Hidden Stories (বাংলা)
সর্বশেষ

একদিকে মোদী, অন্যদিকে শাহ! দ্বিতীয় দফার ভোটের আগে আজ বাংলায় হাইভোল্টেজ 'সুপার সানডে'

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬
একদিকে মোদী, অন্যদিকে শাহ! দ্বিতীয় দফার ভোটের আগে আজ বাংলায় হাইভোল্টেজ 'সুপার সানডে'
AI GENERATED PICTURE

২০২৬-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে প্রচারের পারদ তুঙ্গে তুলতে আজ ফের রাজ্যে বিজেপি-র দুই হেভিওয়েট মুখ। রবিবারের মেগা প্রচারে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ— এই জোড়া ফলায় বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ছে গেরুয়া শিবির। 


আজ প্রচারের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে যাবেন উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। মতুয়া ভোটব্যাঙ্ককে পাখির চোখ করে তাঁর এই জনসভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ঠাকুরনগরের সভা সেরে প্রধানমন্ত্রী উড়াল দেবেন হুগলির হরিপালে। সেখানে দ্বিতীয় জনসভা শেষে বিকেলে তাঁর গন্তব্য তিলোত্তমা। উত্তর কলকাতায় বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্না মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য রোড-শো-তে অংশ নেবেন তিনি, যা ঘিরে ইতিমধ্যেই শহরজুড়ে সাজসাজ রব।


অন্যদিকে, বঙ্গ সফরে এসে আজ নাওয়া-খাওয়া ভুলে ঠাসা কর্মসূচি পালন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবারের প্রচারে তিনি মূলত নজর দিচ্ছেন নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার ওপর। দুপুরেই নদীয়ার তেহট্ট এবং রানাঘাটের আনুলিয়া স্টেডিয়ামে দুটি হাইভোল্টেজ জনসভা করার কথা রয়েছে তাঁর। 


জনসভা সেরে বিকেলের দিকে শাহ পৌঁছে যাবেন উত্তর ২৪ পরগনায়। সেখানে সন্ধ্যাবেলা বারাসত শহরে এক মেগা রোড-শো করবেন তিনি। একই দিনে দুই শীর্ষ নেতার এমন সাঁড়াশি প্রচারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির উত্তাপ চরমে পৌঁছেছে। দ্বিতীয় দফার নির্বাচনের আগে ভোটারদের মন জয়ে মোদী-শাহর এই জোড়া সফর নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

বিষয় : Narendra Modi West Bengal Election 2026 BARASAT AMIT SHAH SUPERSUNDAY THAAKURNAGAR POLLCAMPAIGN

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


একদিকে মোদী, অন্যদিকে শাহ! দ্বিতীয় দফার ভোটের আগে আজ বাংলায় হাইভোল্টেজ 'সুপার সানডে'

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
২০২৬-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে প্রচারের পারদ তুঙ্গে তুলতে আজ ফের রাজ্যে বিজেপি-র দুই হেভিওয়েট মুখ। রবিবারের মেগা প্রচারে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ— এই জোড়া ফলায় বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ছে গেরুয়া শিবির। আজ প্রচারের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে যাবেন উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। মতুয়া ভোটব্যাঙ্ককে পাখির চোখ করে তাঁর এই জনসভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ঠাকুরনগরের সভা সেরে প্রধানমন্ত্রী উড়াল দেবেন হুগলির হরিপালে। সেখানে দ্বিতীয় জনসভা শেষে বিকেলে তাঁর গন্তব্য তিলোত্তমা। উত্তর কলকাতায় বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্না মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য রোড-শো-তে অংশ নেবেন তিনি, যা ঘিরে ইতিমধ্যেই শহরজুড়ে সাজসাজ রব।অন্যদিকে, বঙ্গ সফরে এসে আজ নাওয়া-খাওয়া ভুলে ঠাসা কর্মসূচি পালন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবারের প্রচারে তিনি মূলত নজর দিচ্ছেন নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার ওপর। দুপুরেই নদীয়ার তেহট্ট এবং রানাঘাটের আনুলিয়া স্টেডিয়ামে দুটি হাইভোল্টেজ জনসভা করার কথা রয়েছে তাঁর। জনসভা সেরে বিকেলের দিকে শাহ পৌঁছে যাবেন উত্তর ২৪ পরগনায়। সেখানে সন্ধ্যাবেলা বারাসত শহরে এক মেগা রোড-শো করবেন তিনি। একই দিনে দুই শীর্ষ নেতার এমন সাঁড়াশি প্রচারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির উত্তাপ চরমে পৌঁছেছে। দ্বিতীয় দফার নির্বাচনের আগে ভোটারদের মন জয়ে মোদী-শাহর এই জোড়া সফর নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার