Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের ময়দান থেকে সরলেন সেলিম-সুজন, ৩২ আসনে বামেদের দ্বিতীয় দফার প্রার্থিতালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬
ভোটের ময়দান থেকে সরলেন সেলিম-সুজন, ৩২ আসনে বামেদের দ্বিতীয় দফার প্রার্থিতালিকা প্রকাশ

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রণকৌশলে বড়সড় রদবদল আনল আলিমুদ্দিন। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে সিপিএমের প্রথম সারির মুখ হিসাবে লড়াই করলেও, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না মহম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার বামফ্রন্টের পক্ষ থেকে দ্বিতীয় দফার ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যেখানে এই দুই হেভিওয়েট নেতার নাম নেই।


সিপিএমের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী, এবার রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের ভোটে লড়ার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ জারি হয়েছে। যদিও দলের একাংশ চেয়েছিল, সেলিম মুর্শিদাবাদের রানিনগর এবং সুজন চক্রবর্তী কলকাতার টালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন। কিন্তু, শেষ পর্যন্ত তাঁরা নির্বাচনী লড়াই থেকে দূরে থাকার সিদ্ধান্তই নিয়েছেন। ব্যতিক্রম হিসেবে কেবল মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দেবলীনা হেমব্রমকে ভোটে লড়ার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, রানিনগরে প্রার্থী করা হয়েছে স্থানীয় নেতা জামাল হোসেনকে। এবং হাই-প্রোফাইল আসন টালিগঞ্জে লড়বেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। 


দ্বিতীয় দফার প্রার্থিতালিকার ঘোষিত ৩২টি আসনের মধ্যে ২৮টিতেই লড়ছে সিপিএম। বাকি তিনটি সিপিআই এবং একটি আসন আরএসপি-র জন্য ছাড়া হয়েছে। তালিকায় কিছু অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয় দেখা গিয়েছে। যেমন - অভিজ্ঞ মুখের মধ্য়ে রয়েছেন প্রাক্তন সাংসদ পুলিনবিহারী বাস্কে এবং প্রাক্তন বিধায়ক রামশঙ্কর হালদার। তাঁরা লড়ছেন যথাক্রমে ঝাড়গ্রামের নয়াগ্রাম এবং কুলতলি থেকে। এছাড়া, এবার পূর্ব মেদিনীপুরে দলের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি প্রার্থী হচ্ছেন পাঁশকুড়া পশ্চিম আসনে।


তরুণ মুখের মধ্যে প্রার্থী করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক আফরিন শিল্পী বেগমকে। তিনি লড়ছেন বালিগঞ্জ থেকে। যদিও ভোটারতালিকায় তাঁর নাম বর্তমানে ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে!


এদিন প্রার্থী ঘোষণার সময় আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের বৈঠকে অনুপস্থিত ছিল ফরওয়ার্ড ব্লক (ফব)। দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানান, সিপিএমের সঙ্গে আসন রফা নিয়ে সমস্যা মেটেনি বলেই তাঁরা বৈঠকে যোগ দেননি। অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও।


এখনও পর্যন্ত বামফ্রন্ট মোট ২৩৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ১০টি আসন সিপিআইএমএল (লিবারেশন)-কে ছাড়া হয়েছে। অন্যদিকে, আইএসএফ ইদের পর ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করবে। সব মিলিয়ে বামজোটের অন্দরে এখনও প্রায় ২০টি আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া বাকি।

বিষয় : West Bengal Election 2026 CPIM

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোটের ময়দান থেকে সরলেন সেলিম-সুজন, ৩২ আসনে বামেদের দ্বিতীয় দফার প্রার্থিতালিকা প্রকাশ

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রণকৌশলে বড়সড় রদবদল আনল আলিমুদ্দিন। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে সিপিএমের প্রথম সারির মুখ হিসাবে লড়াই করলেও, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না মহম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার বামফ্রন্টের পক্ষ থেকে দ্বিতীয় দফার ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যেখানে এই দুই হেভিওয়েট নেতার নাম নেই।সিপিএমের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী, এবার রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের ভোটে লড়ার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ জারি হয়েছে। যদিও দলের একাংশ চেয়েছিল, সেলিম মুর্শিদাবাদের রানিনগর এবং সুজন চক্রবর্তী কলকাতার টালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন। কিন্তু, শেষ পর্যন্ত তাঁরা নির্বাচনী লড়াই থেকে দূরে থাকার সিদ্ধান্তই নিয়েছেন। ব্যতিক্রম হিসেবে কেবল মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দেবলীনা হেমব্রমকে ভোটে লড়ার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, রানিনগরে প্রার্থী করা হয়েছে স্থানীয় নেতা জামাল হোসেনকে। এবং হাই-প্রোফাইল আসন টালিগঞ্জে লড়বেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। দ্বিতীয় দফার প্রার্থিতালিকার ঘোষিত ৩২টি আসনের মধ্যে ২৮টিতেই লড়ছে সিপিএম। বাকি তিনটি সিপিআই এবং একটি আসন আরএসপি-র জন্য ছাড়া হয়েছে। তালিকায় কিছু অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয় দেখা গিয়েছে। যেমন - অভিজ্ঞ মুখের মধ্য়ে রয়েছেন প্রাক্তন সাংসদ পুলিনবিহারী বাস্কে এবং প্রাক্তন বিধায়ক রামশঙ্কর হালদার। তাঁরা লড়ছেন যথাক্রমে ঝাড়গ্রামের নয়াগ্রাম এবং কুলতলি থেকে। এছাড়া, এবার পূর্ব মেদিনীপুরে দলের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি প্রার্থী হচ্ছেন পাঁশকুড়া পশ্চিম আসনে।তরুণ মুখের মধ্যে প্রার্থী করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক আফরিন শিল্পী বেগমকে। তিনি লড়ছেন বালিগঞ্জ থেকে। যদিও ভোটারতালিকায় তাঁর নাম বর্তমানে ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে!এদিন প্রার্থী ঘোষণার সময় আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের বৈঠকে অনুপস্থিত ছিল ফরওয়ার্ড ব্লক (ফব)। দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানান, সিপিএমের সঙ্গে আসন রফা নিয়ে সমস্যা মেটেনি বলেই তাঁরা বৈঠকে যোগ দেননি। অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও।এখনও পর্যন্ত বামফ্রন্ট মোট ২৩৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ১০টি আসন সিপিআইএমএল (লিবারেশন)-কে ছাড়া হয়েছে। অন্যদিকে, আইএসএফ ইদের পর ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করবে। সব মিলিয়ে বামজোটের অন্দরে এখনও প্রায় ২০টি আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া বাকি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার