Hidden Stories (বাংলা)

বারাকপুরে রাজের গায়ে কাদা, উড়ল চটি! চরম হেনস্থার মুখেও ‘পরিচালক’ সুলভ হাসিতেই মাঠ ছাড়লেন তৃণমূল প্রার্থী

বারাকপুরের গঙ্গা দিয়ে কি এবার তবে উল্টো স্রোত বইতে শুরু করল? ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের মেঘ ঘনীভূত হতেই নজিরবিহীন অভিজ্ঞতার সম্মুখীন হলেন তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। সপ্তম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে প্রায় ৯,৫৮২ ভোটে পিছিয়ে পড়ার পর গণনাকেন্দ্র ছাড়ার সিদ্ধান্ত নেন রাজ। কিন্তু বেরনোর পথেই শুরু হয় বিপত্তি। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান তোলার পাশাপাশি কাদা এবং চটি ছোঁড়া হয়। ভিড়ের মধ্যে থেকে আসা কাদায় রাজের পোশাক নোংরা হলেও, পরিচালকের মেজাজ ছিল দেখার মতো। কোনো উত্তেজিত প্রতিক্রিয়া না দিয়ে বরং একগাল হাসিতেই সমস্ত অপমান গায়ে মেখে নিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এলাকা ছাড়েন তিনি।[TECHTARANGA-POST:8757]২০২১-এ বারাকপুর থেকে জয়ী হয়ে বিধায়ক হলেও, এবারের সমীকরণ রাজের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেবল রাজ নন, উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই তৃণমূলের হেভিওয়েটদের একইরকম বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। কোচবিহারে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার গাড়ি লক্ষ্য করে জুতো ছোঁড়া থেকে শুরু করে হেস্টিংসে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ‘চোর’ স্লোগান— রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে শাসক শিবিরের জন্য দিনটি রীতিমতো অগ্নিপরীক্ষার। একদিকে যখন ২০০-র কাছাকাছি আসনে এগিয়ে থেকে গেরুয়া শিবির নবান্ন দখলের উল্লাসে মত্ত, তখন রাজ চক্রবর্তীর এই ‘হাসিমুখে বিদায়’ বারাকপুরের রাজনৈতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দিল।

বারাকপুরে রাজের গায়ে কাদা, উড়ল চটি! চরম হেনস্থার মুখেও ‘পরিচালক’ সুলভ হাসিতেই মাঠ ছাড়লেন তৃণমূল প্রার্থী

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার