Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রতিষ্ঠা দিবসে বাংলায় ‘হিংসার রাজনীতি’ নিয়ে সরব মোদী! কর্মীদের দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠা দিবসে বাংলায় ‘হিংসার রাজনীতি’ নিয়ে সরব মোদী! কর্মীদের দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর
FILE IMAGE

ভারতীয় জনতা পার্টির ৪৭তম প্রতিষ্ঠা দিবসে দলের কর্মীদের মনোবল বাড়িয়ে এক আবেগঘন ও রণংদেহি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


 সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ ও কেরলের রাজনৈতিক পরিস্থিতির কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, "বাংলা ও কেরলে হিংসাকেই রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করা হয়েছে। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও বিজেপির কর্মীরা ভয় পাননি, মাথা নত করেননি।" কর্মীদের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে মোদী বলেন, একসময় দলের কর্মীদের 'এক পা রেলে আর এক পা জেলে' থাকত, তবুও তাঁরা আদর্শচ্যুত হননি।


প্রতিষ্ঠা দিবসের এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কংগ্রেসের 'পরিবারতান্ত্রিক রাজনীতি'কে তীব্র আক্রমণ করার পাশাপাশি তাঁর সরকারের আগামীর 'মিশন' নিয়েও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। মোদী সাফ জানিয়ে দেন, ৩৭০ ধারা রদ বা রামমন্দির নির্মাণের মতো বড় কাজ সম্পন্ন হলেও অভিযান এখনও থামেনি।


 অভিন্ন দেওয়ানি বিধি (UCC) এবং 'এক দেশ এক ভোট'—এই ইস্যুগুলো নিয়ে দেশজুড়ে গভীর আলোচনা চলছে এবং সরকার এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এছাড়াও দেশে 'জনবিন্যাসের পরিবর্তন' বা ডেমোগ্রাফিক চেঞ্জকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে দেশবাসীকে সতর্ক করেছেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে অটল-আডবাণী—দলের প্রাণপুরুষদের শ্রদ্ধা জানিয়ে মোদী মনে করিয়ে দেন, বিজেপিই একমাত্র দল যারা পার্টিকে 'মা' বলে মনে করে।

বিষয় : BJPWestBengal west bengal PoliticalAnalysis #Narendra Modi CERTIFICATEGIVEN BHARATIYAJANATAPARTY

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


প্রতিষ্ঠা দিবসে বাংলায় ‘হিংসার রাজনীতি’ নিয়ে সরব মোদী! কর্মীদের দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image
ভারতীয় জনতা পার্টির ৪৭তম প্রতিষ্ঠা দিবসে দলের কর্মীদের মনোবল বাড়িয়ে এক আবেগঘন ও রণংদেহি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ ও কেরলের রাজনৈতিক পরিস্থিতির কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, "বাংলা ও কেরলে হিংসাকেই রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করা হয়েছে। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও বিজেপির কর্মীরা ভয় পাননি, মাথা নত করেননি।" কর্মীদের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে মোদী বলেন, একসময় দলের কর্মীদের 'এক পা রেলে আর এক পা জেলে' থাকত, তবুও তাঁরা আদর্শচ্যুত হননি।প্রতিষ্ঠা দিবসের এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কংগ্রেসের 'পরিবারতান্ত্রিক রাজনীতি'কে তীব্র আক্রমণ করার পাশাপাশি তাঁর সরকারের আগামীর 'মিশন' নিয়েও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। মোদী সাফ জানিয়ে দেন, ৩৭০ ধারা রদ বা রামমন্দির নির্মাণের মতো বড় কাজ সম্পন্ন হলেও অভিযান এখনও থামেনি। অভিন্ন দেওয়ানি বিধি (UCC) এবং 'এক দেশ এক ভোট'—এই ইস্যুগুলো নিয়ে দেশজুড়ে গভীর আলোচনা চলছে এবং সরকার এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এছাড়াও দেশে 'জনবিন্যাসের পরিবর্তন' বা ডেমোগ্রাফিক চেঞ্জকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে দেশবাসীকে সতর্ক করেছেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে অটল-আডবাণী—দলের প্রাণপুরুষদের শ্রদ্ধা জানিয়ে মোদী মনে করিয়ে দেন, বিজেপিই একমাত্র দল যারা পার্টিকে 'মা' বলে মনে করে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার