শান্তিনিকেতনের একটি হোমে নাবালিকাকে ধর্ষণের গুরুতর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। নির্বাচনের আবহে এই ন্যক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার শান্তিনিকেতন থানা ঘেরাও করে বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দারা। হোমে থাকা ওই নাবালিকার অভিযোগ, গত বুধবার রাতে তার ওপর এই পাশবিক অত্যাচার চালানো হয়। বর্তমানে সে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বিছানায় শুয়েই নির্যাতিতা দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে এবং আর্জি করেছে যাতে এমন দুর্ভাগ্যজনক ঘটনা আর অন্য কারোর সঙ্গে না ঘটে।
এই ঘটনায় বৃহস্পতিবার রাতে শান্তিনিকেতন থানায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। তবে শুক্রবার পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার না করায় জনরোষ আছড়ে পড়েছে এলাকায়। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় সঠিক নজরদারি ও নিরাপত্তার অভাবেই অপরাধীরা এমন দুঃসাহস দেখাচ্ছে। তাঁরা সাফ জানিয়েছেন, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জেলা পুলিশ সুপার সূর্যপ্রসাদ যাদব জানিয়েছেন, ঘটনার লিখিত অভিযোগ জমা পড়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন