Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গড়িয়ায় হাড়হিম ঘটনা! স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী! পাশের ঘরে ঘুমিয়ে ৮ বছরের ছেলে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬
গড়িয়ায় হাড়হিম ঘটনা! স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী! পাশের ঘরে ঘুমিয়ে ৮ বছরের ছেলে
প্রতীকী ছবি

রবিবার সকালে গড়িয়া স্টেশন সংলগ্ন নরেন্দ্রপুর থানা এলাকার একটি আবাসনে ঘটে গেল এক শিউরে ওঠা ঘটনা। নিজের ফ্ল্যাটের ভেতর থেকে এনাক্ষী দাস নামে এক মহিলার নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ।


 প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে গা ঢাকা দিয়েছেন তাঁর স্বামী সৌমিক দাস, যিনি পেশায় একজন অধ্যাপক। ঘটনার নৃশংসতা এখানেই শেষ নয়; যে সময় এই হত্যাকাণ্ড ঘটেছে, তখন পাশের ঘরেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল দম্পতির আট বছরের অসুস্থ সন্তান। সে জানতেই পারেনি তার পাশের ঘরেই কী চরম পরিণতি হয়েছে মায়ের।


আবাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় চার বছর আগে সন্তানকে নিয়ে এই ফ্ল্যাটে থাকতে শুরু করেন সৌমিক ও এনাক্ষী। প্রতিবেশীদের সাথে তাঁদের মেলামেশা অত্যন্ত সীমিত ছিল। রহস্যের জট খোলে রবিবার সকালে যখন তাঁদের কাজের মহিলা রিঙ্কু অধিকারী ফ্ল্যাটে আসেন। 


রিঙ্কুদেবী জানান, শনিবার রাত থেকে তিনি এনাক্ষী দেবীর ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। রবিবার সকালে এসে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। পরে প্রতিবেশীর কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই তিনি শিউরে ওঠেন। দেখা যায়, এক ঘরে সন্তান ঘুমিয়ে থাকলেও অন্য ঘরে মশারির ভেতরে নিথর অবস্থায় পড়ে রয়েছে এনাক্ষী দাসের দেহ। নিরুদ্দেশ স্বামী সৌমিক দাসের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। কী কারণে এই খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বিষয় : PoliceInvestigation CrimeNews KOLKATACRIME murdermystery GARIA PROFESSORPNRUN

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


গড়িয়ায় হাড়হিম ঘটনা! স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী! পাশের ঘরে ঘুমিয়ে ৮ বছরের ছেলে

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
রবিবার সকালে গড়িয়া স্টেশন সংলগ্ন নরেন্দ্রপুর থানা এলাকার একটি আবাসনে ঘটে গেল এক শিউরে ওঠা ঘটনা। নিজের ফ্ল্যাটের ভেতর থেকে এনাক্ষী দাস নামে এক মহিলার নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে গা ঢাকা দিয়েছেন তাঁর স্বামী সৌমিক দাস, যিনি পেশায় একজন অধ্যাপক। ঘটনার নৃশংসতা এখানেই শেষ নয়; যে সময় এই হত্যাকাণ্ড ঘটেছে, তখন পাশের ঘরেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল দম্পতির আট বছরের অসুস্থ সন্তান। সে জানতেই পারেনি তার পাশের ঘরেই কী চরম পরিণতি হয়েছে মায়ের।আবাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় চার বছর আগে সন্তানকে নিয়ে এই ফ্ল্যাটে থাকতে শুরু করেন সৌমিক ও এনাক্ষী। প্রতিবেশীদের সাথে তাঁদের মেলামেশা অত্যন্ত সীমিত ছিল। রহস্যের জট খোলে রবিবার সকালে যখন তাঁদের কাজের মহিলা রিঙ্কু অধিকারী ফ্ল্যাটে আসেন। রিঙ্কুদেবী জানান, শনিবার রাত থেকে তিনি এনাক্ষী দেবীর ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। রবিবার সকালে এসে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। পরে প্রতিবেশীর কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই তিনি শিউরে ওঠেন। দেখা যায়, এক ঘরে সন্তান ঘুমিয়ে থাকলেও অন্য ঘরে মশারির ভেতরে নিথর অবস্থায় পড়ে রয়েছে এনাক্ষী দাসের দেহ। নিরুদ্দেশ স্বামী সৌমিক দাসের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। কী কারণে এই খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার