Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের মুখে ভাইরাল মতুয়া ঠাকুরবাড়ির বিজেপি প্রার্থীর ‘অশ্লীল’ ভিডিয়ো!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬
ভোটের মুখে ভাইরাল মতুয়া ঠাকুরবাড়ির বিজেপি প্রার্থীর ‘অশ্লীল’ ভিডিয়ো!
FILE IMAGE

গাইঘাটা: নির্বাচনের ঠিক মুখে আবারও অস্বস্তিতে গেরুয়া শিবির। হুমায়ুন কবীরের বিতর্কিত ভিডিয়ো ফাঁসের পর এবার গাইঘাটার বিজেপি প্রার্থী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুরের একটি ‘অশ্লীল’ ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। আর, তার জেরেই রাজ্য রাজনীতিতে আবারও তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট ভিডিয়োয় সুব্রত ঠাকুরকে এক মহিলার সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে বলেও দাবি করা হচ্ছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।


ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরনগরে। তবে, দমে যেতে রাজি নন সুব্রত ঠাকুর। তাঁর বক্তব্য, এই ভিডিয়োটি পুরোপুরিই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে বলেন, “রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তৃণমূল এখন ব্যক্তিগত আক্রমণের পথে নেমেছে। এটি একটি এআই-নির্মিত ভুয়ো ভিডিয়ো।”


বিজেপি প্রার্থীর সমর্থনে ময়দানে নেমেছে সারা ভারত মতুয়া মহাসংঘও। সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই বনগাঁ সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।


সুব্রত ঠাকুরের তোলা অভিযোগ নসাৎ করে দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। তাঁর পালটা দাবি, তৃণমূল এই ধরনের কুরুচিকর সংস্কৃতির সঙ্গে যুক্ত নয়।

তবে, সবচেয়ে বড় আক্রমণ এসেছে খোদ বিজেপির অন্দর থেকেই। সুব্রত ঠাকুরকে প্রার্থী করার প্রতিবাদে নির্দল হিসাবে লড়াই করছেন বিজেপি নেত্রী তনিমা সেন! ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তিনি আক্রমণাত্মক সুরে বলেন, “আমি আগেই বলেছিলাম সুব্রত ঠাকুরের চরিত্র খারাপ। ঠাকুর বাড়ির প্রতিনিধির চরিত্রে কেন দাগ থাকবে? এবার প্রমাণ হয়ে গেল।”


গাইঘাটা কেন্দ্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আগে থেকেই চরমে ছিল। তার উপর ভোটের মুখে এই ভিডিয়ো ভাইরাল হওয়ার ঘটনা সুব্রত ঠাকুরের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার, সাইবার ক্রাইম শাখার তদন্তে এই ভিডিয়োর নেপথ্যের সত্য বেরিয়ে আসে কিনা।

বিষয় : West Bengal Election 2026 politicalcontroversy VIRALVIDEO subratathakur

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোটের মুখে ভাইরাল মতুয়া ঠাকুরবাড়ির বিজেপি প্রার্থীর ‘অশ্লীল’ ভিডিয়ো!

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image
গাইঘাটা: নির্বাচনের ঠিক মুখে আবারও অস্বস্তিতে গেরুয়া শিবির। হুমায়ুন কবীরের বিতর্কিত ভিডিয়ো ফাঁসের পর এবার গাইঘাটার বিজেপি প্রার্থী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুরের একটি ‘অশ্লীল’ ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। আর, তার জেরেই রাজ্য রাজনীতিতে আবারও তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট ভিডিয়োয় সুব্রত ঠাকুরকে এক মহিলার সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে বলেও দাবি করা হচ্ছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরনগরে। তবে, দমে যেতে রাজি নন সুব্রত ঠাকুর। তাঁর বক্তব্য, এই ভিডিয়োটি পুরোপুরিই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে বলেন, “রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তৃণমূল এখন ব্যক্তিগত আক্রমণের পথে নেমেছে। এটি একটি এআই-নির্মিত ভুয়ো ভিডিয়ো।”বিজেপি প্রার্থীর সমর্থনে ময়দানে নেমেছে সারা ভারত মতুয়া মহাসংঘও। সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই বনগাঁ সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।সুব্রত ঠাকুরের তোলা অভিযোগ নসাৎ করে দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। তাঁর পালটা দাবি, তৃণমূল এই ধরনের কুরুচিকর সংস্কৃতির সঙ্গে যুক্ত নয়।তবে, সবচেয়ে বড় আক্রমণ এসেছে খোদ বিজেপির অন্দর থেকেই। সুব্রত ঠাকুরকে প্রার্থী করার প্রতিবাদে নির্দল হিসাবে লড়াই করছেন বিজেপি নেত্রী তনিমা সেন! ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তিনি আক্রমণাত্মক সুরে বলেন, “আমি আগেই বলেছিলাম সুব্রত ঠাকুরের চরিত্র খারাপ। ঠাকুর বাড়ির প্রতিনিধির চরিত্রে কেন দাগ থাকবে? এবার প্রমাণ হয়ে গেল।”গাইঘাটা কেন্দ্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আগে থেকেই চরমে ছিল। তার উপর ভোটের মুখে এই ভিডিয়ো ভাইরাল হওয়ার ঘটনা সুব্রত ঠাকুরের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার, সাইবার ক্রাইম শাখার তদন্তে এই ভিডিয়োর নেপথ্যের সত্য বেরিয়ে আসে কিনা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার