Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মোথাবাড়িকাণ্ডে এনআইএ-র বড় পদক্ষেপ! মালদহে গ্রেফতার ২ কংগ্রেস নেতা, জিজ্ঞাসাবাদ প্রার্থীকেও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬
মোথাবাড়িকাণ্ডে এনআইএ-র বড় পদক্ষেপ! মালদহে গ্রেফতার ২ কংগ্রেস নেতা, জিজ্ঞাসাবাদ প্রার্থীকেও
AI GENERATED PICTURE

মালদহের মোথাবাড়িতে এসআইআর (SIR) চলাকালীন বিচারকদের আটকে রাখার ঘটনায় তদন্তের গতি বাড়াল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সোমবার এই মামলায় দুই কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতদের নাম শাহদাত হোসেন এবং আসিফ শেখ। এর আগে এই একই ঘটনায় এক আইএসএফ নেতাকেও গ্রেফতার করা হয়েছিল।


এনআইএ সূত্রে খবর, রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই কংগ্রেস নেতাকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তাঁদের বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় শেষ পর্যন্ত তাঁদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, এই ঘটনায় জড়িত সন্দেহে মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।


সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্য়েই এই ঘটনায় ১২টি এফআইআর দায়ের করেছে এনআইএ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা দান, সরকারি সম্পত্তি ভাঙচুর, বেআইনি জমায়েত এবং জাতীয় সড়ক অবরোধ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ভোটের ঠিক আগে এই গ্রেফতারির ঘটনায় মালদহের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

বিষয় : congress MALDANEWS niagarrest mothabariincident niainvestigation

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মোথাবাড়িকাণ্ডে এনআইএ-র বড় পদক্ষেপ! মালদহে গ্রেফতার ২ কংগ্রেস নেতা, জিজ্ঞাসাবাদ প্রার্থীকেও

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image
মালদহের মোথাবাড়িতে এসআইআর (SIR) চলাকালীন বিচারকদের আটকে রাখার ঘটনায় তদন্তের গতি বাড়াল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সোমবার এই মামলায় দুই কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতদের নাম শাহদাত হোসেন এবং আসিফ শেখ। এর আগে এই একই ঘটনায় এক আইএসএফ নেতাকেও গ্রেফতার করা হয়েছিল।এনআইএ সূত্রে খবর, রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই কংগ্রেস নেতাকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তাঁদের বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় শেষ পর্যন্ত তাঁদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, এই ঘটনায় জড়িত সন্দেহে মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্য়েই এই ঘটনায় ১২টি এফআইআর দায়ের করেছে এনআইএ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা দান, সরকারি সম্পত্তি ভাঙচুর, বেআইনি জমায়েত এবং জাতীয় সড়ক অবরোধ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ভোটের ঠিক আগে এই গ্রেফতারির ঘটনায় মালদহের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার