Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের আগে ফের বড়সড় রদবদল! ভবানীপুরসহ রাজ্যের ৭৩ রিটার্নিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬
ভোটের আগে ফের বড়সড় রদবদল! ভবানীপুরসহ রাজ্যের ৭৩ রিটার্নিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন

বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে একের পর এক রদবদল জারি রেখেছে নির্বাচন কমিশন। আমলা থেকে পুলিশ— রদবদলের তালিকায় এবার যুক্ত হলো রিটার্নিং অফিসারদের (RO) নাম। রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে একযোগে বদলি করল কমিশন। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসারকেও এই তালিকায় রাখা হয়েছে।


কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ১৯ এবং ২৩ মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো প্রস্তাব ও ইমেলের ভিত্তিতেই এই গণ-বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার জারি করা এক বিবৃতিতে কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, বদলি হওয়া এই ৭৩ জন অফিসারকে মঙ্গলবার অর্থাৎ ২৪ মার্চ বিকেল ৫টার মধ্যে তাঁদের নতুন গন্তব্যে পৌঁছে যেতে হবে। বুধবার সকাল ১১টা থেকে তাঁদের বিশেষ প্রশিক্ষণ পর্বেও অংশ নিতে বলা হয়েছে। বদলি হওয়া এই অফিসারদের মধ্যে সিংহভাগই মহকুমাশাসক (SDO) পদমর্যাদার।


জেলা ভিত্তিক হিসেবে সবথেকে বেশি রদবদল হয়েছে উত্তর ২৪ পরগনায়, যেখানে ১৩ জন রিটার্নিং অফিসারকে সরানো হয়েছে। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। গুরুত্বপূর্ণ কিছু রদবদলের মধ্যে রয়েছে:


ভবানীপুর: ল্যান্ড অ্যান্ড রেকর্ডসের অতিরিক্ত ডিরেক্টর সুরজিৎ রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে।

তমলুক: এসডিও হিসেবে আসছেন সৌভিক মুখোপাধ্যায়।

বিধাননগর: দায়িত্ব সামলাবেন প্রিয়াংশা গর্গ।

মুর্শিদাবাদ ও তুফানগঞ্জ: দায়িত্বে আসছেন যথাক্রমে পূজা মীনা এবং শান্তনু কর্মকার।


ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দিয়েছিল কমিশন। পরবর্তীতে রাজ্য পুলিশের ডিজি, এডিজি এবং একাধিক জেলাশাসককেও অপসারণ করা হয়। কমিশনের এই ধারাবাহিক রদবদল নিয়ে শুরু থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে কড়া ভাষায় নিজের অসন্তোষ প্রকাশ করেছেন এবং এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছেন।


নির্দলীয় ও অবাধ নির্বাচন সুনিশ্চিত করতে কমিশন এই কড়া পদক্ষেপ নিলেও, ভোটের মুখে এই ব্যাপক প্রশাসনিক রদবদল রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিষয় : Mamata Banerjee West Bengal Election 2026 ELECTION COMMISSION Bhabanipur administrativeshuffle voterawareness

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটের আগে ফের বড়সড় রদবদল! ভবানীপুরসহ রাজ্যের ৭৩ রিটার্নিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image
বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে একের পর এক রদবদল জারি রেখেছে নির্বাচন কমিশন। আমলা থেকে পুলিশ— রদবদলের তালিকায় এবার যুক্ত হলো রিটার্নিং অফিসারদের (RO) নাম। রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে একযোগে বদলি করল কমিশন। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসারকেও এই তালিকায় রাখা হয়েছে।কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ১৯ এবং ২৩ মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো প্রস্তাব ও ইমেলের ভিত্তিতেই এই গণ-বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার জারি করা এক বিবৃতিতে কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, বদলি হওয়া এই ৭৩ জন অফিসারকে মঙ্গলবার অর্থাৎ ২৪ মার্চ বিকেল ৫টার মধ্যে তাঁদের নতুন গন্তব্যে পৌঁছে যেতে হবে। বুধবার সকাল ১১টা থেকে তাঁদের বিশেষ প্রশিক্ষণ পর্বেও অংশ নিতে বলা হয়েছে। বদলি হওয়া এই অফিসারদের মধ্যে সিংহভাগই মহকুমাশাসক (SDO) পদমর্যাদার।জেলা ভিত্তিক হিসেবে সবথেকে বেশি রদবদল হয়েছে উত্তর ২৪ পরগনায়, যেখানে ১৩ জন রিটার্নিং অফিসারকে সরানো হয়েছে। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। গুরুত্বপূর্ণ কিছু রদবদলের মধ্যে রয়েছে:ভবানীপুর: ল্যান্ড অ্যান্ড রেকর্ডসের অতিরিক্ত ডিরেক্টর সুরজিৎ রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে।তমলুক: এসডিও হিসেবে আসছেন সৌভিক মুখোপাধ্যায়।বিধাননগর: দায়িত্ব সামলাবেন প্রিয়াংশা গর্গ।মুর্শিদাবাদ ও তুফানগঞ্জ: দায়িত্বে আসছেন যথাক্রমে পূজা মীনা এবং শান্তনু কর্মকার।ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দিয়েছিল কমিশন। পরবর্তীতে রাজ্য পুলিশের ডিজি, এডিজি এবং একাধিক জেলাশাসককেও অপসারণ করা হয়। কমিশনের এই ধারাবাহিক রদবদল নিয়ে শুরু থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে কড়া ভাষায় নিজের অসন্তোষ প্রকাশ করেছেন এবং এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছেন।নির্দলীয় ও অবাধ নির্বাচন সুনিশ্চিত করতে কমিশন এই কড়া পদক্ষেপ নিলেও, ভোটের মুখে এই ব্যাপক প্রশাসনিক রদবদল রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার