Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হরমুজ প্রণালীতে গুজরাতগামী জাহাজে হামলা, উদ্বেগ প্রকাশ ভারতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালীতে গুজরাতগামী জাহাজে হামলা, উদ্বেগ প্রকাশ ভারতের
ছবি সংগৃহীত

দিল্লি: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের আবহে হরমুজ প্রণালীতে গুজরাতগামী একটি থাই পতাকাবাহী কার্গো জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে ভারতের বিCARGOSHIPATTদেশ মন্ত্রক।

বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, “Mayuree Naree” নামের ওই বাল্ক ক্যারিয়ার জাহাজটি ১১ মার্চ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। পরে উদ্ধার অভিযান চালিয়ে বেশিরভাগ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।


ভারতের বক্তব্য, পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির মধ্যে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের হামলায় অতীতেও বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে, যাঁদের মধ্যে ভারতীয় নাগরিকও ছিলেন। আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল ও বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি।

মেরিটাইম নিরাপত্তা সূত্রের দাবি, হামলার সময় জাহাজটি ওমানের উত্তর উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দূরে ছিল। রয়্যাল থাই নেভি জানিয়েছে, জাহাজে থাকা ২৩ জন নাবিকের মধ্যে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে সহায়তা করে ওমানের নৌবাহিনী। এখনও তিন জন নাবিক জাহাজে রয়েছেন বলে জানা গিয়েছে।


এদিকে United Kingdom Maritime Trade Operations (UKMTO) ও রয়্যাল থাই নেভির তথ্যের ভিত্তিতে জাহাজটির পরিচয় নিশ্চিত করা হয়েছে। 

মেরিটাইম রেকর্ড অনুযায়ী, জাহাজটির মালিক সংস্থা হল Precious Shipping।

তবে হামলায় ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কোনও দেশ বা সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। 


সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে, তেহরানকে ঘিরে চলা আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনার যোগ থাকতে পারে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহণ হয়। ফলে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে আন্তর্জাতিক শিপিং সংস্থা ও বিভিন্ন দেশের নৌবাহিনী।

বিষয় : India MiddleEastConflict HormuzStrait MaritimeSecurity GLOBALSHIPPING CARGOSHIPATTACK ThailandFlaggedShip PreciousShipping GlobalEnergyRoute

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


হরমুজ প্রণালীতে গুজরাতগামী জাহাজে হামলা, উদ্বেগ প্রকাশ ভারতের

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image
দিল্লি: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের আবহে হরমুজ প্রণালীতে গুজরাতগামী একটি থাই পতাকাবাহী কার্গো জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে ভারতের বিCARGOSHIPATTদেশ মন্ত্রক।বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, “Mayuree Naree” নামের ওই বাল্ক ক্যারিয়ার জাহাজটি ১১ মার্চ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। পরে উদ্ধার অভিযান চালিয়ে বেশিরভাগ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।ভারতের বক্তব্য, পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির মধ্যে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের হামলায় অতীতেও বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে, যাঁদের মধ্যে ভারতীয় নাগরিকও ছিলেন। আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল ও বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি।মেরিটাইম নিরাপত্তা সূত্রের দাবি, হামলার সময় জাহাজটি ওমানের উত্তর উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দূরে ছিল। রয়্যাল থাই নেভি জানিয়েছে, জাহাজে থাকা ২৩ জন নাবিকের মধ্যে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে সহায়তা করে ওমানের নৌবাহিনী। এখনও তিন জন নাবিক জাহাজে রয়েছেন বলে জানা গিয়েছে।এদিকে United Kingdom Maritime Trade Operations (UKMTO) ও রয়্যাল থাই নেভির তথ্যের ভিত্তিতে জাহাজটির পরিচয় নিশ্চিত করা হয়েছে। মেরিটাইম রেকর্ড অনুযায়ী, জাহাজটির মালিক সংস্থা হল Precious Shipping।তবে হামলায় ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কোনও দেশ বা সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে, তেহরানকে ঘিরে চলা আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনার যোগ থাকতে পারে।উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহণ হয়। ফলে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে আন্তর্জাতিক শিপিং সংস্থা ও বিভিন্ন দেশের নৌবাহিনী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার