Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আজই বাজছে ভোটের বাদ্যি! বিকেলেই কমিশনের মেগা বৈঠক, নজর বাংলাসহ ৫ রাজ্যে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬
আজই বাজছে ভোটের বাদ্যি! বিকেলেই কমিশনের মেগা বৈঠক, নজর বাংলাসহ ৫ রাজ্যে

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান হতে চলেছে আজই। রবিবার বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই বৈঠক থেকেই পশ্চিমবঙ্গসহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলা ছাড়াও তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরির ভোটের দিনক্ষণ আজই চূড়ান্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা।


উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চ থেকে দাবি করেছিলেন, ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা শেষ হওয়ার পরেই ভোটের দিন ঘোষণা হবে। কাকতালীয়ভাবে, গতকাল অর্থাৎ শনিবার প্রধানমন্ত্রীর ব্রিগেড সভা শেষ হওয়ার পরদিনই কমিশনের এই সাংবাদিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।


বাংলার মানুষের কাছে এবার বড় প্রশ্ন—ভোট কত দফায় হবে? গত বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হলেও এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। বাম-বিজেপি উভয় পক্ষই এক দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল। রাজ্য নির্বাচন কমিশনও দফাসংখ্যা কমানোর পক্ষপাতী। তবে বুথের সংখ্যা, স্পর্শকাতর এলাকার নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত জোগান খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন।


বিকেল ৪টে বাজলেই স্পষ্ট হয়ে যাবে বাংলার ভাগ্য নির্ধারণের নির্ঘণ্ট। একইসঙ্গে কার্যকর হয়ে যাবে আদর্শ আচরণবিধিও।

বিষয় : BangalElection PoliticalUpdate #VoterListScam #MamataBanerjee #AbhishekBanerjee #TrinamoolCongress #SaveDemocracy #BengalPolitics #WestBengal #ElectionCommission gyneshkumar DATEREVEAL

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


আজই বাজছে ভোটের বাদ্যি! বিকেলেই কমিশনের মেগা বৈঠক, নজর বাংলাসহ ৫ রাজ্যে

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান হতে চলেছে আজই। রবিবার বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই বৈঠক থেকেই পশ্চিমবঙ্গসহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলা ছাড়াও তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরির ভোটের দিনক্ষণ আজই চূড়ান্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা।উল্লেখ্য, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চ থেকে দাবি করেছিলেন, ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা শেষ হওয়ার পরেই ভোটের দিন ঘোষণা হবে। কাকতালীয়ভাবে, গতকাল অর্থাৎ শনিবার প্রধানমন্ত্রীর ব্রিগেড সভা শেষ হওয়ার পরদিনই কমিশনের এই সাংবাদিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।বাংলার মানুষের কাছে এবার বড় প্রশ্ন—ভোট কত দফায় হবে? গত বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হলেও এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। বাম-বিজেপি উভয় পক্ষই এক দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল। রাজ্য নির্বাচন কমিশনও দফাসংখ্যা কমানোর পক্ষপাতী। তবে বুথের সংখ্যা, স্পর্শকাতর এলাকার নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত জোগান খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন।বিকেল ৪টে বাজলেই স্পষ্ট হয়ে যাবে বাংলার ভাগ্য নির্ধারণের নির্ঘণ্ট। একইসঙ্গে কার্যকর হয়ে যাবে আদর্শ আচরণবিধিও।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার