কলকাতা: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বিজেপির সভা শেষে এক মজার মুহূর্তের সাক্ষী থাকল মঞ্চ। প্রধানমন্ত্রী Narendra Modi হঠাৎই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি Dilip Ghosh-কে প্রশ্ন করে বসেন— “বিয়ে করলে, কিন্তু মিষ্টি খাওয়ালেন না তো?”
প্রধানমন্ত্রীর মুখে এমন কথা শুনে মুহূর্তের জন্য চমকে যান দিলীপ ঘোষ। সতীর্থদের সামনে খানিকটা লজ্জায় পড়ে যান তিনি। পরে অবশ্য হাসির ছলেই পরিস্থিতি সামাল দেন।
ঘটনাটি ঘটে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির সভা শেষে। সভা শেষ করে মঞ্চ থেকে নামার আগে উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় দিলীপ ঘোষের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলেন তিনি। তখনই মজার ছলে বিয়ের প্রসঙ্গ তোলেন এবং মিষ্টি না খাওয়ানোর অভিযোগ করেন।
এই ঘটনা নিয়ে পরে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন প্রশ্ন আসবে তা তিনি একেবারেই ভাবেননি। তাঁর কথায়, “প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। কী বলব বুঝতেই পারছিলাম না।”
তবে সঙ্গে সঙ্গেই তিনি মজার উত্তরও দেন। দিলীপ বলেন, ভোট শেষ হলে স্ত্রীকে নিয়ে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীকে কলকাতার রসগোল্লা খাওয়াবেন।
তিনি বলেন, “ভোট মিটে গেলে স্ত্রীকে নিয়ে দিল্লি গিয়ে কলকাতার রসোগোল্লা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব।”
ব্রিগেডের সভায় উপস্থিত অনেক নেতাকর্মীই এই কথোপকথন শুনে হাসিতে ফেটে পড়েন। দিলীপ ঘোষও পরে জানান, সভায় বিপুল জনসমাগম দেখে প্রধানমন্ত্রীর মেজাজও বেশ ভাল ছিল।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই ঘটনাকে ঘিরে বিজেপির অন্দরে একটি বার্তাও রয়েছে। দীর্ঘদিন কিছুটা আড়ালে থাকার পর আবার দলের গুরুত্বপূর্ণ মঞ্চে সক্রিয় হয়ে উঠেছেন দিলীপ ঘোষ। ব্রিগেডের সভায় বক্তব্য রাখার সুযোগ পাওয়া এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথোপকথন—দলের অন্দরে তাঁর গুরুত্ব ফের বাড়ছে বলেই মনে করছেন অনেকেই।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন