Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের মাঝেই বড় সিদ্ধান্ত শাহী মন্ত্রকের! এখনই অবসর নয়, কাজে বহাল থাকছেন ডিজি সিদ্ধনাথ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬
ভোটের মাঝেই বড় সিদ্ধান্ত শাহী মন্ত্রকের! এখনই অবসর নয়, কাজে বহাল থাকছেন ডিজি সিদ্ধনাথ
প্রতীকী ছবি

কলকাতা: দ্বিতীয় তথা শেষ দফার ভোটের ঠিক আগেই নবান্নে পৌঁছল গুরুত্বপূর্ণ একটি চিঠি। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) সিদ্ধনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক! আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও, কেন্দ্রীয় নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে এখনই দায়িত্ব ছাড়ছেন না ১৯৯২ ব্যাচের এই আইপিএস অফিসার।


কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনস্বার্থের কথা মাথায় রেখে এবং ১৯৫৮ সালের ‘অল ইন্ডিয়া সার্ভিস (ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিটস) আইন’ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া মেয়াদবৃদ্ধির প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। ফলে, আগামী অক্টোবর মাস পর্যন্ত রাজ্য পুলিশের শীর্ষ পদে বহাল থাকছেন সিদ্ধনাথ গুপ্তা।


উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরপরই নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করেছিল নির্বাচন কমিশন। তৎকালীন ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছিল সিদ্ধনাথ গুপ্তাকে। শুধু ডিজি পদে নয়, কলকাতা পুলিশের কমিশনার থেকে শুরু করে এডিজি (আইনশৃঙ্খলা) পদেও নতুন মুখ এনেছিল কমিশন। সেই উত্তাল পরিস্থিতির মধ্যেই বর্তমান ডিজির মেয়াদ বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


কেন্দ্রের এই নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভোটের এই স্পর্শকাতর সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধনাথ গুপ্তার অভিজ্ঞতার উপরই কেন্দ্র এবং কমিশন ভরসা রাখল বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় দফার ভোটের নির্ঘণ্টের আগেই এই সিদ্ধান্ত রাজ্য পুলিশ প্রশাসনে বাড়তি স্থিতিশীলতা আনবে বলেই ধারণা বিশেষজ্ঞদের একাংশের।

বিষয় : WestBengalElection AmitShah PoliticalUpdate ElectionCommission westbengalpolice dgp

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোটের মাঝেই বড় সিদ্ধান্ত শাহী মন্ত্রকের! এখনই অবসর নয়, কাজে বহাল থাকছেন ডিজি সিদ্ধনাথ

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image
কলকাতা: দ্বিতীয় তথা শেষ দফার ভোটের ঠিক আগেই নবান্নে পৌঁছল গুরুত্বপূর্ণ একটি চিঠি। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) সিদ্ধনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক! আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর নেওয়ার কথা থাকলেও, কেন্দ্রীয় নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে এখনই দায়িত্ব ছাড়ছেন না ১৯৯২ ব্যাচের এই আইপিএস অফিসার।কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনস্বার্থের কথা মাথায় রেখে এবং ১৯৫৮ সালের ‘অল ইন্ডিয়া সার্ভিস (ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিটস) আইন’ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া মেয়াদবৃদ্ধির প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। ফলে, আগামী অক্টোবর মাস পর্যন্ত রাজ্য পুলিশের শীর্ষ পদে বহাল থাকছেন সিদ্ধনাথ গুপ্তা।উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরপরই নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করেছিল নির্বাচন কমিশন। তৎকালীন ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছিল সিদ্ধনাথ গুপ্তাকে। শুধু ডিজি পদে নয়, কলকাতা পুলিশের কমিশনার থেকে শুরু করে এডিজি (আইনশৃঙ্খলা) পদেও নতুন মুখ এনেছিল কমিশন। সেই উত্তাল পরিস্থিতির মধ্যেই বর্তমান ডিজির মেয়াদ বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।কেন্দ্রের এই নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভোটের এই স্পর্শকাতর সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধনাথ গুপ্তার অভিজ্ঞতার উপরই কেন্দ্র এবং কমিশন ভরসা রাখল বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় দফার ভোটের নির্ঘণ্টের আগেই এই সিদ্ধান্ত রাজ্য পুলিশ প্রশাসনে বাড়তি স্থিতিশীলতা আনবে বলেই ধারণা বিশেষজ্ঞদের একাংশের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার