Hidden Stories (বাংলা)
সর্বশেষ

“ওরা চোখ দিয়েই...!” বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি রূপাঞ্জনাকে? বিস্ফোরক অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬
“ওরা চোখ দিয়েই...!” বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি রূপাঞ্জনাকে? বিস্ফোরক অভিনেত্রী
FILE IMAGE

কলকাতা: ২৬-এর বিধানসভা ভোটের লড়াই যত এগোচ্ছে, ততই যেন শালীনতার মাত্রা ছাড়াচ্ছে রাজনৈতিক তরজা! প্রথম দফার ভোট শেষ হতেই বাংলা বিনোদন জগতের সিনিয়র অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের একটি লাইভ ভিডিয়ো ঘিরে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে এবং তাঁর বৃদ্ধা মাকেও কুরুচিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ রূপাঞ্জনার। এবার সরাসরি ‘ধর্ষণের হুমকি’ পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী।


প্রচারের ব্যস্ততার মাঝেই লাইভে এসে রূপাঞ্জনা সরাসরি আক্রমণ শানিয়েছেন গেরুয়া শিবিরের দিকে। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় বসে গালাগালি দেওয়া বা হুমকি দেওয়া খুব সহজ। সাহস থাকলে সামনে এসে দাঁড়িয়ে কথা বলুন, কার কত দৌড় বুঝে নেব।” অভিনেত্রী স্পষ্ট জানান, দীর্ঘ ২৫ বছর লড়াই করে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। তাই, ভয় দেখিয়ে তাঁকে দমানো যাবে না।


গেরুয়া শিবিরের নারীসুরক্ষা নিয়ে কথা বলাকে তীব্র কটাক্ষ করে রূপাঞ্জনা বলেন, “অভয়ার জন্য রাত দখল করেছিলেন? আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন! তারপর আবার নির্লজ্জের মতো নারীসুরক্ষা নিয়ে কথা বলেন।” তিনি আরও যোগ করেন, বিজেপির সমর্থকরা যে ভাষায় তাঁকে এবং তাঁর পরিবারকে আক্রমণ করছে, তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে - এরা ক্ষমতায় এলে বাংলার মহিলাদের কী দশা হবে!


বিজেপির এই আচরণকে ‘গুন্ডা কালচার’ বলে অভিহিত করে রূপাঞ্জনা দাবি করেন, বর্তমানে বিজেপি ব্যস্ত রয়েছে কঙ্গনা বা ভোজপুরি তারকাদের নিয়ে ‘তাসা পার্টি’ করতে। কিন্তু, একজন বাঙালি হিসাবে তিনি এই অপমান সহ্য করবেন না। যারা তাঁকে ধর্ষণের হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি এবং থানায় অভিযোগও দায়ের করছেন। তাঁর সাফ কথা - “পশ্চিমবঙ্গকে কখনই উত্তরপ্রদেশ, মণিপুর বা গুজরাট হতে দেব না।”

বিষয় : WestBengalElection TMCVSBJP politicaldiplomacy tollywoodactress WOMENSAFETY rupanjanamitra

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


“ওরা চোখ দিয়েই...!” বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি রূপাঞ্জনাকে? বিস্ফোরক অভিনেত্রী

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: ২৬-এর বিধানসভা ভোটের লড়াই যত এগোচ্ছে, ততই যেন শালীনতার মাত্রা ছাড়াচ্ছে রাজনৈতিক তরজা! প্রথম দফার ভোট শেষ হতেই বাংলা বিনোদন জগতের সিনিয়র অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের একটি লাইভ ভিডিয়ো ঘিরে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে এবং তাঁর বৃদ্ধা মাকেও কুরুচিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ রূপাঞ্জনার। এবার সরাসরি ‘ধর্ষণের হুমকি’ পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী।প্রচারের ব্যস্ততার মাঝেই লাইভে এসে রূপাঞ্জনা সরাসরি আক্রমণ শানিয়েছেন গেরুয়া শিবিরের দিকে। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় বসে গালাগালি দেওয়া বা হুমকি দেওয়া খুব সহজ। সাহস থাকলে সামনে এসে দাঁড়িয়ে কথা বলুন, কার কত দৌড় বুঝে নেব।” অভিনেত্রী স্পষ্ট জানান, দীর্ঘ ২৫ বছর লড়াই করে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। তাই, ভয় দেখিয়ে তাঁকে দমানো যাবে না।গেরুয়া শিবিরের নারীসুরক্ষা নিয়ে কথা বলাকে তীব্র কটাক্ষ করে রূপাঞ্জনা বলেন, “অভয়ার জন্য রাত দখল করেছিলেন? আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন! তারপর আবার নির্লজ্জের মতো নারীসুরক্ষা নিয়ে কথা বলেন।” তিনি আরও যোগ করেন, বিজেপির সমর্থকরা যে ভাষায় তাঁকে এবং তাঁর পরিবারকে আক্রমণ করছে, তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে - এরা ক্ষমতায় এলে বাংলার মহিলাদের কী দশা হবে!বিজেপির এই আচরণকে ‘গুন্ডা কালচার’ বলে অভিহিত করে রূপাঞ্জনা দাবি করেন, বর্তমানে বিজেপি ব্যস্ত রয়েছে কঙ্গনা বা ভোজপুরি তারকাদের নিয়ে ‘তাসা পার্টি’ করতে। কিন্তু, একজন বাঙালি হিসাবে তিনি এই অপমান সহ্য করবেন না। যারা তাঁকে ধর্ষণের হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি এবং থানায় অভিযোগও দায়ের করছেন। তাঁর সাফ কথা - “পশ্চিমবঙ্গকে কখনই উত্তরপ্রদেশ, মণিপুর বা গুজরাট হতে দেব না।”

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার