Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রামনবমীর মিছিল ঘিরে জঙ্গিপুরে উত্তেজনা, সংঘর্ষে আহত একাধিক; ভাঙচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দোকান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
রামনবমীর মিছিল ঘিরে জঙ্গিপুরে উত্তেজনা, সংঘর্ষে আহত একাধিক; ভাঙচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দোকান
ছবি: সংগৃহীত

জঙ্গিপুর: রামনবমী উপলক্ষে মিছিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদের জঙ্গিপুরে উত্তেজনা ছড়াল শুক্রবার। রঘুনাথগঞ্জ এলাকার ম্যাকেঞ্জি মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রা ফুলতলা মোড়ে পৌঁছতেই তা আক্রান্ত হয় বলে অভিযোগ। মিছিল লক্ষ্য করে ছাদ থেকে ইট-পাটকেল ছোড়া হয় বলে দাবি অংশগ্রহণকারীদের একাংশের। ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে অভিযোগ।


পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল এগোতে গেলে আবারও সংঘর্ষ বাধে বলে জানা যায়। এলাকাজুড়ে ভাঙচুর চালানো হয় একাধিক দোকানে, আগুন লাগানোর ঘটনাও সামনে এসেছে। কিছুক্ষণের মধ্যেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রঘুনাথগঞ্জের ফুলতলা এলাকা।


উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে।


ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শাসকদলের মদতেই এই হামলা চালানো হয়েছে। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, এই ধরনের ঘটনার পিছনে তৃণমূলের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।

অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা অভিযোগ করে বলেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে এবং বহিরাগতদের ব্যবহার করছে।


রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা ঘিরে যে উত্তেজনার ছবি সামনে আসছে, জঙ্গিপুরের ঘটনাও সেই তালিকায় নতুন সংযোজন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিষয় : Sukanta Majumder Fire Accident WESTBENGALBJP ramnavami jangipurnews polititcal chaos

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


রামনবমীর মিছিল ঘিরে জঙ্গিপুরে উত্তেজনা, সংঘর্ষে আহত একাধিক; ভাঙচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দোকান

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image
জঙ্গিপুর: রামনবমী উপলক্ষে মিছিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদের জঙ্গিপুরে উত্তেজনা ছড়াল শুক্রবার। রঘুনাথগঞ্জ এলাকার ম্যাকেঞ্জি মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রা ফুলতলা মোড়ে পৌঁছতেই তা আক্রান্ত হয় বলে অভিযোগ। মিছিল লক্ষ্য করে ছাদ থেকে ইট-পাটকেল ছোড়া হয় বলে দাবি অংশগ্রহণকারীদের একাংশের। ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে অভিযোগ।পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল এগোতে গেলে আবারও সংঘর্ষ বাধে বলে জানা যায়। এলাকাজুড়ে ভাঙচুর চালানো হয় একাধিক দোকানে, আগুন লাগানোর ঘটনাও সামনে এসেছে। কিছুক্ষণের মধ্যেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রঘুনাথগঞ্জের ফুলতলা এলাকা।উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শাসকদলের মদতেই এই হামলা চালানো হয়েছে। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, এই ধরনের ঘটনার পিছনে তৃণমূলের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা অভিযোগ করে বলেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে এবং বহিরাগতদের ব্যবহার করছে।রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা ঘিরে যে উত্তেজনার ছবি সামনে আসছে, জঙ্গিপুরের ঘটনাও সেই তালিকায় নতুন সংযোজন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার