Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিপাকে আইনজীবী ফিরদৌস শামিম: সহকর্মীকে যৌন হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বিপাকে আইনজীবী ফিরদৌস শামিম: সহকর্মীকে যৌন হেনস্তার অভিযোগ

সিপিএম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। নিজেরই এক জুনিয়র মহিলা আইনজীবীকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় আইনজীবী মহলে শোরগোল পড়ে গিয়েছে।


অভিযোগকারী মহিলা আইনজীবীর দাবি, গত বছর তিনি ফিরদৌস শামিমের চেম্বারে জুনিয়র হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। তাঁর অভিযোগ, চেম্বারের ভেতরেই ফিরদৌস শামিম তাঁর শ্লীলতাহানি করেন এবং কুরুচিকর মন্তব্য ও অশ্লীল আচরণে লিপ্ত হন। নির্যাতিতা আরও জানিয়েছেন যে, পুলিশের দ্বারস্থ হওয়ার আগে তিনি সিপিএমের রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটেও বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন।


বৃহস্পতিবার কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানান, নির্যাতিতা আইনজীবী প্রথমে ইমেলের মাধ্যমে অভিযোগ জানান। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এক সহকর্মীকে নিয়ে হেয়ার স্ট্রিট থানায় এসে বয়ান নথিভুক্ত করেন।


তারই ভিত্তিতে পুলিশ ফিরদৌস শামিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় (BNS) একাধিক ধারায় মামলা রুজু করেছে:


৭৪ ও ৭৫ ধারা: শ্লীলতাহানি ও যৌন হেনস্তা।


৭৯ ধারা: মহিলার মর্যাদাহানি বা অশ্লীল আচরণ।


৩৫১(২) ও ১২৬(২) ধারা: অপরাধমূলক ভীতি প্রদর্শন ও অন্যায়ভাবে আটকে রাখা।


এই গুরুতর অভিযোগের বিষয়ে ফিরদৌস শামিমের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বিপাকে আইনজীবী ফিরদৌস শামিম: সহকর্মীকে যৌন হেনস্তার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সিপিএম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। নিজেরই এক জুনিয়র মহিলা আইনজীবীকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় আইনজীবী মহলে শোরগোল পড়ে গিয়েছে।অভিযোগকারী মহিলা আইনজীবীর দাবি, গত বছর তিনি ফিরদৌস শামিমের চেম্বারে জুনিয়র হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। তাঁর অভিযোগ, চেম্বারের ভেতরেই ফিরদৌস শামিম তাঁর শ্লীলতাহানি করেন এবং কুরুচিকর মন্তব্য ও অশ্লীল আচরণে লিপ্ত হন। নির্যাতিতা আরও জানিয়েছেন যে, পুলিশের দ্বারস্থ হওয়ার আগে তিনি সিপিএমের রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটেও বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন।বৃহস্পতিবার কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানান, নির্যাতিতা আইনজীবী প্রথমে ইমেলের মাধ্যমে অভিযোগ জানান। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এক সহকর্মীকে নিয়ে হেয়ার স্ট্রিট থানায় এসে বয়ান নথিভুক্ত করেন।তারই ভিত্তিতে পুলিশ ফিরদৌস শামিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় (BNS) একাধিক ধারায় মামলা রুজু করেছে:৭৪ ও ৭৫ ধারা: শ্লীলতাহানি ও যৌন হেনস্তা।৭৯ ধারা: মহিলার মর্যাদাহানি বা অশ্লীল আচরণ।৩৫১(২) ও ১২৬(২) ধারা: অপরাধমূলক ভীতি প্রদর্শন ও অন্যায়ভাবে আটকে রাখা।এই গুরুতর অভিযোগের বিষয়ে ফিরদৌস শামিমের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার