Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সোনা পাপ্পু-জয় আঁতাতে নয়া ধামাকা: স্ত্রীর নামে কেনা মার্কিন পিস্তল, দেড় কোটির লেনদেনে উত্তাল তদন্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬
সোনা পাপ্পু-জয় আঁতাতে নয়া ধামাকা: স্ত্রীর নামে কেনা মার্কিন পিস্তল, দেড় কোটির লেনদেনে উত্তাল তদন্ত
ছবি: সংগৃহীত

কুখ্যাত সোনা পাপ্পুর ডেরায় উদ্ধার হওয়া বিদেশি আগ্নেয়াস্ত্রের রহস্যভেদে এবার বিস্ফোরক তথ্য হাতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 


তদন্তে উঠে এসেছে, সোনা পাপ্পুর বালিগঞ্জের বাড়িতে যে মার্কিন সেভেন এমএম পিস্তলটি পাওয়া গিয়েছিল, সেটি কেনা হয়েছিল বেহালার ধৃত প্রোমোটার জয় কামদারের সংস্থার কাছ থেকে। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, এই অস্ত্রটি কেনা হয়েছিল সোনা পাপ্পুর স্ত্রী সোমা পোদ্দারের নামে। যদিও সোমা দেবী তদন্তকারীদের কাছে দাবি করেছেন যে, তিনি এই কেনাকাটা বা তাঁর নামে থাকা কোনো ব্যবসার বিষয়ে বিন্দুবিসর্গও জানেন না। অশ্বিনী দত্ত রোডে জয় কামদারের অফিস থেকেই গত ১৫ জানুয়ারি এই অস্ত্র কেনাবেচা হয়েছিল বলে ইডি সূত্রে খবর।


অস্ত্র রহস্যের পাশাপাশি জয় কামদার ও সোনা পাপ্পুর মধ্যে প্রায় দেড় কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের তথ্যও এখন গোয়েন্দাদের হাতে। ইডি-র দাবি, সোনা পাপ্পুর স্ত্রীর নামে থাকা একটি কাগুজে কোম্পানির মাধ্যমেই এই বিপুল পরিমাণ অর্থ জয়ের সংস্থায় পাচার করা হয়েছিল।


 রবিবার গ্রেফতারির পর অসুস্থতার কারণে আরজি কর হাসপাতালে ভর্তি থাকলেও, সোমবার চিকিৎসকদের ছাড়পত্র মেলায় জয়কে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে। বালিগঞ্জের গোলমাল থেকে শুরু করে অস্ত্র কারবার— এই গোটা চক্রে জয় ও সোনা পাপ্পুর ‘অশুভ আঁতাত’ এখন ইডির আতসকাচের নীচে। এই আর্থিক দুর্নীতির উৎস ও এর পিছনে থাকা প্রভাবশালী যোগসূত্র খুঁজতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিষয় : ED KOLKATAPOLICE FinancialFraud RGKar hospital sonapappu CRIMEINVESTIGATION

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


সোনা পাপ্পু-জয় আঁতাতে নয়া ধামাকা: স্ত্রীর নামে কেনা মার্কিন পিস্তল, দেড় কোটির লেনদেনে উত্তাল তদন্ত

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image
কুখ্যাত সোনা পাপ্পুর ডেরায় উদ্ধার হওয়া বিদেশি আগ্নেয়াস্ত্রের রহস্যভেদে এবার বিস্ফোরক তথ্য হাতে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তে উঠে এসেছে, সোনা পাপ্পুর বালিগঞ্জের বাড়িতে যে মার্কিন সেভেন এমএম পিস্তলটি পাওয়া গিয়েছিল, সেটি কেনা হয়েছিল বেহালার ধৃত প্রোমোটার জয় কামদারের সংস্থার কাছ থেকে। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, এই অস্ত্রটি কেনা হয়েছিল সোনা পাপ্পুর স্ত্রী সোমা পোদ্দারের নামে। যদিও সোমা দেবী তদন্তকারীদের কাছে দাবি করেছেন যে, তিনি এই কেনাকাটা বা তাঁর নামে থাকা কোনো ব্যবসার বিষয়ে বিন্দুবিসর্গও জানেন না। অশ্বিনী দত্ত রোডে জয় কামদারের অফিস থেকেই গত ১৫ জানুয়ারি এই অস্ত্র কেনাবেচা হয়েছিল বলে ইডি সূত্রে খবর।অস্ত্র রহস্যের পাশাপাশি জয় কামদার ও সোনা পাপ্পুর মধ্যে প্রায় দেড় কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের তথ্যও এখন গোয়েন্দাদের হাতে। ইডি-র দাবি, সোনা পাপ্পুর স্ত্রীর নামে থাকা একটি কাগুজে কোম্পানির মাধ্যমেই এই বিপুল পরিমাণ অর্থ জয়ের সংস্থায় পাচার করা হয়েছিল। রবিবার গ্রেফতারির পর অসুস্থতার কারণে আরজি কর হাসপাতালে ভর্তি থাকলেও, সোমবার চিকিৎসকদের ছাড়পত্র মেলায় জয়কে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়েছে। বালিগঞ্জের গোলমাল থেকে শুরু করে অস্ত্র কারবার— এই গোটা চক্রে জয় ও সোনা পাপ্পুর ‘অশুভ আঁতাত’ এখন ইডির আতসকাচের নীচে। এই আর্থিক দুর্নীতির উৎস ও এর পিছনে থাকা প্রভাবশালী যোগসূত্র খুঁজতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার