বাংলার প্রথম দফার নির্বাচনের আগে প্রস্তুতি তুঙ্গে। আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের মাত্র ১০ দিন বাকি থাকতেই রাজ্যের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ৩ দিনের বঙ্গসফরে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তাঁর সঙ্গে থাকছেন আরও দুই সিনিয়র কমিশনার। সূত্রের খবর, শুধুমাত্র ঘরে বসে প্রশাসনিক বৈঠক নয়, বরং সরাসরি মাঠে নেমে ভোটের খুঁটিনাটি খতিয়ে দেখবে কমিশনের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
ইতিমধ্যেই রাজ্যে ভোটারদের আশ্বস্ত করতে জেলায় জেলায় টহল দিচ্ছেন রাজ্যের নির্বাচনী কমিশনার মনোজকুমার আগরওয়াল। এবার সেই তৎপরতায় যোগ দিচ্ছে কেন্দ্রীয় দলও। সফরের প্রথম দিনেই সোমবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা ও কলকাতার প্রস্তুতি পর্যালোচনা করবে এই টিম। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও রয়েছে কমিশনের বিশেষ কর্মসূচি। ১৪ এপ্রিল কোচবিহার এবং ১৫ ও ১৬ এপ্রিল জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ভোটার সচেতনতা নিয়ে বৈঠক করবেন তাঁরা। ১৭ এপ্রিল দার্জিলিং হয়ে প্রতিনিধি দলটি দিল্লির উদ্দেশে রওনা দেবেন।
অন্যদিকে, ভোট ঘোষণার পর থেকেই রাজ্যের প্রশাসনিক রদবদল নিয়ে বিতর্ক চলছেই। এরই মাঝে আজ সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে, যেখানে এসআইআর (SIR) মামলার শুনানি রয়েছে। শীর্ষ আদালতের রায়ের ওপর অনেক কিছু নির্ভর করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে নির্বাচনের আগে প্রশাসনিক তৎপরতা এবং আইনি লড়াইয়ে সরগরম বাংলা।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন