Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ইউনুস জমানায় হাজার কোটির দুর্নীতি! গোয়েন্দা নজরে প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ, পাল্টা চ্যালেঞ্জ ছাত্রনেতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬
ইউনুস জমানায় হাজার কোটির দুর্নীতি! গোয়েন্দা নজরে প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ, পাল্টা চ্যালেঞ্জ ছাত্রনেতার
ইউনুস আমলের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইঞার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। ছবি--সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে ক্ষমতার পালাবদল হতেই একে একে বেরিয়ে আসছে অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির কঙ্কাল। এবার খোদ মহম্মদ ইউনুসের অত্যন্ত আস্থাভাজন তথা প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইঞার বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আর্থিক তছরুপের গুরুতর অভিযোগ উঠল। পদের অপব্যবহার করে বিপুল সম্পত্তি বৃদ্ধি ও বিলাসবহুল জীবনযাপনের অভিযোগে তাঁকে নোটিস পাঠিয়েছে বাংলাদেশের ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (BFIU)।

২০২৪ সালে ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারে যুব, ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন আসিফ মাহমুদ। অভিযোগ উঠেছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত পদে থাকাকালীন তিনি পদের যথেচ্ছ অপব্যবহার করেছেন। গোয়েন্দা সংস্থা বিএফআইইউ-এর দাবি, এই অল্প সময়েই কয়েক হাজার কোটি টাকার নয়ছয় হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ও আয়ের উৎস পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।


গোয়েন্দা নোটিস পাওয়ার পরই রণংদেহি মেজাজে ধরা দিয়েছেন প্রাক্তন এই উপদেষ্টা। বর্তমানে এনসিপি-র মুখপাত্র আসিফ মাহমুদ সামাজিক মাধ্যমে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে লিখেছেন, ‘ব্যাঙ্ক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেব।’ তাঁর দাবি, পদত্যাগের আগেই তিনি তাঁর আয়-ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসেব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়ে এসেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে ফাঁসানো হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁর অনুগামীরা।


বাংলাদেশে গত মাসে ক্ষমতার পালাবদলের পর বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রাক্তন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজের অডিট ও তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তেই আসিফ মাহমুদের নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। কুমিল্লার একটি আসন থেকে আসিফের নির্বাচনে লড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ান এবং দলের মুখপাত্র হিসেবে কাজ শুরু করেন।

এখন দেখার, তিন দিনের সময়সীমার মধ্যে আসিফ মাহমুদ কী তথ্য পেশ করেন এবং বিএফআইইউ তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখে পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করে।

বিষয় : #BangladeshNews #AsifMahmud #MuhammadYunus #BFIU #CorruptionInvestigation #DhakaPolitics #TariqueRahman #BangladeshUpdate #BreakingNews #FinancialScam

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ইউনুস জমানায় হাজার কোটির দুর্নীতি! গোয়েন্দা নজরে প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ, পাল্টা চ্যালেঞ্জ ছাত্রনেতার

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image
ঢাকা: বাংলাদেশে ক্ষমতার পালাবদল হতেই একে একে বেরিয়ে আসছে অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির কঙ্কাল। এবার খোদ মহম্মদ ইউনুসের অত্যন্ত আস্থাভাজন তথা প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইঞার বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আর্থিক তছরুপের গুরুতর অভিযোগ উঠল। পদের অপব্যবহার করে বিপুল সম্পত্তি বৃদ্ধি ও বিলাসবহুল জীবনযাপনের অভিযোগে তাঁকে নোটিস পাঠিয়েছে বাংলাদেশের ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (BFIU)।২০২৪ সালে ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারে যুব, ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন আসিফ মাহমুদ। অভিযোগ উঠেছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত পদে থাকাকালীন তিনি পদের যথেচ্ছ অপব্যবহার করেছেন। গোয়েন্দা সংস্থা বিএফআইইউ-এর দাবি, এই অল্প সময়েই কয়েক হাজার কোটি টাকার নয়ছয় হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ও আয়ের উৎস পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।গোয়েন্দা নোটিস পাওয়ার পরই রণংদেহি মেজাজে ধরা দিয়েছেন প্রাক্তন এই উপদেষ্টা। বর্তমানে এনসিপি-র মুখপাত্র আসিফ মাহমুদ সামাজিক মাধ্যমে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে লিখেছেন, ‘ব্যাঙ্ক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেব।’ তাঁর দাবি, পদত্যাগের আগেই তিনি তাঁর আয়-ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসেব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়ে এসেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে ফাঁসানো হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁর অনুগামীরা।বাংলাদেশে গত মাসে ক্ষমতার পালাবদলের পর বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রাক্তন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজের অডিট ও তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তেই আসিফ মাহমুদের নাম উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। কুমিল্লার একটি আসন থেকে আসিফের নির্বাচনে লড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ান এবং দলের মুখপাত্র হিসেবে কাজ শুরু করেন।এখন দেখার, তিন দিনের সময়সীমার মধ্যে আসিফ মাহমুদ কী তথ্য পেশ করেন এবং বিএফআইইউ তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখে পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার