Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম: তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, জখম নাবালিকা কন্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬
ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম: তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, জখম নাবালিকা কন্যা
ছবি: সংগৃহীত

নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনের মুখে নন্দীগ্রামে আবারও ছড়ালো বোমাতঙ্ক। এবার সরাসরি তৃণমূল কংগ্রেসের এক নেতার বাড়িতে রাখা তাজা বোমা ফেটে আহত হলেন তাঁর নাবালিকা কন্যা। রবিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম-১ ব্লকের দাউদপুর অঞ্চলে। তৃণমূলের জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলামের বাড়ি থেকে এদিন দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।


 পরিবারের অভিযোগ, গভীর রাতে বাড়ির জানালার ওপর প্লাস্টিক বন্দি অবস্থায় বোমাগুলি রেখে গিয়েছিল দুষ্কৃতীরা। সকালে উঠোন পরিষ্কার করার সময় প্লাস্টিকটি দেখতে পান নেতার স্ত্রী রুবিনা পারভিন। কৌতূহলবশত তাঁর মেয়ে সেটি দেখতে গেলেই হঠাৎ প্লাস্টিকটি নিচে পড়ে যায় এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বিস্ফোরণের তীব্রতায় নাবালিকার হাতে ও পায়ে গুরুতর চোট লেগেছে।


তৃণমূল নেতার পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁদের বড়সড় ক্ষতি করার পরিকল্পনা করা হয়েছিল। তাঁদের অভিযোগ, দুষ্কৃতীরা জানালা দিয়ে ঘরের ভেতর বোমাটি ফেলতে চেয়েছিল, কিন্তু তা না পেরে জানালার ওপরের অংশে রেখে যায়। এই ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক শিবির। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। 


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ এবং বাকি তাজা বোমা দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। ভোটের ঠিক আগে একজন জনপ্রতিনিধির বাড়িতে এই ধরনের নাশকতামূলক চেষ্টার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : West Bengal Election 2026 BOMBBLAST lawandorder tmcleader NANDIGRAMCRIME BJPATTACKED

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম: তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, জখম নাবালিকা কন্যা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image
নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনের মুখে নন্দীগ্রামে আবারও ছড়ালো বোমাতঙ্ক। এবার সরাসরি তৃণমূল কংগ্রেসের এক নেতার বাড়িতে রাখা তাজা বোমা ফেটে আহত হলেন তাঁর নাবালিকা কন্যা। রবিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম-১ ব্লকের দাউদপুর অঞ্চলে। তৃণমূলের জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলামের বাড়ি থেকে এদিন দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, গভীর রাতে বাড়ির জানালার ওপর প্লাস্টিক বন্দি অবস্থায় বোমাগুলি রেখে গিয়েছিল দুষ্কৃতীরা। সকালে উঠোন পরিষ্কার করার সময় প্লাস্টিকটি দেখতে পান নেতার স্ত্রী রুবিনা পারভিন। কৌতূহলবশত তাঁর মেয়ে সেটি দেখতে গেলেই হঠাৎ প্লাস্টিকটি নিচে পড়ে যায় এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বিস্ফোরণের তীব্রতায় নাবালিকার হাতে ও পায়ে গুরুতর চোট লেগেছে।তৃণমূল নেতার পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁদের বড়সড় ক্ষতি করার পরিকল্পনা করা হয়েছিল। তাঁদের অভিযোগ, দুষ্কৃতীরা জানালা দিয়ে ঘরের ভেতর বোমাটি ফেলতে চেয়েছিল, কিন্তু তা না পেরে জানালার ওপরের অংশে রেখে যায়। এই ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক শিবির। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ এবং বাকি তাজা বোমা দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। ভোটের ঠিক আগে একজন জনপ্রতিনিধির বাড়িতে এই ধরনের নাশকতামূলক চেষ্টার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার