ঢাকা: ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুর এলাকায় ট্রেনটির অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়।
সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা বেগম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, যার কারণে বিভিন্ন রুটে চলাচলকারী একাধিক ট্রেন মাঝপথে আটকে পড়েছে।
খুলনা থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস সান্তাহার স্টেশনে আটকে আছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস জয়পুরহাট স্টেশনে থেমে গেছে। রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস সান্তাহার জংশনে অবস্থান করছে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসও সান্তাহারে আটকে পড়ার আশঙ্কা রয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগিগুলো সরিয়ে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
দুর্ঘটনার কারণে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন