Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গরমে কাহিল 'ফাটাকেষ্ট'! প্রচার-ট্রাক ছেড়ে গিয়ে উঠলেন এসি গাড়িতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬
গরমে কাহিল 'ফাটাকেষ্ট'! প্রচার-ট্রাক ছেড়ে গিয়ে উঠলেন এসি গাড়িতে
সংগৃহীত ছবি

দুর্গাপুর: ভোটের মুখে ‘মহাগুরু’কে দেখতে উপচে পড়া ভিড় ছিল দুর্গাপুরের রাস্তায়। হাতে আর মাত্র ক'টা দিন, তাই প্রচারের পারদও ছিল চড়া। কিন্তু, প্রকৃতির রুদ্ররোষের কাছে হার মানলেন খোদ ‘ফাটাকেষ্ট’! শনিবার দুর্গাপুরে স্থানীয় বিজেপি প্রার্থীর সমর্থনে রোড-শো করতে বেরিয়ে তীব্র গরমে নাজেহাল দশা হয় মিঠুন চক্রবর্তীর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, মাঝপথেই প্রচার ছেড়ে নিজের এসি গাড়িতে আশ্রয় নেন তিনি! আর, এতেই কার্যত জল পড়ে যায় বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহে!


আগামী ২৩ তারিখ দুর্গাপুরে ভোট। শনিবার দুপুরে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্ণণ ঘোড়ুইয়ের সমর্থনে কুড়ুরিয়া ভাঙা বাসস্ট্যান্ড থেকে রোড-শো শুরু করেছিলেন মিঠুন। সুসজ্জিত ট্রাকের উপর প্রার্থীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়াও। প্রিয় তারকাকে একঝলক দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন শয়ে শয়ে মানুষ। কিন্তু, মহাগুরুর সেই ‘পাবলিক কানেক্ট’ বেশিক্ষণ স্থায়ী হল না। মাত্র ২০০ মিটার এগোতেই গরমে হাঁসফাঁস করতে থাকেন অভিনেতা।


মিঠুন চক্রবর্তীকে অস্বস্তিতে পড়তে দেখে তড়িঘড়ি তাঁর মাথার ওপর ছাতা ধরেন প্রার্থী লক্ষ্ণণ ঘোড়ুই। কিন্তু, তাতেও সমস্যা মেটেনি। শারীরিক অস্বস্তি বাড়ায় শেষমেশ ট্রাক থেকে নেমে পড়েন মিঠুন। সমর্থকদের হতাশ করে উঠে পড়েন নিজের শীতাতপ নিয়ন্ত্রিত চারচাকা গাড়িতে। বাকি রাস্তাটা গাড়ির কাচ তুলেই পার করেন তিনি। ফলে তাঁর ম্যাজিক দেখার আশায় আসা মানুষজনকে খালি হাতেই ফিরতে হয়।


রোড-শো এভাবে ভেস্তে যাওয়ায় পদ্ম শিবিরের নিচুতলার কর্মীদের মধ্যে হতাশা ছিল স্পষ্ট। অনেকেই দূরদূরান্ত থেকে এসেছিলেন মিঠুনের মুখে দু-একটা সংলাপ শোনার জন্য! তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত গরমের কারণে মিঠুন চক্রবর্তী অসুস্থ বোধ করছিলেন। তাই, কোনও ঝুঁকি না নিতেই তাঁকে এসি গাড়িতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। যদিও বিরোধীরা একে কটাক্ষ করে বলছেন, এসি গাড়ির আরাম ছেড়ে মেহনতি মানুষের পাশে দাঁড়ানো তারকা নেতাদের কাজ নয়!

বিষয় : DurgapurNews heathawareness mithunchakraborty LEAVES ROADSHOW

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


গরমে কাহিল 'ফাটাকেষ্ট'! প্রচার-ট্রাক ছেড়ে গিয়ে উঠলেন এসি গাড়িতে

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image
দুর্গাপুর: ভোটের মুখে ‘মহাগুরু’কে দেখতে উপচে পড়া ভিড় ছিল দুর্গাপুরের রাস্তায়। হাতে আর মাত্র ক'টা দিন, তাই প্রচারের পারদও ছিল চড়া। কিন্তু, প্রকৃতির রুদ্ররোষের কাছে হার মানলেন খোদ ‘ফাটাকেষ্ট’! শনিবার দুর্গাপুরে স্থানীয় বিজেপি প্রার্থীর সমর্থনে রোড-শো করতে বেরিয়ে তীব্র গরমে নাজেহাল দশা হয় মিঠুন চক্রবর্তীর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, মাঝপথেই প্রচার ছেড়ে নিজের এসি গাড়িতে আশ্রয় নেন তিনি! আর, এতেই কার্যত জল পড়ে যায় বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহে!আগামী ২৩ তারিখ দুর্গাপুরে ভোট। শনিবার দুপুরে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্ণণ ঘোড়ুইয়ের সমর্থনে কুড়ুরিয়া ভাঙা বাসস্ট্যান্ড থেকে রোড-শো শুরু করেছিলেন মিঠুন। সুসজ্জিত ট্রাকের উপর প্রার্থীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়াও। প্রিয় তারকাকে একঝলক দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন শয়ে শয়ে মানুষ। কিন্তু, মহাগুরুর সেই ‘পাবলিক কানেক্ট’ বেশিক্ষণ স্থায়ী হল না। মাত্র ২০০ মিটার এগোতেই গরমে হাঁসফাঁস করতে থাকেন অভিনেতা।মিঠুন চক্রবর্তীকে অস্বস্তিতে পড়তে দেখে তড়িঘড়ি তাঁর মাথার ওপর ছাতা ধরেন প্রার্থী লক্ষ্ণণ ঘোড়ুই। কিন্তু, তাতেও সমস্যা মেটেনি। শারীরিক অস্বস্তি বাড়ায় শেষমেশ ট্রাক থেকে নেমে পড়েন মিঠুন। সমর্থকদের হতাশ করে উঠে পড়েন নিজের শীতাতপ নিয়ন্ত্রিত চারচাকা গাড়িতে। বাকি রাস্তাটা গাড়ির কাচ তুলেই পার করেন তিনি। ফলে তাঁর ম্যাজিক দেখার আশায় আসা মানুষজনকে খালি হাতেই ফিরতে হয়।রোড-শো এভাবে ভেস্তে যাওয়ায় পদ্ম শিবিরের নিচুতলার কর্মীদের মধ্যে হতাশা ছিল স্পষ্ট। অনেকেই দূরদূরান্ত থেকে এসেছিলেন মিঠুনের মুখে দু-একটা সংলাপ শোনার জন্য! তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত গরমের কারণে মিঠুন চক্রবর্তী অসুস্থ বোধ করছিলেন। তাই, কোনও ঝুঁকি না নিতেই তাঁকে এসি গাড়িতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। যদিও বিরোধীরা একে কটাক্ষ করে বলছেন, এসি গাড়ির আরাম ছেড়ে মেহনতি মানুষের পাশে দাঁড়ানো তারকা নেতাদের কাজ নয়!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার