুলিয়া ও কলকাতা: মহারাষ্ট্রের পুনের পর এবার কর্নাটকের বেঙ্গালুরু। ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো বাংলার এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম প্রসন্ন কুমার (৩৯), বাড়ি পুরুলিয়ার ঝালদা ২ নম্বর ব্লকের চেক্যা গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে মৃতদেহ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।পরিবার সূত্রে খবর, গত বছরের ফেব্রুয়ারি মাসে বাড়তি রোজগারের আশায় বেঙ্গালুরুতে ড্রাইভারের কাজে গিয়েছিলেন প্রসন্ন। অভিযোগ, ঠিকাদার সংস্থা তাঁকে জোর করে আটকে রাখত। ৩-৪ বার লুকিয়ে বাড়ি আসার চেষ্টা করেও ধরা পড়ে যান তিনি। গত বৃহস্পতিবারও স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়েছিল প্রসন্নের, জানিয়েছিলেন খুব দ্রুত বাড়ি ফিরবেন। কিন্তু শুক্রবার হঠাৎই খবর আসে, ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।মৃতের পরিবারের দাবি, প্রসন্নকে খুন করা হয়েছে। তাঁর মাথা, নাক এবং ডান হাতের আঙুলে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, স্থানীয় পুলিশ সাহায্য না করায় তাঁরা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে যোগাযোগ করেন। ডায়মন্ড হারবারের সাংসদের হস্তক্ষেপে দ্রুত দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন সরেন এই ঘটনায় সুর চড়িয়ে বলেছেন, "বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কেন বারবার বাংলার শ্রমিকদের রহস্যমৃত্যু হচ্ছে?" কয়েকদিন আগেই পুনেতে খুন হয়েছিলেন পুরুলিয়ার আরেক শ্রমিক সুখেন মাহাতো। সেই রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে জঙ্গলমহলে। এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় প্রসন্নের পরিবার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার