Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সংবিধান মেনেই দেশ চালাবে তারেক সরকার, গণভোট বা সংস্কার পরিষদের গুরুত্ব নেই: বাংলাদেশের গৃহমন্ত্রীর কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬
সংবিধান মেনেই দেশ চালাবে তারেক সরকার, গণভোট বা সংস্কার পরিষদের গুরুত্ব নেই: বাংলাদেশের গৃহমন্ত্রীর কড়া বার্তা

ঢাকা: বাংলাদেশের শাসনব্যবস্থা বর্তমান সংবিধান মেনেই পরিচালিত হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ। তিনি বলেন, গণভোট বা কথিত সংবিধান সংস্কার পরিষদের কোনো সাংবিধানিক গুরুত্ব নেই।


রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে যে সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে, সেই সংবিধানই কার্যকর থাকবে। কোনো পরিবর্তন আনতে হলে তা অবশ্যই সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে।


তিনি বলেন, “গণভোটের রায় সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে আগে সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে। তার আগে কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়ার সুযোগ নেই।”


তিনি আরও জানান, রাষ্ট্রপতি এখন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেননি। ফলে সাংবিধানিকভাবে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই বলেই সরকারের অবস্থান।


স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, বর্তমানে কিছু ব্যক্তি নিজেদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য দাবি করে শপথ নিলেও তার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি ইতোমধ্যে বিচার বিভাগের বিবেচনায় রয়েছে।


সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “সংবিধান মেনেই দেশ চলবে। কোনো বিকল্প বা অঘোষিত কাঠামোর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুযোগ নেই।”

বিষয় : তারেক রহমান সালাউদ্দীন আহমেদ গণভোট সংস্কার পরিষদ

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


সংবিধান মেনেই দেশ চালাবে তারেক সরকার, গণভোট বা সংস্কার পরিষদের গুরুত্ব নেই: বাংলাদেশের গৃহমন্ত্রীর কড়া বার্তা

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image
ঢাকা: বাংলাদেশের শাসনব্যবস্থা বর্তমান সংবিধান মেনেই পরিচালিত হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ। তিনি বলেন, গণভোট বা কথিত সংবিধান সংস্কার পরিষদের কোনো সাংবিধানিক গুরুত্ব নেই।রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে যে সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে, সেই সংবিধানই কার্যকর থাকবে। কোনো পরিবর্তন আনতে হলে তা অবশ্যই সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে।তিনি বলেন, “গণভোটের রায় সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে আগে সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে। তার আগে কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়ার সুযোগ নেই।”তিনি আরও জানান, রাষ্ট্রপতি এখন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেননি। ফলে সাংবিধানিকভাবে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই বলেই সরকারের অবস্থান।স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, বর্তমানে কিছু ব্যক্তি নিজেদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য দাবি করে শপথ নিলেও তার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি ইতোমধ্যে বিচার বিভাগের বিবেচনায় রয়েছে।সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “সংবিধান মেনেই দেশ চলবে। কোনো বিকল্প বা অঘোষিত কাঠামোর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুযোগ নেই।”

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার