রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস ও খরচের ওপর নজরদারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ (ADR) সম্প্রতি ২০২৪-২৫ অর্থবর্ষের রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীর টানা তৃতীয়বার জয়ের বছরে অনুদান ও আয়ের নিরিখে বাকি সব জাতীয় দলকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বিজেপি।
আয়ের লড়াইয়ে কে কোথায়?
বিজেপি (BJP): ৬,৭৬৯ কোটি ১৪ লক্ষ টাকা আয় করে তালিকার শীর্ষে। দেশের ৬টি জাতীয় দলের মোট আয়ের প্রায় ৮৫.০৩% একা বিজেপির দখলে! গত বছরের তুলনায় তাদের আয় বেড়েছে প্রায় ৫৫.৯৫%।
কংগ্রেস (Congress): ৯১৮ কোটি ২৮ লক্ষ টাকা আয় করে দ্বিতীয় স্থানে। তবে গত বছরের তুলনায় হাত শিবিরের আয় কমেছে ২৫.০৫%।
সিপিএম (CPIM): আয় ১৭২ কোটি ৬০ লক্ষ টাকা।
বিএসপি (BSP): মায়াবতীর দলের আয় ৫৮ কোটি ৫৮ লক্ষ টাকা।
আপ (AAP): অরবিন্দ কেজরীওয়ালের দলের আয় ৩৯ কোটি ২৮ লক্ষ টাকা। তবে শতাংশের নিরিখে তাদের আয় বেড়েছে ৭৩.২০%।
রিপোর্টে এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। বিজেপি তাদের মোট আয়ের মাত্র ৫৫% (৩,৭৭৪ কোটি ৫৮ লক্ষ টাকা) খরচ করেছে। অন্যদিকে, কংগ্রেস এবং সিপিএমের মতো দলগুলোর খরচ তাদের আয়ের থেকেও বেশি!
কংগ্রেসের খরচ: ১,১১১ কোটি ৯৪ লক্ষ টাকা (আয়ের চেয়ে ১৯৩ কোটি টাকা বেশি)।
বিএসপি-র খরচ: ১০৬ কোটি ৩০ লক্ষ টাকা (আয়ের চেয়ে ৮১% বেশি)।
২০২৪-২৫ অর্থবর্ষে ৬টি জাতীয় দল একত্রে মোট ৭,৯৬০ কোটি ৯ লক্ষ টাকা আয়ের ঘোষণা করেছে। এর মধ্যে সিংহভাগই গিয়েছে শাসক দলের তহবিলে। নির্বাচনী বন্ড এবং করপোরেট অনুদানের এই অসম বন্টন ভারতীয় রাজনীতিতে আর্থিক ভারসাম্যের প্রশ্নটি আবারও বড় করে তুলে ধরল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন