Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নিজের বসানো অফিসারের ওপর অনাস্থা? ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামের পুলিশ অবজার্ভার বদল করল কমিশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬
নিজের বসানো অফিসারের ওপর অনাস্থা? ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামের পুলিশ অবজার্ভার বদল করল কমিশন
AI GENERATED PICTURE

ভোটের ঢাকে কাঠি পড়ার মুখে ফের নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। প্রথম দফার হাইভোল্টেজ লড়াইয়ের মাত্র ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামের পুলিশ অবজার্ভার হিতেশ চৌধুরীকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। তাঁর পরিবর্তে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অখিলেশ সিংয়ের হাতে। 


উল্লেখ্য, নন্দীগ্রাম থানার ওসির পক্ষপাতিত্ব এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ না নেওয়ার মতো একাধিক নালিশ জানিয়ে গত সোমবারই অবজার্ভার হিতেশ চৌধুরীকে চিঠি দিয়েছিল রাজ্যের শাসকদল। সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার কমিশনের এই ত্বরিত পদক্ষেপে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি নিজের পছন্দের অফিসারের ওপরই শেষ পর্যন্ত আস্থা রাখতে পারল না কমিশন?


শুভেন্দু অধিকারী বনাম পবিত্র করের এই হাইভোল্টেজ লড়াই ঘিরে নন্দীগ্রাম এখন কার্যত বারুদের স্তূপ। নিজের গড় রক্ষা করতে মরিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে জয়ের ধারা বজায় রাখতে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ একদা শুভেন্দু-ঘনিষ্ঠ পবিত্র। এমন এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবহে পুলিশ পর্যবেক্ষক বদলের ঘটনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 


যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাকে কোথায় দায়িত্ব দেওয়া হবে তা সম্পূর্ণ জাতীয় কমিশনের সিদ্ধান্ত। এর আগেও মালদহ ও জঙ্গিপুরের মতো এলাকাতেও একই কায়দায় পর্যবেক্ষক বদলেছে কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই রদবদল করা হয়েছে বলে দাবি করা হলেও, ভোটের ঠিক মুখে নন্দীগ্রামের মতো স্পর্শকাতর কেন্দ্রে এই পরিবর্তন রাজনৈতিক সমীকরণকে কতটা প্রভাবিত করবে, এখন সেটাই দেখার।

বিষয় : West Bengal Election 2026 WESTBENGAL TMC TMCVSBJP Suvendu Adhikary NANDIGRAM CONTROVERSY policeobserver

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নিজের বসানো অফিসারের ওপর অনাস্থা? ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামের পুলিশ অবজার্ভার বদল করল কমিশন

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
ভোটের ঢাকে কাঠি পড়ার মুখে ফের নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। প্রথম দফার হাইভোল্টেজ লড়াইয়ের মাত্র ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামের পুলিশ অবজার্ভার হিতেশ চৌধুরীকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। তাঁর পরিবর্তে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অখিলেশ সিংয়ের হাতে। উল্লেখ্য, নন্দীগ্রাম থানার ওসির পক্ষপাতিত্ব এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ না নেওয়ার মতো একাধিক নালিশ জানিয়ে গত সোমবারই অবজার্ভার হিতেশ চৌধুরীকে চিঠি দিয়েছিল রাজ্যের শাসকদল। সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার কমিশনের এই ত্বরিত পদক্ষেপে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি নিজের পছন্দের অফিসারের ওপরই শেষ পর্যন্ত আস্থা রাখতে পারল না কমিশন?শুভেন্দু অধিকারী বনাম পবিত্র করের এই হাইভোল্টেজ লড়াই ঘিরে নন্দীগ্রাম এখন কার্যত বারুদের স্তূপ। নিজের গড় রক্ষা করতে মরিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে জয়ের ধারা বজায় রাখতে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ একদা শুভেন্দু-ঘনিষ্ঠ পবিত্র। এমন এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবহে পুলিশ পর্যবেক্ষক বদলের ঘটনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাকে কোথায় দায়িত্ব দেওয়া হবে তা সম্পূর্ণ জাতীয় কমিশনের সিদ্ধান্ত। এর আগেও মালদহ ও জঙ্গিপুরের মতো এলাকাতেও একই কায়দায় পর্যবেক্ষক বদলেছে কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই রদবদল করা হয়েছে বলে দাবি করা হলেও, ভোটের ঠিক মুখে নন্দীগ্রামের মতো স্পর্শকাতর কেন্দ্রে এই পরিবর্তন রাজনৈতিক সমীকরণকে কতটা প্রভাবিত করবে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার