Hidden Stories (বাংলা)
সর্বশেষ

লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা? ক্ষমতায় এলে মাসে ৩০০০ টাকা! অমিত শাহের ‘শাহী’ সংকল্পপত্রে একগুচ্ছ বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬
লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা? ক্ষমতায় এলে মাসে ৩০০০ টাকা! অমিত শাহের ‘শাহী’ সংকল্পপত্রে একগুচ্ছ বড় ঘোষণা
ছবি: সংগৃহীত

কলকাতা:  বিধানসভা ভোটের আবহে বাংলার জন্য বড় বাজি ধরল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার কলকাতায় বিজেপির ‘সংকল্পপত্র’ বা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান রাজনীতিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে শাহ ঘোষণা করলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মহিলারা মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাবেন। শুধু মহিলারাই নন, বেকার যুবকদের জন্যও মাসে ৩,০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির।




অমিত শাহ এদিন স্পষ্ট জানান, ১০ হাজার পরামর্শদাতার মতামতের ভিত্তিতে এই সংকল্পপত্র তৈরি হয়েছে। বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে তিনি বলেন, "তৃণমূলের গত ১৫ বছর ছিল কালরাত্রি। এবার নতুন আশা নিয়ে আসবে বিজেপি।"


সংকল্পপত্রের প্রধান আকর্ষণগুলি হল:


মহিলাদের জন্য: প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতা (১ থেকে ৫ তারিখের মধ্যে)। এছাড়া, অন্তঃসত্ত্বাদের জন্য এককালীন ২১,০০০ টাকা এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত।


সরকারি কর্মী: ক্ষমতায় আসার মাত্র ৪৫ দিনের মধ্যে সপ্তম পে-কমিশন অনুযায়ী বেতন এবং বকেয়া ডিএ মেটানোর অঙ্গীকার।


যুব সমাজ: মাসে ৩,০০০ টাকা বেকার ভাতা এবং ৫ বছরে ১ কোটি চাকরির সুযোগ।




এদিনের বক্তব্য়েও অমিত শাহ অনুপ্রবেশ ইস্যুটিকে ফের গুরুত্ব দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলা হবে ‘অনুপ্রবেশকারীমুক্ত’। পাশাপাশি কয়লা, বালি ও গরুপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দুর্নীতির তদন্তে ‘শ্বেতপত্র’ প্রকাশের কথা বলা হয়েছে।




এক সময়ের উত্তপ্ত সিঙ্গুর নিয়ে বড় ঘোষণা করেছে বিজেপি। সেখানে ‘বিজনেস পার্ক’ তৈরির পাশাপাশি ৫০ শতাংশ জমি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বরাদ্দের কথা বলা হয়েছে। কৃষকদের স্বার্থে কুইন্ট্য়াল প্রতি ৩,১০০ টাকা দরে সরাসরি ধান কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


সংকল্পপত্রের আরও কিছু উল্লেখযোগ্য বিষয়:


ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকর করা।


সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ।


উত্তরবঙ্গে এইমস, আইআইটি এবং ক্যানসার হাসপাতাল তৈরি।


রাজবংশী ও কুড়মালি ভাষাগুলি অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা।


কলকাতায় মেট্রো রেলের বিস্তার ও গভীর সমুদ্রে নতুন বন্দর নির্মাণ।


অমিত শাহের কথায়, "বাম এবং তৃণমূলকে আপনারা সুযোগ দিয়েছেন। এবার সোনার বাংলা গড়তে বিজেপিকে একবার সুযোগ দিন।"

বিষয় : BJP AmitShah sankalppatra allowanceforwomen

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা? ক্ষমতায় এলে মাসে ৩০০০ টাকা! অমিত শাহের ‘শাহী’ সংকল্পপত্রে একগুচ্ছ বড় ঘোষণা

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা:  বিধানসভা ভোটের আবহে বাংলার জন্য বড় বাজি ধরল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার কলকাতায় বিজেপির ‘সংকল্পপত্র’ বা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান রাজনীতিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে শাহ ঘোষণা করলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মহিলারা মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাবেন। শুধু মহিলারাই নন, বেকার যুবকদের জন্যও মাসে ৩,০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির।অমিত শাহ এদিন স্পষ্ট জানান, ১০ হাজার পরামর্শদাতার মতামতের ভিত্তিতে এই সংকল্পপত্র তৈরি হয়েছে। বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে তিনি বলেন, "তৃণমূলের গত ১৫ বছর ছিল কালরাত্রি। এবার নতুন আশা নিয়ে আসবে বিজেপি।"সংকল্পপত্রের প্রধান আকর্ষণগুলি হল:মহিলাদের জন্য: প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতা (১ থেকে ৫ তারিখের মধ্যে)। এছাড়া, অন্তঃসত্ত্বাদের জন্য এককালীন ২১,০০০ টাকা এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত।সরকারি কর্মী: ক্ষমতায় আসার মাত্র ৪৫ দিনের মধ্যে সপ্তম পে-কমিশন অনুযায়ী বেতন এবং বকেয়া ডিএ মেটানোর অঙ্গীকার।যুব সমাজ: মাসে ৩,০০০ টাকা বেকার ভাতা এবং ৫ বছরে ১ কোটি চাকরির সুযোগ।এদিনের বক্তব্য়েও অমিত শাহ অনুপ্রবেশ ইস্যুটিকে ফের গুরুত্ব দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলা হবে ‘অনুপ্রবেশকারীমুক্ত’। পাশাপাশি কয়লা, বালি ও গরুপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দুর্নীতির তদন্তে ‘শ্বেতপত্র’ প্রকাশের কথা বলা হয়েছে।এক সময়ের উত্তপ্ত সিঙ্গুর নিয়ে বড় ঘোষণা করেছে বিজেপি। সেখানে ‘বিজনেস পার্ক’ তৈরির পাশাপাশি ৫০ শতাংশ জমি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বরাদ্দের কথা বলা হয়েছে। কৃষকদের স্বার্থে কুইন্ট্য়াল প্রতি ৩,১০০ টাকা দরে সরাসরি ধান কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।সংকল্পপত্রের আরও কিছু উল্লেখযোগ্য বিষয়:ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড (UCC) কার্যকর করা।সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ।উত্তরবঙ্গে এইমস, আইআইটি এবং ক্যানসার হাসপাতাল তৈরি।রাজবংশী ও কুড়মালি ভাষাগুলি অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা।কলকাতায় মেট্রো রেলের বিস্তার ও গভীর সমুদ্রে নতুন বন্দর নির্মাণ।অমিত শাহের কথায়, "বাম এবং তৃণমূলকে আপনারা সুযোগ দিয়েছেন। এবার সোনার বাংলা গড়তে বিজেপিকে একবার সুযোগ দিন।"

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার