Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোট দিতে পারবেন নন্দলাল বসুর নাতি! শেষে কমিশনের ‘তৎপরতায়’ জট কাটল শান্তিনিকেতনে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬
 ভোট দিতে পারবেন নন্দলাল বসুর নাতি! শেষে কমিশনের ‘তৎপরতায়’ জট কাটল শান্তিনিকেতনে
প্রতীকী ছবি

শান্তিনিকেতনের ভোটকেন্দ্রে দীর্ঘ টালবাহানার পর অবশেষে মিটল জটিলতা। নির্বাচন কমিশনের বিশেষ হস্তক্ষেপে ভোট দেওয়ার অনুমতি পেলেন শিল্পাচার্য নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা বসু। বৃহস্পতিবার বীরভূমের প্রথম দফার ভোটগ্রহণের দিনে বেলায় শান্তিনিকেতনের একটি বুথে সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোট দিতে গিয়েছিলেন এই বৃদ্ধ দম্পতি। 


কিন্তু অভিযোগ ওঠে, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ এবং ট্রাইবুনালের রায়ের পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও বুথের আধিকারিকরা তাঁদের ভোট দিতে বাধা দেন। তালিকায় নাম খুঁজে না পাওয়ায় তাঁদের ফিরিয়ে দেওয়া হয় এবং বলা হয় সিউড়িতে জেলাশাসকের দপ্তর থেকে লিখিত অনুমতি আনতে। এই তীব্র গরমে বোলপুর থেকে সিউড়ি যাওয়া অসম্ভব হওয়ায় একরাশ ক্ষোভ ও অভিমান নিয়ে ভোট না দিয়েই বাড়ি ফিরে গিয়েছিলেন তাঁরা।


বিষয়টি জানাজানি হতেই প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয় এবং কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। খোদ সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও কেন এই প্রতিকূলতা, তা নিয়ে চর্চা শুরু হলে দ্রুত পদক্ষেপ করে নির্বাচন কমিশন। কমিশনের হস্তক্ষেপে অবশেষে জট কেটেছে এবং জানানো হয়েছে যে আজ বিকেল ৫টায় তাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শিল্পাচার্যের পরিবারের এই আইনি লড়াই ও শেষ মুহূর্তের ভোটাধিকার প্রাপ্তি শান্তিনিকেতনের সাধারণ মানুষের মধ্যে বিশেষ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিকেলের নির্দিষ্ট সময়ে সচিত্র পরিচয়পত্র হাতে তাঁদের বুথে যাওয়ার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা।

বিষয় : West Bengal Election 2026 ElectionCommission SHANTINIKETAN DEMOCRACY BIRBHUMPOLLS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোট দিতে পারবেন নন্দলাল বসুর নাতি! শেষে কমিশনের ‘তৎপরতায়’ জট কাটল শান্তিনিকেতনে

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image
শান্তিনিকেতনের ভোটকেন্দ্রে দীর্ঘ টালবাহানার পর অবশেষে মিটল জটিলতা। নির্বাচন কমিশনের বিশেষ হস্তক্ষেপে ভোট দেওয়ার অনুমতি পেলেন শিল্পাচার্য নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা বসু। বৃহস্পতিবার বীরভূমের প্রথম দফার ভোটগ্রহণের দিনে বেলায় শান্তিনিকেতনের একটি বুথে সচিত্র পরিচয়পত্র নিয়ে ভোট দিতে গিয়েছিলেন এই বৃদ্ধ দম্পতি। কিন্তু অভিযোগ ওঠে, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ এবং ট্রাইবুনালের রায়ের পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও বুথের আধিকারিকরা তাঁদের ভোট দিতে বাধা দেন। তালিকায় নাম খুঁজে না পাওয়ায় তাঁদের ফিরিয়ে দেওয়া হয় এবং বলা হয় সিউড়িতে জেলাশাসকের দপ্তর থেকে লিখিত অনুমতি আনতে। এই তীব্র গরমে বোলপুর থেকে সিউড়ি যাওয়া অসম্ভব হওয়ায় একরাশ ক্ষোভ ও অভিমান নিয়ে ভোট না দিয়েই বাড়ি ফিরে গিয়েছিলেন তাঁরা।বিষয়টি জানাজানি হতেই প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয় এবং কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। খোদ সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও কেন এই প্রতিকূলতা, তা নিয়ে চর্চা শুরু হলে দ্রুত পদক্ষেপ করে নির্বাচন কমিশন। কমিশনের হস্তক্ষেপে অবশেষে জট কেটেছে এবং জানানো হয়েছে যে আজ বিকেল ৫টায় তাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শিল্পাচার্যের পরিবারের এই আইনি লড়াই ও শেষ মুহূর্তের ভোটাধিকার প্রাপ্তি শান্তিনিকেতনের সাধারণ মানুষের মধ্যে বিশেষ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিকেলের নির্দিষ্ট সময়ে সচিত্র পরিচয়পত্র হাতে তাঁদের বুথে যাওয়ার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার