২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ২৯১টি আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কালীঘাট থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীকে পাশে নিয়ে এই তালিকা ঘোষণা করেন। মমতা স্পষ্ট করে দিয়েছেন, পাহাড়ে অনীত থাপার দলের সঙ্গে জোটের কারণে দার্জিলিং-এর ৩টি আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করবে না।
এবারের তালিকায় নারী প্রতিনিধিদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, সংখ্যাটা ৫০-এরও বেশি। এছাড়া তফসিলি জাতি (SC) ও উপজাতি (ST) মিলিয়ে মোট ৮৪ জন প্রার্থী রয়েছেন। তালিকায় বড় চমক হিসেবে উঠে এসেছেন একঝাঁক নবীন ও লড়াকু মুখ। বেলেঘাটায় প্রার্থী করা হয়েছে কুণাল ঘোষকে, চুঁচুড়ায় যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এবং মানিকতলায় প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য লড়ছেন নোয়াপাড়া থেকে।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর চেনা কেন্দ্র ভবানীপুর থেকেই লড়াই করছেন। এছাড়া রাজ চক্রবর্তী (ব্যারাকপুর), সায়ন্তিকা (বরানগর), সোহম (করিমপুর) এবং অদিতি মুন্সির (রাজারহাট-গোপালপুর) মতো তারকাদের ওপর ফের ভরসা রাখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করবেন পবিত্র কর।
দেখে নিন তৃণমূলের পূর্ণ তালিকা:
মেখলিগঞ্জ- পরেশ অধিকারী
দিনহাটা- উদয়ন গুহ
আলিপুরদুয়ার- সুমন কাঞ্জীলাল
ধূপগুড়ি- ড. নির্মল রায়
শিলিগুড়ি- গৌতম দেব
মাটিগাড়া-নকশালবাড়ি- শঙ্কর মালাকার
চোপড়া- হামিদুল রহমান
বালুরঘাট- অর্পিতা ঘোষ
হরিরামপুর- বিপ্লব মিত্র
ডোমকল- হুমায়ুন কবীর
করিমপুর- সোহম চক্রবর্তী
পলাশিপাড়া- রুকবানুর রহমান
হাবড়া- জ্যোতিপ্রিয মল্লিক
রাসবিহারী- দেবাশিস কুমার
ভাটপাড়া- অমিত গুপ্তা
নোয়াপাড়া- তৃণাঙ্কুর ভট্টাচার্য
ব্যারাকপুর- রাজ চক্রবর্তী
কামারহাটি- মদন মিত্র
বরানগর- সায়ন্তিকা
ডায়মন্ড হারবার- পান্নালাল হালদার
সোনারপুর দক্ষিণ- লাভলি মৈত্র
ভাঙড়- শওকত মোল্লা
বেহালা পশ্চিম- রত্না চট্টোপাধ্যায়
কলকাতা পোর্ট- ফিরহাদ হাকিম
ভবানীপুর- মমতা বন্দ্যোপাধ্যায়
মানিকতলা- শ্রেয়া পাণ্ডে
হাওড়া উত্তর- গৌতম চৌধুরী
শিবপুর- রানা চট্টোপাধ্যায়
পাঁচলা- গুলশন মল্লিক
উলুবেড়িয়া পূর্ব- ঋতব্রত
বেলেঘাটা- কুণাল ঘোষ
উত্তরপাড়া- শীর্ষান্ন বন্দ্যোপাধ্য়ায়
সিঙ্গুর- বেচারাম মান্না
চুঁচুড়া- দেবাংশু ভট্টাচার্য
নন্দীগ্রাম- পবিত্র কর
সবং- মানস ভুঁইয়া
ডেবরা- রাজীব বন্দ্যোপাধ্যায়
টালিগঞ্জ- অরূপ বিশ্বাস
রামনগর- অখিল গিরি
কাকদ্বীপ- মন্টুরাম পাখিরা
সোনারপুর উত্তর – ফিরদৌসি বেগম
মন্তেশ্বর- সিদ্দিকুল্লা চৌধুরী
বারুইপুর পূর্ব- বিভাস সর্দার
বারুইপুর পশ্চিম- বিমান বন্দোপাধ্যায়
রাজারহাট-গোপালপুর- অদিতি মুন্সি
(বিস্তারিত আসছে)

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন