Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘PM’ শব্দেই ঘৃণা তৃণমূলের, তাই বঞ্চিত বাংলার মানুষ! হলদিয়ায় দাঁড়িয়ে মোদীর ৬ গ্যারান্টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬
 ‘PM’ শব্দেই ঘৃণা তৃণমূলের, তাই বঞ্চিত বাংলার মানুষ! হলদিয়ায় দাঁড়িয়ে মোদীর ৬ গ্যারান্টি
ছবি: সংগৃহীত

ভোটবঙ্গে হলদিয়ায় দাঁড়িয়ে তৃণমূলের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে আয়োজিত এই জনসভা থেকে মোদীর নিশানায় ছিল তৃণমূলের ‘অহংকার’ ও ‘দুর্নীতি’। 


তাঁর দাবি, রাজ্যের শাসক দল আসলে ‘প্রধানমন্ত্রী’ বা ‘PM’ শব্দটিকে ঘৃণা করে, আর সেই কারণেই ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’ (PMMSY)-র মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলি বাংলায় কার্যকর হতে দিচ্ছে না। মোদীর কথায়, এই প্রকল্পের নাম যেহেতু ‘PM’ দিয়ে শুরু, তাই অহংকারী তৃণমূল সংবিধানের অপমান করে সাধারণ মানুষকে সুবিধা থেকে বঞ্চিত রাখছে।


মোদীর অভিযোগ, তৃণমূলের দুর্নীতির পাপের কারণেই আজ মাছ উৎপাদনে পিছিয়ে পড়েছে বাংলা। শুধু মৎস্যজীবীরাই নন, আয়ুষ্মান ভারত বা পিএম আবাস যোজনার মতো প্রকল্পের নাম বদলে দিয়ে বা তা কার্যকর না হতে দিয়ে রাজ্যের গরিব মানুষকে বিপদে ফেলছে সরকার।

নির্বাচনী প্রচারের এই মঞ্চ থেকে বাংলার মানুষের জন্য মোদী ৬টি ‘গ্যারান্টি’ দিয়ে গেলেন:

১. ভয়ের পরিবেশ সরিয়ে রাজ্যে ভরসা ফিরিয়ে আনবে বিজেপি সরকার।

২. সরকারি ব্যবস্থা সম্পূর্ণভাবে জনতার প্রতি দায়বদ্ধ থাকবে।


৩. দুর্নীতি এবং নারী নিগ্রহের প্রতিটি ফাইল পুনরায় খোলা হবে।

৪. দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা কেউ রেহাই পাবেন না, সকলের জায়গা হবে জেলে।

৫. অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে এবং নাগরিকরা সংবিধান অনুযায়ী সমস্ত সুবিধা পাবেন।

৬. সরকারি কর্মচারীরা ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন এবং রাজ্যে সপ্তম পে কমিশন (7th Pay Commission) লাগু করা হবে।

বিষয় : West Bengal Election 2026 NarendraModi TMCVSBJP haldiarally pmmatsyasampadyojona

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


‘PM’ শব্দেই ঘৃণা তৃণমূলের, তাই বঞ্চিত বাংলার মানুষ! হলদিয়ায় দাঁড়িয়ে মোদীর ৬ গ্যারান্টি

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
ভোটবঙ্গে হলদিয়ায় দাঁড়িয়ে তৃণমূলের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে আয়োজিত এই জনসভা থেকে মোদীর নিশানায় ছিল তৃণমূলের ‘অহংকার’ ও ‘দুর্নীতি’। তাঁর দাবি, রাজ্যের শাসক দল আসলে ‘প্রধানমন্ত্রী’ বা ‘PM’ শব্দটিকে ঘৃণা করে, আর সেই কারণেই ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’ (PMMSY)-র মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলি বাংলায় কার্যকর হতে দিচ্ছে না। মোদীর কথায়, এই প্রকল্পের নাম যেহেতু ‘PM’ দিয়ে শুরু, তাই অহংকারী তৃণমূল সংবিধানের অপমান করে সাধারণ মানুষকে সুবিধা থেকে বঞ্চিত রাখছে।মোদীর অভিযোগ, তৃণমূলের দুর্নীতির পাপের কারণেই আজ মাছ উৎপাদনে পিছিয়ে পড়েছে বাংলা। শুধু মৎস্যজীবীরাই নন, আয়ুষ্মান ভারত বা পিএম আবাস যোজনার মতো প্রকল্পের নাম বদলে দিয়ে বা তা কার্যকর না হতে দিয়ে রাজ্যের গরিব মানুষকে বিপদে ফেলছে সরকার। নির্বাচনী প্রচারের এই মঞ্চ থেকে বাংলার মানুষের জন্য মোদী ৬টি ‘গ্যারান্টি’ দিয়ে গেলেন:১. ভয়ের পরিবেশ সরিয়ে রাজ্যে ভরসা ফিরিয়ে আনবে বিজেপি সরকার।২. সরকারি ব্যবস্থা সম্পূর্ণভাবে জনতার প্রতি দায়বদ্ধ থাকবে।৩. দুর্নীতি এবং নারী নিগ্রহের প্রতিটি ফাইল পুনরায় খোলা হবে।৪. দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা কেউ রেহাই পাবেন না, সকলের জায়গা হবে জেলে।৫. অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে এবং নাগরিকরা সংবিধান অনুযায়ী সমস্ত সুবিধা পাবেন।৬. সরকারি কর্মচারীরা ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন এবং রাজ্যে সপ্তম পে কমিশন (7th Pay Commission) লাগু করা হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার