Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মধ্যরাতে বহরমপুরে আক্রান্ত কংগ্রেস সমর্থক: 'অস্ত্র রাখুন', অধীরের মন্তব্যে শোরগোল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬
মধ্যরাতে বহরমপুরে আক্রান্ত কংগ্রেস সমর্থক: 'অস্ত্র রাখুন', অধীরের মন্তব্যে শোরগোল
ছবি- সংগৃহীত

ভোট মিটলেও মুর্শিদাবাদে হিংসার মেঘ কাটছে না। শনিবার মধ্যরাতে বহরমপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে এক কংগ্রেস সমর্থকের বাড়িতে ভয়াবহ হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত পরিবারের দাবি, রাত দশটা নাগাদ বাড়ি ফেরার পথে পরিবারের সদস্য দিয়া ঘোষের শ্লীলতাহানি ও কুমন্তব্য করা হয়। তার প্রতিবাদ করায় গভীর রাতে দুষ্কৃতী বাহিনী বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও ব্যাপক মারধর চালায়। এই ঘটনায় এক মহিলা-সহ পরিবারের মোট ৩ সদস্য গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তাঁরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতে বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনেও নালিশ জানানো হয়েছে।


খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে ছুটে যান বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহস জোগান তিনি। তবে সেখান থেকেই এক বিতর্কিত নিদান দিতে শোনা যায় বর্ষীয়ান এই নেতাকে। অধীর চৌধুরী অভিযোগ করেন, ভোটের দিন ওই পরিবারটি তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করেছিল বলেই তাঁদের টার্গেট করা হয়েছে। এলাকায় দুষ্কৃতী দমনে পাড়ার মানুষকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি নিদান দেন, আত্মরক্ষার জন্য প্রয়োজনে 'বাড়িতে অস্ত্র রাখুন'। অধীর চৌধুরীর এই মন্তব্যের পরই জেলাজুড়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যকে প্ররোচনামূলক বলে দাবি করা হলেও, নিজের অবস্থানে অনড় থেকে অধীর চৌধুরী দুষ্কৃতী রাজের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : murshidabad #PoliticalViolence AdhirChowdhury Baharampur

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মধ্যরাতে বহরমপুরে আক্রান্ত কংগ্রেস সমর্থক: 'অস্ত্র রাখুন', অধীরের মন্তব্যে শোরগোল

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
ভোট মিটলেও মুর্শিদাবাদে হিংসার মেঘ কাটছে না। শনিবার মধ্যরাতে বহরমপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে এক কংগ্রেস সমর্থকের বাড়িতে ভয়াবহ হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত পরিবারের দাবি, রাত দশটা নাগাদ বাড়ি ফেরার পথে পরিবারের সদস্য দিয়া ঘোষের শ্লীলতাহানি ও কুমন্তব্য করা হয়। তার প্রতিবাদ করায় গভীর রাতে দুষ্কৃতী বাহিনী বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও ব্যাপক মারধর চালায়। এই ঘটনায় এক মহিলা-সহ পরিবারের মোট ৩ সদস্য গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তাঁরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতে বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনেও নালিশ জানানো হয়েছে।খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে ছুটে যান বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহস জোগান তিনি। তবে সেখান থেকেই এক বিতর্কিত নিদান দিতে শোনা যায় বর্ষীয়ান এই নেতাকে। অধীর চৌধুরী অভিযোগ করেন, ভোটের দিন ওই পরিবারটি তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করেছিল বলেই তাঁদের টার্গেট করা হয়েছে। এলাকায় দুষ্কৃতী দমনে পাড়ার মানুষকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি নিদান দেন, আত্মরক্ষার জন্য প্রয়োজনে 'বাড়িতে অস্ত্র রাখুন'। অধীর চৌধুরীর এই মন্তব্যের পরই জেলাজুড়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যকে প্ররোচনামূলক বলে দাবি করা হলেও, নিজের অবস্থানে অনড় থেকে অধীর চৌধুরী দুষ্কৃতী রাজের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার