Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মালদহে পুলিশের বড় সাফল্য! কালিয়াচকে উদ্ধার বিপুল পরিমাণ ‘মলি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
মালদহে পুলিশের বড় সাফল্য! কালিয়াচকে উদ্ধার বিপুল পরিমাণ ‘মলি’

কালিয়াচক: গোপন সূত্রে খবর পেয়ে মালদহ জেলা পুলিশের একটি বিশেষ দল কালিয়াচকের কালিয়াগুর আম বাজার এলাকায় হানা দিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৫৩ গ্রাম অত্যন্ত উচ্চমানের ব্রাউন সুগার, যা আন্তর্জাতিক মাদক বাজারে ‘MDMA’ বা ‘Molly’ (মলি) নামে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই পাচারকারীর নাম মোবারক হোসেন ও মহম্মদ সামাউল হক। এদের মধ্যে একজন রাজনগরের বাসিন্দা এবং অন্যজন শাহবাজপুর এলাকার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই মাদক ঝাড়খণ্ডের রাঁচি থেকে নিয়ে আসা হয়েছিল। মালদহ জেলা ছাড়াও বিহারের বিভিন্ন প্রান্তে এই দামী মাদক সরবরাহের ছক ছিল তাদের।

তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, এই ‘মলি’ বা ‘MDMA’ সাধারণ ব্রাউন সুগারের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এর বাজারমূল্যও কয়েক গুণ বেশি। সাধারণত বড় বড় শহরের হাই-প্রোফাইল পার্টিতে এই মাদক ব্যবহৃত হয়। মালদহ জেলায় এর আগে একবার ১০০ গ্রাম মলি উদ্ধার হয়েছিল। এবার দ্বিতীয়বারের চেষ্টায় রেকর্ড পরিমাণ ৪৫৩ গ্রাম এই মাদক উদ্ধার করল পুলিশ।

ধৃতদের আজ মালদহ আদালতে পেশ করা হয়েছে। মাদক পাচারের এই চক্রটি কতদূর বিস্তৃত এবং এই গ্যাং-এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানিয়েছে। মালদহের কালিয়াচকে এই ধরনের দামী মাদকের হদিশ মেলায় কপালে ভাঁজ পড়েছে জেলা পুলিশের। এই পাচারচক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

বিষয় : WestBengalNews MALDANEWS POLICESUCCESS DRUGFREEINDIA ALCHOHOL CRIMEUPDATE KALIACHOK MOLLY

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মালদহে পুলিশের বড় সাফল্য! কালিয়াচকে উদ্ধার বিপুল পরিমাণ ‘মলি’

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কালিয়াচক: গোপন সূত্রে খবর পেয়ে মালদহ জেলা পুলিশের একটি বিশেষ দল কালিয়াচকের কালিয়াগুর আম বাজার এলাকায় হানা দিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৫৩ গ্রাম অত্যন্ত উচ্চমানের ব্রাউন সুগার, যা আন্তর্জাতিক মাদক বাজারে ‘MDMA’ বা ‘Molly’ (মলি) নামে পরিচিত।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই পাচারকারীর নাম মোবারক হোসেন ও মহম্মদ সামাউল হক। এদের মধ্যে একজন রাজনগরের বাসিন্দা এবং অন্যজন শাহবাজপুর এলাকার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই মাদক ঝাড়খণ্ডের রাঁচি থেকে নিয়ে আসা হয়েছিল। মালদহ জেলা ছাড়াও বিহারের বিভিন্ন প্রান্তে এই দামী মাদক সরবরাহের ছক ছিল তাদের।তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, এই ‘মলি’ বা ‘MDMA’ সাধারণ ব্রাউন সুগারের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এর বাজারমূল্যও কয়েক গুণ বেশি। সাধারণত বড় বড় শহরের হাই-প্রোফাইল পার্টিতে এই মাদক ব্যবহৃত হয়। মালদহ জেলায় এর আগে একবার ১০০ গ্রাম মলি উদ্ধার হয়েছিল। এবার দ্বিতীয়বারের চেষ্টায় রেকর্ড পরিমাণ ৪৫৩ গ্রাম এই মাদক উদ্ধার করল পুলিশ।ধৃতদের আজ মালদহ আদালতে পেশ করা হয়েছে। মাদক পাচারের এই চক্রটি কতদূর বিস্তৃত এবং এই গ্যাং-এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানিয়েছে। মালদহের কালিয়াচকে এই ধরনের দামী মাদকের হদিশ মেলায় কপালে ভাঁজ পড়েছে জেলা পুলিশের। এই পাচারচক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার