Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভারত থেকে আজ বাংলাদেশে যাচ্ছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল, পাইপলাইনে পাম্পিং শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬
ভারত থেকে আজ বাংলাদেশে যাচ্ছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল, পাইপলাইনে পাম্পিং শুরু
প্রতীকী ছবি

কলকাতা: ওপার বাংলার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আজ ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই ডিজেল পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।


বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ জানিয়েছেন, ইতিমধ্যে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল পাঠানো হচ্ছে এবং মঙ্গলবারের মধ্যেই তা বাংলাদেশে পৌঁছানোর কথা।


তিনি বলেন, দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সরবরাহে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে কারণেই জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে জ্বালানি সরবরাহ বাড়াতে বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। গত রোববার ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেন। সেখানে আগামী চার মাসে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের পরিকল্পনার কথা জানানো হয়।


উল্লেখ্য, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন চালুর পর থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহ করা হচ্ছে। এর ফলে পরিবহন খরচ কমার পাশাপাশি দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

বিষয় : #Bangladesh #India #DieselSupply #EnergyNews #NumaligarhRefinery #FriendshipPipeline #FuelSupply #Dhaka #Kolkata #SouthAsiaNews #EnergySecurity #BreakingNews #OilAndGas #BangladeshIndiaRelations #HiddenStories

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভারত থেকে আজ বাংলাদেশে যাচ্ছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল, পাইপলাইনে পাম্পিং শুরু

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: ওপার বাংলার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আজ ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই ডিজেল পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ জানিয়েছেন, ইতিমধ্যে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল পাঠানো হচ্ছে এবং মঙ্গলবারের মধ্যেই তা বাংলাদেশে পৌঁছানোর কথা।তিনি বলেন, দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সরবরাহে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে কারণেই জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এর আগে জ্বালানি সরবরাহ বাড়াতে বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। গত রোববার ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেন। সেখানে আগামী চার মাসে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের পরিকল্পনার কথা জানানো হয়।উল্লেখ্য, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন চালুর পর থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহ করা হচ্ছে। এর ফলে পরিবহন খরচ কমার পাশাপাশি দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার