Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভবানীপুরে শুভেন্দুর প্রচারে তৃণমূলের গান! পুলিশকে ধমক দিয়ে বিজেপি প্রার্থীর হুঙ্কার, ‘এখনও মমতার কথা শুনছেন?’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬
ভবানীপুরে শুভেন্দুর প্রচারে তৃণমূলের গান! পুলিশকে ধমক দিয়ে বিজেপি প্রার্থীর হুঙ্কার, ‘এখনও মমতার কথা শুনছেন?’
FILE IMAGE

হলো। নন্দীগ্রামের লড়াই শেষে এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ময়দানে নেমেছেন শুভেন্দু। এদিন বিকেলে ৭৩ নম্বর ওয়ার্ডে জনসংযোগ ও পদযাত্রা করার সময় হঠাৎই মাইকে বেজে ওঠে তৃণমূলের নির্বাচনী গান— ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’। অনুমতি নেওয়া কর্মসূচির মধ্যে এইভাবে বিরোধী দলের গান বাজানোয় মেজাজ হারান শুভেন্দু অধিকারী। 


কালীঘাট ও ভবানীপুর থানার পুলিশের ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, কমিশন ওসি বদলে দেওয়ার পরেও পুলিশ কেন এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছে? পুলিশের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “আপনারা মমতার বাড়ির দিকে আমায় যেতে দেননি, আমি মেনে নিয়েছি। কিন্তু এই মাইক কেন বাজছে? আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করব।”

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র আক্রমণাত্মক মেজাজে শুভেন্দু বলেন, তৃণমূল হেরে যাওয়ার ভয়ে এই ধরনের কাজ করছে। তৃণমূলকে ‘নর্দমার জল’ বলে কটাক্ষ করে তিনি সাফ জানান, এইভাবে গান বাজিয়ে মমতাকে জেতানো যাবে না, তিনি তাঁকে ‘হারিয়েই’ ছাড়বেন।

 

শুভেন্দুর দাবি, কালীঘাট থানার পুলিশ তাঁর কর্মসূচিতে অসহযোগিতা করছে বলেই কমিশন সেখানকার ওসি-কে সরিয়ে দিয়েছে। এই ঘটনার পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ শুভেন্দুকে ‘ডেলি প্যাসেঞ্জার’ বলে বিদ্রূপ করে জানান, ৪ জুন ভোটের ফলের দিন বিজেপি প্রার্থীর জন্য রিটার্ন টিকিট কাটা হয়ে যাবে। ভোটের মুখে ভবানীপুরের এই ‘গান-যুদ্ধ’ এবং পুলিশি ভূমিকা নিয়ে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে।

বিষয় : Mamata Banerjee West Bengal Election 2026 BJP LEADER SuvenduAdhikari POLITICALCONFLICT BHAWANIPOREELECTION

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভবানীপুরে শুভেন্দুর প্রচারে তৃণমূলের গান! পুলিশকে ধমক দিয়ে বিজেপি প্রার্থীর হুঙ্কার, ‘এখনও মমতার কথা শুনছেন?’

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
হলো। নন্দীগ্রামের লড়াই শেষে এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ময়দানে নেমেছেন শুভেন্দু। এদিন বিকেলে ৭৩ নম্বর ওয়ার্ডে জনসংযোগ ও পদযাত্রা করার সময় হঠাৎই মাইকে বেজে ওঠে তৃণমূলের নির্বাচনী গান— ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’। অনুমতি নেওয়া কর্মসূচির মধ্যে এইভাবে বিরোধী দলের গান বাজানোয় মেজাজ হারান শুভেন্দু অধিকারী। কালীঘাট ও ভবানীপুর থানার পুলিশের ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, কমিশন ওসি বদলে দেওয়ার পরেও পুলিশ কেন এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছে? পুলিশের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “আপনারা মমতার বাড়ির দিকে আমায় যেতে দেননি, আমি মেনে নিয়েছি। কিন্তু এই মাইক কেন বাজছে? আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করব।”পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র আক্রমণাত্মক মেজাজে শুভেন্দু বলেন, তৃণমূল হেরে যাওয়ার ভয়ে এই ধরনের কাজ করছে। তৃণমূলকে ‘নর্দমার জল’ বলে কটাক্ষ করে তিনি সাফ জানান, এইভাবে গান বাজিয়ে মমতাকে জেতানো যাবে না, তিনি তাঁকে ‘হারিয়েই’ ছাড়বেন। শুভেন্দুর দাবি, কালীঘাট থানার পুলিশ তাঁর কর্মসূচিতে অসহযোগিতা করছে বলেই কমিশন সেখানকার ওসি-কে সরিয়ে দিয়েছে। এই ঘটনার পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ শুভেন্দুকে ‘ডেলি প্যাসেঞ্জার’ বলে বিদ্রূপ করে জানান, ৪ জুন ভোটের ফলের দিন বিজেপি প্রার্থীর জন্য রিটার্ন টিকিট কাটা হয়ে যাবে। ভোটের মুখে ভবানীপুরের এই ‘গান-যুদ্ধ’ এবং পুলিশি ভূমিকা নিয়ে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার