Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মমতার ‘স্ট্রংরুম পাহারা’র পরই দলীয় কর্মীদের জরুরি তলব শুভেন্দুর, নিজেই যাবেন গণনাকেন্দ্রে!

মমতার ‘স্ট্রংরুম পাহারা’র পরই দলীয় কর্মীদের জরুরি তলব শুভেন্দুর, নিজেই যাবেন গণনাকেন্দ্রে!
প্রতীকী ছবি

কলকাতা: ভবানীপুরের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা চারঘণ্টার ‘নজরদারি’র পরেই পাল্টা সক্রিয় হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গণনার আগে স্ট্রংরুমের নিরাপত্তা এবং রণকৌশল স্থির করতে শুক্রবারই দলীয় কর্মীদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী।


বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী স্ট্রংরুমে বসে থাকার পর শুক্রবার সকালেই সমাজমাধ্যমে সরব হন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কোনও ‘নিয়ম বহির্ভূত’ সুবিধা নিতে পারেননি। শুভেন্দুর নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস সারাক্ষণ মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর কড়া নজর রেখেছিলেন বলেও দাবি করেন তিনি। এরপরই শুক্রবার বিকেলে নিজে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নেন শুভেন্দু।


বিজেপি সূত্রে খবর, শুক্রবার বিকেলে অরফ্যানগঞ্জের দলীয় কার্যালয়ে ভবানীপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠকে বসবেন শুভেন্দু। সংশ্লিষ্ট মহলের মতে, এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে - গণনাকেন্দ্রের সুরক্ষা ও বিজেপি কর্মীদের নিয়ে পাহারার ব্যবস্থা। বৃহস্পতিবার রাতে মমতার উপস্থিতির প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ। এবং গণনার দিন অর্থাৎ ৪ মে-র জন্য চূড়ান্ত প্রস্তুতি।


বুথফেরত সমীক্ষায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত মেলার পরই মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের স্ট্রংরুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি নিজে ৪ ঘণ্টা স্ট্রংরুমে কাটানোর পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। পাল্টা শুভেন্দু জানিয়েছেন, মমতা সেখানে কোনও বাড়তি সুবিধা পাননি। একুশের ভোটে নন্দীগ্রামের সেই ঐতিহাসিক লড়াই এবার ভবানীপুরের মাটিতে পুনরাবৃত্তি হয় কিনা, তা নিয়েই এখন টানটান উত্তেজনা!


শাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে বেরিয়ে শুভেন্দু নির্বাচন কমিশনের দফতরেও যেতে পারেন বলে জানা গিয়েছে। ৪ মে-র হাইভোল্টেজ গণনার আগে দুই হেভিওয়েট প্রার্থীর এই ‘স্ট্রংরুম লড়াই’ ঘিরে আপাতত তপ্ত তিলোত্তমা।

বিষয় : WestBengalElection kolkatapolitics BHAWANIPOREELECTION STRONGROOMSURVEILLANCE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মমতার ‘স্ট্রংরুম পাহারা’র পরই দলীয় কর্মীদের জরুরি তলব শুভেন্দুর, নিজেই যাবেন গণনাকেন্দ্রে!

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image
কলকাতা: ভবানীপুরের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা চারঘণ্টার ‘নজরদারি’র পরেই পাল্টা সক্রিয় হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গণনার আগে স্ট্রংরুমের নিরাপত্তা এবং রণকৌশল স্থির করতে শুক্রবারই দলীয় কর্মীদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী।বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী স্ট্রংরুমে বসে থাকার পর শুক্রবার সকালেই সমাজমাধ্যমে সরব হন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কোনও ‘নিয়ম বহির্ভূত’ সুবিধা নিতে পারেননি। শুভেন্দুর নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস সারাক্ষণ মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর কড়া নজর রেখেছিলেন বলেও দাবি করেন তিনি। এরপরই শুক্রবার বিকেলে নিজে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নেন শুভেন্দু।বিজেপি সূত্রে খবর, শুক্রবার বিকেলে অরফ্যানগঞ্জের দলীয় কার্যালয়ে ভবানীপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠকে বসবেন শুভেন্দু। সংশ্লিষ্ট মহলের মতে, এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে - গণনাকেন্দ্রের সুরক্ষা ও বিজেপি কর্মীদের নিয়ে পাহারার ব্যবস্থা। বৃহস্পতিবার রাতে মমতার উপস্থিতির প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ। এবং গণনার দিন অর্থাৎ ৪ মে-র জন্য চূড়ান্ত প্রস্তুতি।বুথফেরত সমীক্ষায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত মেলার পরই মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের স্ট্রংরুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি নিজে ৪ ঘণ্টা স্ট্রংরুমে কাটানোর পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। পাল্টা শুভেন্দু জানিয়েছেন, মমতা সেখানে কোনও বাড়তি সুবিধা পাননি। একুশের ভোটে নন্দীগ্রামের সেই ঐতিহাসিক লড়াই এবার ভবানীপুরের মাটিতে পুনরাবৃত্তি হয় কিনা, তা নিয়েই এখন টানটান উত্তেজনা!শাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে বেরিয়ে শুভেন্দু নির্বাচন কমিশনের দফতরেও যেতে পারেন বলে জানা গিয়েছে। ৪ মে-র হাইভোল্টেজ গণনার আগে দুই হেভিওয়েট প্রার্থীর এই ‘স্ট্রংরুম লড়াই’ ঘিরে আপাতত তপ্ত তিলোত্তমা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার