ভবানীপুরে হেভিওয়েট লড়াইয়ে এবার তৃণমূলের হয়ে মাঠ নামছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ২৬ এবং ২৭ এপ্রিল কলকাতায় প্রচার করবেন দিল্লির এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপ নেতৃত্ব সূত্রে খবর, দু’দিনের এই সফরে তিনি ভবানীপুর কেন্দ্রে মমতার সমর্থনে একাধিক জনসভা ও প্রচার কর্মসূচিতে অংশ নেবেন।
২৯ এপ্রিল দ্বিতীয় দফার হাই-ভোল্টেজ নির্বাচনে ভবানীপুরে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এই মেগা লড়াইয়ের ঠিক আগেই কেজরওয়ালের উপস্থিতি রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।
প্রথম দফার ভোটের ঠিক আগেই বুধবার ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন অরবিন্দ কেজরিওয়াল। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ফোনালাপের কথা জানিয়ে তিনি লেখেন, মমতাদিদি গণতন্ত্রের জন্য অন্যতম কঠিন লড়াই লড়ছেন এবং এই লড়াইয়ে আম আদমি পার্টি তাঁর পাশে আছে।
নির্বাচন কমিশনসহ কেন্দ্রীয় প্রতিষ্ঠানের অপব্যবহার করেও প্রধানমন্ত্রী মোদী এই নির্বাচনে হারবেন বলে দাবি করেছেন তিনি। মমতার ডাকে কেজরওয়ালের এই বঙ্গ সফর বিরোধী জোটের সংহতিকে যেমন জোরালো করছে, তেমনই ভবানীপুরের নির্বাচনী উত্তাপকেও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন