Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অসুস্থ শরীর, টলমল পা! তবুও ক্রিকেটের টানে ওয়াংখেড়েতে কাম্বলি, আবেগপ্রবণ ক্রীড়ামহল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬
অসুস্থ শরীর, টলমল পা! তবুও ক্রিকেটের টানে ওয়াংখেড়েতে কাম্বলি, আবেগপ্রবণ ক্রীড়ামহল
ছবি সংগৃহীত

মুম্বই: শরীর ভেঙেছে। কিন্তু, ক্রিকেটপ্রেম কি আর কমে? সচিন তেন্ডুলকরের বাল্যবন্ধু তথা ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলিকে দেখে এখন ঠিক যেন এমনটাই মনে করছেন তাঁর ভক্তরা। বুধবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির ছিলেন কাম্বলি। কিন্তু, তাঁর শারীরিক অবস্থা দেখে উদ্বেগে ক্রিকেটপ্রেমীরা।


প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেডিয়ামে প্রবেশের সময় ৫৪ বছরের এই প্রাক্তন ক্রিকেটার ঠিক মতো হাঁটতেই পারছিলেন না। দুই সহকারীকে তাঁকে দু'দিক থেকে ধরে থাকতে হয়েছে। এই দৃশ্য দেখে ভক্তদের মন ভারী হয়ে উঠলেও, কাম্বলির মুখে ছিল চওড়া হাসি। অনুরাগীদের "দ্রুত সুস্থ হয়ে উঠুন স্যার" বার্তার জবাবে তিনি হাসিমুখে 'থাম্বস আপ' দেখান।


উল্লেখ্য, ২০২৪ সালে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কাম্বলিকে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কুটো জানিয়েছেন, কাম্বলি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঠিকই, কিন্তু এখনও তাঁর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত রয়ে গিয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর স্ট্রোকের বড় ঝুঁকি রয়েছে। এই টালমাটাল শারীরিক অবস্থাতেও ক্রিকেটের প্রতি ভালোবাসা তাঁকে মাঠে টেনে এনেছে।


কিছুদিন আগেই আইসক্রিম সংস্থার একটি বিজ্ঞাপনের মাধ্যমে বন্ধু সচিনের জন্মদিন উদযাপন করতে দেখা গিয়েছিল তাঁকে। কাম্বলি বলেছিলেন, "এই দিনটা আমার কাছে আলাদা। প্রতি ২৪ এপ্রিল আমার সচিনের কথা মনে পড়ে। অতীতে অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছি দু’জনে। ওই বন্ধন কোনও দিন ভাঙা যাবে না।"


রমাকান্ত আচরেকরের দুই প্রিয় ছাত্রের পথ আলাদা হয়ে গেলেও, সচিনের প্রতি কাম্বলির এই টান আজও অমলিন। জীবনের পিচে কঠিন লড়াই চললেও, ওয়াংখেড়ের গ্যালারিতে কাম্বলির উপস্থিতি প্রমাণ করল - ক্রিকেটই তাঁর প্রাণশক্তি।

বিষয় : CricketNews IndianCricket vinodkambli wankhedestadium

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


অসুস্থ শরীর, টলমল পা! তবুও ক্রিকেটের টানে ওয়াংখেড়েতে কাম্বলি, আবেগপ্রবণ ক্রীড়ামহল

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image
মুম্বই: শরীর ভেঙেছে। কিন্তু, ক্রিকেটপ্রেম কি আর কমে? সচিন তেন্ডুলকরের বাল্যবন্ধু তথা ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলিকে দেখে এখন ঠিক যেন এমনটাই মনে করছেন তাঁর ভক্তরা। বুধবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির ছিলেন কাম্বলি। কিন্তু, তাঁর শারীরিক অবস্থা দেখে উদ্বেগে ক্রিকেটপ্রেমীরা।প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেডিয়ামে প্রবেশের সময় ৫৪ বছরের এই প্রাক্তন ক্রিকেটার ঠিক মতো হাঁটতেই পারছিলেন না। দুই সহকারীকে তাঁকে দু'দিক থেকে ধরে থাকতে হয়েছে। এই দৃশ্য দেখে ভক্তদের মন ভারী হয়ে উঠলেও, কাম্বলির মুখে ছিল চওড়া হাসি। অনুরাগীদের "দ্রুত সুস্থ হয়ে উঠুন স্যার" বার্তার জবাবে তিনি হাসিমুখে 'থাম্বস আপ' দেখান।উল্লেখ্য, ২০২৪ সালে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কাম্বলিকে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কুটো জানিয়েছেন, কাম্বলি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঠিকই, কিন্তু এখনও তাঁর মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত রয়ে গিয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর স্ট্রোকের বড় ঝুঁকি রয়েছে। এই টালমাটাল শারীরিক অবস্থাতেও ক্রিকেটের প্রতি ভালোবাসা তাঁকে মাঠে টেনে এনেছে।কিছুদিন আগেই আইসক্রিম সংস্থার একটি বিজ্ঞাপনের মাধ্যমে বন্ধু সচিনের জন্মদিন উদযাপন করতে দেখা গিয়েছিল তাঁকে। কাম্বলি বলেছিলেন, "এই দিনটা আমার কাছে আলাদা। প্রতি ২৪ এপ্রিল আমার সচিনের কথা মনে পড়ে। অতীতে অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছি দু’জনে। ওই বন্ধন কোনও দিন ভাঙা যাবে না।"রমাকান্ত আচরেকরের দুই প্রিয় ছাত্রের পথ আলাদা হয়ে গেলেও, সচিনের প্রতি কাম্বলির এই টান আজও অমলিন। জীবনের পিচে কঠিন লড়াই চললেও, ওয়াংখেড়ের গ্যালারিতে কাম্বলির উপস্থিতি প্রমাণ করল - ক্রিকেটই তাঁর প্রাণশক্তি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার