Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রসমণির পর এবার 'রাসমতী'! ফের নামোচ্চারণে বিভ্রাট, মোদীর পর শাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬
রসমণির পর এবার 'রাসমতী'! ফের নামোচ্চারণে বিভ্রাট, মোদীর পর শাহ

কলকাতা:  বাঙালির আবেগ আর মণীষীদের নাম নিয়ে ফের হোঁচট খেল বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রীর 'রসমণি' বিভ্রাটের রেশ কাটতে না কাটতেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে শোনা গেল 'রানি রাসমতী' সম্বোধন! শুক্রবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে এই নামবিভ্রাট ঘটিয়েছেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় হাসির রোল এবং রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে।


ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন রাজ্যের নারীসুরক্ষা নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করেন অমিত শাহ। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য পুলিশে মহিলাদের জন্য দুটি বিশেষ রিজার্ভ ব্যাটালিয়ন তৈরি করা হবে। যার একটি মাতঙ্গিনী হাজরা এবং অন্যটি রানি রাসমণির নামে হবে। কিন্তু, এই ঘোষণা করার সময়েই রাসমণির নাম ভুল উচ্চারণ করে শাহ বলেন 'রানি রাসমতী'!



বাঙালির অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয়া রানি রাসমণির নাম ভুল বলা এই প্রথম নয়। এর আগেও বাংলায় আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ‘রানি রসমণি’ বলে সম্বোধন করেছিলেন! এবার শাহের এই ‘রাসমতী’ উচ্চারণ সেই বিতর্ক আরও উস্কে দিল। তৃণমূল এবং বামেদের দাবি, যাঁরা বাংলার মণীষীদের নামই ঠিক মতো জানেন না বা উচ্চারণ করতে পারেন না, তাঁরা বাংলার সংস্কৃতি ও মহিলাদের রক্ষা করবেন কীভাবে?




এদিন অমিত শাহ বাংলার নারী নিরাপত্তা নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, "বিজেপি এলে সন্ধ্যার পর মেয়েরা বাইরে বেরোতে ভয় পাবে না।" প্রতিটি মণ্ডলে মহিলা থানা ও সুরক্ষা স্কোয়াডের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বারবার মণীষীদের নাম ভুল বলা বাঙালির আত্মসম্মানে আঘাত করতে পারে। বিজেপির 'বহিরাগত' তকমা ঘোচানোর চেষ্টায় এই নামবিভ্রাট বড় অন্তরায় হতে পারে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ - সবত্রই মণীষীদের প্রতি বাঙালির আবেগ অত্যন্ত গভীর। যা ভোটে প্রভাব ফেলতে পারে।



ভোটের মুখে এই ছোট ভুলই কি বড় ইস্যু হয়ে দাঁড়াবে? বাংলার জনসমর্থন পাওয়ার লড়াইয়ে বিজেপির এই 'উচ্চারণ বিভ্রাট' এখন শাসক দলের বড় হাতিয়ার হয়ে উঠেছে।

বিষয় : BJP WestBengalElection AmitShah mispronounces

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


রসমণির পর এবার 'রাসমতী'! ফের নামোচ্চারণে বিভ্রাট, মোদীর পর শাহ

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা:  বাঙালির আবেগ আর মণীষীদের নাম নিয়ে ফের হোঁচট খেল বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রীর 'রসমণি' বিভ্রাটের রেশ কাটতে না কাটতেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে শোনা গেল 'রানি রাসমতী' সম্বোধন! শুক্রবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে এই নামবিভ্রাট ঘটিয়েছেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় হাসির রোল এবং রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে।ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন রাজ্যের নারীসুরক্ষা নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করেন অমিত শাহ। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য পুলিশে মহিলাদের জন্য দুটি বিশেষ রিজার্ভ ব্যাটালিয়ন তৈরি করা হবে। যার একটি মাতঙ্গিনী হাজরা এবং অন্যটি রানি রাসমণির নামে হবে। কিন্তু, এই ঘোষণা করার সময়েই রাসমণির নাম ভুল উচ্চারণ করে শাহ বলেন 'রানি রাসমতী'!বাঙালির অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয়া রানি রাসমণির নাম ভুল বলা এই প্রথম নয়। এর আগেও বাংলায় আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ‘রানি রসমণি’ বলে সম্বোধন করেছিলেন! এবার শাহের এই ‘রাসমতী’ উচ্চারণ সেই বিতর্ক আরও উস্কে দিল। তৃণমূল এবং বামেদের দাবি, যাঁরা বাংলার মণীষীদের নামই ঠিক মতো জানেন না বা উচ্চারণ করতে পারেন না, তাঁরা বাংলার সংস্কৃতি ও মহিলাদের রক্ষা করবেন কীভাবে?এদিন অমিত শাহ বাংলার নারী নিরাপত্তা নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, "বিজেপি এলে সন্ধ্যার পর মেয়েরা বাইরে বেরোতে ভয় পাবে না।" প্রতিটি মণ্ডলে মহিলা থানা ও সুরক্ষা স্কোয়াডের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বারবার মণীষীদের নাম ভুল বলা বাঙালির আত্মসম্মানে আঘাত করতে পারে। বিজেপির 'বহিরাগত' তকমা ঘোচানোর চেষ্টায় এই নামবিভ্রাট বড় অন্তরায় হতে পারে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ - সবত্রই মণীষীদের প্রতি বাঙালির আবেগ অত্যন্ত গভীর। যা ভোটে প্রভাব ফেলতে পারে।ভোটের মুখে এই ছোট ভুলই কি বড় ইস্যু হয়ে দাঁড়াবে? বাংলার জনসমর্থন পাওয়ার লড়াইয়ে বিজেপির এই 'উচ্চারণ বিভ্রাট' এখন শাসক দলের বড় হাতিয়ার হয়ে উঠেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার